বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

ধ্বনি ও বর্ণ
৭৩. কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?
ক. চ ছ জ ঝ ঞ খ. ট ঠ ড ঢ ণ
গ. ত থ দ ধ ন ঘ. প ফ ব ভ ম
৭৪. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. অল্পপ্রাণ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি ঘ. শ্বাস ধ্বনি
৭৫. নাসিক্য ধ্বনি কোনটি?
ক. ম খ. য গ. ঠ ঘ. ষ
৭৬. কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?
ক. অ খ. ই গ. ঈ ঘ. এ
৭৭. ট-বর্গের বর্ণ কোনটি?
ক. ট খ. ণ গ. ড ঘ. ন
৭৮. নাসিক্য ধ্বনি কোনটি?
ক. ণ, ম খ. ড, ণ গ. ন, প ঘ. ণ, প
৭৯. প্রতি বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণকে কী বলে?
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
৮০. শব্দের মৌলিক একক কোনটি?
ক. ব্যঞ্জনবর্ণ খ. স্বরবর্ণ গ. বর্ণ ঘ. ধ্বনি
৮১. কোনটি ঘোষবর্ণ নয়?
ক. গ খ. ঋ
গ. ছ ঘ. ঞ
৮২. কোনটি উষ্ম বর্ণ?
ক. অ খ. ক গ. আ ঘ. ষ
৮৩. স্পর্শ বর্ণ মোট কতটি?
ক. ৫০টি খ. ২৫টি গ. ১১টি ঘ. ৫টি
৮৪. কোনগুলো পরাশ্রয়ী বর্ণ?
ক. ক, খ খ. ঙ, ঞ গ. ং, ঁ ঘ. হ, শ
৮৫. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক. অ খ. আ গ. ই ঘ. ঈ
৮৬. বাংলা বর্ণমালায় ‘কার’ কয়টি?
ক. ৮টি খ. ৯টি গ. ১০টি ঘ. ১১টি
৮৭. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. ধ্বনি খ. কার গ. ফলা ঘ. ঋ-কার
৮৮. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার খ. ধ্বনি গ. ফলা ঘ. ব-ফলা
৮৯. নিচের কোনটির সংক্ষিপ্ত রূপের কোনো চিহ্ন নেই?
ক. অ-কারের খ. আ-কারের
গ. ই-কারের ঘ. উ-কারের
৯০. ব্যঞ্জনবর্ণ কতটি?
ক. ৩৭টি খ. ৩৯টি গ. ৩৮টি ঘ. ৪০টি
৯১. ‘ন’-এর উচ্চারণস্থান কোনটি?
ক. জিহ্বা মূল খ. তালু/দন্ত্য
গ. কণ্ঠ্য ঘ. ওষ্ঠ্য
৯২. প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণগুলোকে কী বলে?
ক. ঘোষ বর্ণ খ. অঘোষ বর্ণ
গ. অল্পপ্রাণ বর্ণ ঘ. মহাপ্রাণ বর্ণ
৯৩. প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলোকে কী বলে?
ক. অল্পপ্রাণ বর্ণ খ. মহাপ্রাণ বর্ণ
গ. অঘোষ বর্ণ ঘ. ঘোষ বর্ণ
৯৪. ‘শ্মশান’-এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
ক. শঁশান্ খ. শসান্
গ. শোশান্ ঘ. শোসান্
৯৫. ‘নিশ্বাস’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
ক. নিস্শ্বাস খ. নিস্শাশ
গ. নিশ্শাশ ঘ. নিস্শাস
৯৬. ‘স্মরণ’-এর শুদ্ধ উচ্চারণ হবে—
ক. শঁরন্ খ. শোরন
গ. শঁরোন্ ঘ. শোঁরোন
৯৭. নিচের কোনটি ‘সর্বস্ব’ শব্দের সঠিক উচ্চারণ?
ক. সরবোসেশা খ. শরবোশেশা
গ. স্বরবোশেষা ঘ. শরবোসেসা
৯৮. ‘ম’ অনুচ্চারিত থাকে কোন শব্দে?
ক. স্মার্ট খ. স্মৃতি গ. স্মিত ঘ. স্মাইল
৯৯. ‘আত্মীয়’-এর সঠিক উচ্চারণ কোনটি?
ক. আত্ঁতীয়ো খ. আতিতঁয়
গ. আত্তীয় ঘ. আতত্বীয়
১০০. ‘উদ্বেল’-এর সঠিক উচ্চারণ কোনটি?
ক. উদেবল খ. ওদবেল
গ. উদেবল্ ঘ. উদবেল
১০১. ‘মৃন্ময়’-এর সঠিক উচ্চারণ হবে—
ক. মৃন্ময় খ. মৃনেমায়
গ. মৃনময় ঘ. মৃনমোয়
১০২. ‘জন্ম’-এর সঠিক উচ্চারণ কোনটি?
ক. জন্ম খ. জনমো
গ. জনেমা ঘ. জ্নমো
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
ধ্বনি ও বর্ণ
৭৩. ঘ ৭৪. গ ৭৫. ক ৭৬. গ ৭৭. খ ৭৮. ক ৭৯. ক ৮০. গ ৮১. গ ৮২. ঘ ৮৩. খ ৮৪. গ ৮৫. ক ৮৬. গ ৮৭. খ ৮৮. গ ৮৯. ক ৯০. খ ৯১. খ ৯২. গ ৯৩. খ ৯৪. ক ৯৫. গ ৯৬. গ ৯৭. খ ৯৮. খ ৯৯. খ ১০০. গ ১০১. ক ১০২. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা