বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
ক্রিয়ার কাল
১৯. অতীতের অভ্যাস বোঝাতে কোন কাল হয়?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
২০. ‘তিনি প্রত্যহ এখানে আসতেন।’—এই বাক্যে ‘আসতেন’ ক্রিয়াটি কোন কালের?
ক. নিত্যবৃত্ত অতীত
খ. সাধারণ অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. ঘটমান অতীত
২১. কোনটি পুরাঘটিত অতীতের উদাহরণ?
ক. বেড়াতে গেলে সে খুশি হতো
খ. বোধ হয় রানা এ কথা বলে থাকবে
গ. খোকা স্কুলে গিয়েছিল
ঘ. মা শিশুকে খাওয়াচ্ছিলেন
২২. কোনটি সাধারণ বর্তমান কালের উদাহরণ?
ক. সন্ধ্যায় সূর্য অস্ত যায়
খ. বাবা অফিস থেকে বাড়ি ফিরেছেন
গ. আমি প্রতিদিন স্কুলে যেতাম
ঘ. সুমন বই পড়ছে
২৩. কোনটি ঘটমান বর্তমান কালের উদাহরণ?
ক. তাকে কথাটা বলে এসো
খ. সূর্য পূর্ব দিকে ওঠে
গ. অপু ভাত খেয়েছে
ঘ. বসন্তের হাওয়া বইছে
২৪. কোনটি বর্তমান অনুজ্ঞার উদাহরণ?
ক. অপু ভাত খেয়েছে
খ. বসন্তের হাওয়া বইছে
গ. তাকে কথাটা বলে এসো
ঘ. মণি তখন খেলছিল
২৫. কোনটি বর্তমান অনুজ্ঞা?
ক. বাজারে যাও
খ. চন্দ্র কিরণ দেয়
গ. মেয়েটি গান গাইতেছে
ঘ. আমি চিঠি লিখব
২৬. কোনটি নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ?
ক. হাসান বই পড়ছে
খ. খুকি খেলা করছে
গ. এতক্ষণ আমি অঙ্ক করেছি
ঘ. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়
২৭. কোনটি ভবিষ্যত্ অনুজ্ঞার উদাহরণ?
ক. কে জনত—আমার ভাগ্য এমন হবে
খ. আমরা মাঠে খেলতে যাব
গ. শিগগিরই বৃষ্টি আসবে
ঘ. কখনো প্রতারণা কোরো না
২৮. ‘দয়া করে কাল এসো’—এটি কোন কালের উদাহরণ?
ক. ঘটমান ভবিষ্যত্
খ. ভবিষ্যত্ অনুজ্ঞা
গ. পুরাঘটিত ভবিষ্যত্ ঘ. সাধারণ ভবিষ্যত্
২৯. আপনি করুন—কোন কাল?
ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. বর্তমান অনুজ্ঞা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
ক্রিয়ার কাল
১৯. ঘ ২০. ক ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. গ ২৫. ক ২৬. ঘ ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা