বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
ক্রিয়ার কাল
৫. ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’—উদাহরণটি কোন বর্তমান কালের?
ক. সাধারণ বর্তমান খ. ঘটমান বর্তমান
গ. নিত্যবৃত্ত বর্তমান ঘ. পুরাঘটিত বর্তমান
৬. ‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’—এই বাক্যটি কোন কালের উদাহরণ?
ক. ঘটমান বর্তমান কালের
খ. পুরাঘটিত বর্তমান কালের
গ. নিত্যবৃত্ত বর্তমান কালের
ঘ. সাধারণ বর্তমান কালের
৭. ‘আমরা তখন রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম’—এটি কোন কালের বাক্য?
ক. পুরাঘটিত বর্তমান খ. ঘটমান অতীত
গ. নিত্যবৃত্ত অতীত ঘ. পুরাঘটিত অতীত
৮. ‘শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম’—এই বাক্যটি কোন অতীত কাল?
ক. সাধারণ অতীত খ. নিত্যবৃত্ত অতীত
গ. ঘটমান অতীত ঘ. পুরাঘটিত বর্তমান
৯. ‘সাতাশ হতো যদি এক শ সাতাশ’—এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া?
ক. নিত্যবৃত্ত অতীত খ. সাধারণ অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. পুরাঘটিত বর্তমান
১০. কোনটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ?
ক. আমরা রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম
খ. আমি সমিতিতে ২৫ টাকা চাঁদা দিয়েছিলাম
গ. তোমার যা খুশি কর, আমি বিদায় হলাম
ঘ. প্রদীপ নিভে গেল
১১. নিত্যবৃত্ত অতীতের আরেকটি নাম হলো—
ক. সাধারণ অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. অভ্যাসসূচক অতীত
১২. কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত কালের?
ক. তুমি করলে খ. তুমি করতে
গ. তুমি করেছিলে ঘ. তুমি করছিলে
১৩. তখন আমরাও খেলতাম—এটা কোন কালের উদাহরণ?
ক. পুরাঘটিত বর্তমান খ. পুরাঘটিত অতীত
গ. ঘটমান অতীত ঘ. সাধারণ অতীত
১৪. অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহূত হয়, তাকে কোন কাল বলা হয়?
ক. নিত্যবৃত্ত অতীত খ. পুরাঘটিত অতীত
গ. ঘটমান অতীত ঘ. সাধারণ অতীত
১৫. কোনটি ঘটমান অতীত কালের উদাহরণ?
ক. কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল
খ. এক্ষণে জানিলাম কুসুমে কীট আছে
গ. কাজটি কি তুমি করেছিলে
ঘ. তুমি যদি যেতে, তবে ভালোই হতো
১৬. কোনটি ঘটমান ভবিষ্যতের উদাহরণ?
ক. ঘুম থেকে ওঠ খ. তুমি খেলতে থাকবে
গ. সদা সত্য কথা বলবে ঘ. সূর্য পূর্ব দিকে উঠবে
১৭. নিত্যবৃত্ত অতীত কোনটি?
ক. তুমি পড়তে থাকবে খ. আমি সেখানে রোজ যেতাম
গ. তুমি সেখানে গিয়েছিলে
ঘ. আমি লিখে থাকব
১৮. কোনটি পুরাঘটিত ভবিষ্যত্?
ক. দয়া করে আসুন খ. আমি একটি গল্প লিখেছি
গ. তুমি পড়তে থাকবে
ঘ. সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
ক্রিয়ার কাল
৫. গ ৬. খ ৭. গ ৮. খ ৯. ক ১০. ক. ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা