বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পদের শ্রেণিবিভাগ
৪৩। কেউ, কিছু ইত্যাদি কোন ধরনের সর্বনাম?
ক. পুরুষবাচক খ. অনির্দেশক
গ. নির্দেশক ঘ. আত্মবাচক
৪৪। আত্মবাচক সর্বনাম কোনটি?
ক. আমি খ. আপনি গ. তুমি ঘ. উনি
৪৫। সকল, সবাই, উভয়—কোন ধরনের সর্বনাম?
ক. সাপেক্ষ খ. অনির্দেশক
গ. সাকল্যবাচক ঘ. পুরুষবাচক
৪৬। কোনটি সমাপিকা ক্রিয়ার উদাহরণ?
ক. ক্লাস শুরু হয়েছে
খ. ভালো ও মন্দ দেখে চলতে হয়
গ. ভালো ফল হলে সবাই খুশি
ঘ. শিক্ষক ছাত্রকে পড়ান
৪৭। কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ?
ক. ছাত্ররা বই পড়ে খ. ফল বেরিয়েছে
গ. পরীক্ষার জন্য তৈরি হয়ে এসো
ঘ. সে পড়া পড়ে গেল
৪৮। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
ক. সে পাস করে গেল খ. শিক্ষক ছাত্রকে পড়ান
গ. ক্লাস শুরু হয়েছে ঘ. ছাত্ররা বই পড়ে
৪৯। কোনটি প্রযোজক বা ণিজন্ত ক্রিয়ার উদাহরণ?
ক. ছাত্ররা বই পড়ছে
খ. ছেলেরা মাঠে খেলা করছে
গ. যথায় যেমন তথায় তেমন
ঘ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
৫০। কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ?
ক. শিক্ষক ছাত্রকে অঙ্ক করান খ. সে বাড়ি যায়
গ. ছাত্ররা বই পড়ে ঘ. মেয়েটি হাসে
৫১। যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে কী বলে?
ক. অসমাপিকা ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
গ. প্রযোজক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া
৫২। কাঞ্চন বই পড়েছে— এটি কোন ক্রিয়ার উদাহরণ?
ক. প্রযোজক খ. সকর্মক গ. অকর্মক ঘ. যৌগিক
৫৩। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
ক. সাপুড়ে সাপ খেলায়
খ. মণি মারমা ভাত খায়
গ. শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন
ঘ. সাইরেন বেজে উঠল
৫৪। কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
ক. মণি মারমা বাড়ি যায়
খ. রুবা বই পড়ে
গ. কাকলি পাস করে গেল
ঘ. বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন
৫৫। শিক্ষক ছাত্রকে অঙ্ক করান—এ বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ?
ক. যৌগিক ক্রিয়ার খ. দ্বিকর্মক ক্রিয়ার
গ. সকর্মক ক্রিয়ার ঘ. অকর্মক ক্রিয়ার
৫৬। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. পর্বত খ. গমন গ. পানি ঘ. নম্রতা
৫৭। কোন শব্দটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. চীন খ. নদী গ. ফুল ঘ. বই
৫৮। আত্মবাচক সর্বনাম কোনটি?
ক. এই খ. তারা গ. নিজ ঘ. সে
৫৯। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে কী বলে?
ক. সমধাতুজ কর্ম খ. ণিজন্ত কর্ম
গ. প্রযোজক কর্ম ঘ. সকর্মক
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
পদের শ্রেণিবিভাগ
৪৩. খ ৪৪. খ ৪৫. গ ৪৬. ক ৪৭. গ ৪৮. ক ৪৯. ঘ ৫০. গ ৫১. গ ৫২. খ ৫৩. ঘ ৫৪. ক ৫৫. খ ৫৬. ক ৫৭. ক ৫৮. গ ৫৯. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা