বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

ধাতু
২০. মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ-প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?
ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু
গ. বিদেশি ধাতু ঘ. যৌগিক ধাতু
২১. পড়া, ঘুমা—এগুলো কোন ধাতু?
ক. মৌলিক খ. যৌগিক গ. সংস্কৃত ঘ. সাধিত
২২. কোনগুলো সাধিত ধাতু?
ক. মৌলিক, যৌগিক, নামধাতু
খ. নামধাতু, প্রযোজক, ধ্বন্যাত্মক
গ. মৌলিক, নামধাতু ঘ. প্রযোজক, ধ্বন্যাত্মক
২৩. মৌলিক ধাতুর পরে আ-প্রত্যয় যোগ করলে কোন ধাতু হয়?
ক. ণিজন্ত ধাতু খ. সাধিত ধাতু
গ. নামধাতু ঘ. ধ্বন্যাত্মক ধাতু
২৪. ‘কনকনায়’ কোন ধাতুর উদাহরণ?
ক. বাংলা খ. প্রযোজক গ. নামধাতু ঘ. ধ্বন্যাত্মক
২৫. কোনটি নামধাতু?
ক. কর্ খ. গম্ গ. ডুব্ ঘ. হাতা
২৬. ‘কর্’ কোন ধাতুর উদাহরণ?
ক. সাধিত ধাতু খ. যৌগিক ধাতু
গ. মৌলিক ধাতু ঘ. প্রযোজক ধাতু
২৭. কৃ, গম্, গঠ্, স্থা ইত্যাদি—
ক. মৌলিক ধাতু খ. বিদেশি ধাতু
গ. বাংলা ধাতু ঘ. সংস্কৃত ধাতু
২৮. কোনটি বিদেশি ধাতু?
ক. খা খ. দেখ্ গ. ডর্ ঘ. পঠ্
২৯. প্রযোজক ধাতুর আরেক নাম কী?
ক. সংস্কৃত ধাতু খ. সংযোগমূলক ধাতু
গ. সাধিত ধাতু ঘ. ণিজন্ত ধাতু
৩০. কোনটি মৌলিক ধাতু?
ক. দেখ্ খ. কাটা গ. করা ঘ. দোলা
৩১. সাধিত ধাতু কত প্রকার?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
৩২. খাট্, বিগড়্, টান—কোন ধাতুর উদাহরণ?
ক. বাংলা ধাতু খ. সংস্কৃত ধাতু
গ. বিদেশাগত ধাতু ঘ. কর্মবাচ্যের ধাতু
৩৩. কর্মবাচ্যের ক্রিয়ার মূলকে কোন ধাতু বলে?
ক. নামধাতু খ. কর্মবাচ্যের ধাতু
গ. প্রযোজক ধাতু ঘ. বাংলা ধাতু
৩৪. নামধাতুর উদাহরণ কোনটি?
ক. অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয়
খ. তোমার হাসিটি খুব সুন্দর
গ. অকারণ হাস্য ত্যাগ কর ঘ. তুমি কী কর?

ক্রিয়ার কাল
১. কাল কাকে বলে?
ক. ক্রিয়া সংঘটনের সময়কে
খ. যেকোনো সময়কে
গ. কর্তা যা করে তাকে ঘ. ক্রিয়ার কালকে
২. কোনটি ঘটমান ভবিষ্যতের উদাহরণ?
ক. ঘুম থেকে ওঠে খ. তুমি খেলতে থাকবে
গ. সদা সত্য কথা বলবে ঘ. সূর্য পূর্ব দিকে উঠবে
৩. ‘ক্রিয়ার কাল’ প্রধানত কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৪. ভাবের ভিন্নতা বিবেচনা করে ক্রিয়ার ভাবকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
ধাতু
২০. ক ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. গ ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ ৩০. ক ৩১. ক ৩২. গ ৩৩. খ ৩৪. ক
ক্রিয়ার কাল
১. ক ২. খ ৩. খ ৪. ক
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা