বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
ক্রিয়ার কাল
৩০. নিচের কোনটি অনুজ্ঞা ভাব প্রকাশ করে?
ক. চল বেড়াতে যাই খ. দুঃখ পাও তাই বলি
গ. পড়লে জানতে পারবে ঘ. বেড়াতে যাই
৩১. যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকে কী বলে?
ক. নিত্যবৃত্ত বর্তমান খ. নিত্যবৃত্ত অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান বর্তমান
৩২. ‘ছেলেরা এখনো ফুটবল খেলছে’—এটি কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. বর্তমান অনুজ্ঞা
৩৩. ‘আমি ছেলেবেলার কথা ভাবছিলাম’— এটি কোন কালের উদাহরণ?
ক. নিত্যবৃত্ত অতীত খ. সাধারণ অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত
৩৪. ‘আমি হব সকাল বেলার পাখি’—এটি কোন কালের উদাহরণ?
ক. ভবিষ্যত্ অনুজ্ঞা খ. সাধারণ ভবিষ্যত্
গ. ঘটমান ভবিষ্যত্ ঘ. পুরাঘটিত ভবিষ্যত্
৩৫. ‘বাবা প্রতিদিন বাজার করতেন’—এটি কোন কালের উদাহরণ?
ক. পুরাঘটিত অতীত খ. ঘটমান অতীত
গ. সাধারণ অতীত ঘ. নিত্যবৃত্ত অতীত
৩৬. সাধারণ অতীত কালের উদাহরণ—
ক. তিনি খুলনা থেকে এলেন
খ. আমি ছেলেবেলার কথা ভাবছিলাম
গ. আমি তাকে ভাত খেতে দেখেছিলাম
ঘ. তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে
৩৭. তুমি হয়তো সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ পড়ে থাকবে—এটি কোন কালের উদাহরণ?
ক. ঘটমান অতীত খ. নিত্যবৃত্ত অতীত
গ. সাধারণ ভবিষ্যত্ ঘ. ঘটমান ভবিষ্যত্
৩৮. ‘মিথ্যা কথা বলো না’—এটি কোন কালের উদাহরণ?
ক. বর্তমান অনুজ্ঞা খ. সাধারণ বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. ঘটমান বর্তমান
৩৯. ‘অসুস্থ হলে ওষুধ খাবে’—এটি কোন কালের উদাহরণ?
ক. বর্তমান অনুজ্ঞা খ. ভবিষ্যত্ অনুজ্ঞা
গ. সাধারণ ভবিষ্যত্ ঘ. পুরাঘটিত ভবিষ্যত্
৪০. ভবিষ্যত্ কালের অনুজ্ঞায় মধ্যম ও নামপুরুষের ক্ষেত্রে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. স, ও, বে, বেন খ. তে, এ, য়
গ. র, এর ঘ. কে, রে
৪১. বর্তমান কালের অনুজ্ঞায় মধ্যম ও নামপুরুষের ক্ষেত্রে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. কে, রে খ. তে, এ, য়
গ. শূন্য, অ, ও, উক, উন, ন, এন ঘ. র, এর
৪২. বর্তমান কালের অনুজ্ঞার মধ্যম পুরুষের তুচ্ছার্থক ক্রিয়াপদে কোন বিভক্তি হবে?
ক. শূন্য বিভক্তি খ. দ্বিতীয়া বিভক্তি
গ. তৃতীয়া বিভক্তি ঘ. চতুর্থী বিভক্তি
৪৩. ‘স’ বিভক্তি হবে কোন ধরনের অনুজ্ঞায়?
ক. তুচ্ছার্থক খ. সাধারণ
গ. সম্ভ্রমাত্মক ঘ. মার্জিত
৪৪. ভবিষ্যত্ কালের অনুজ্ঞার মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক ধরনের কোন বিভক্তি বসবে?
ক. স খ. ও গ. বেন ঘ. বে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
ক্রিয়ার কাল
৩০. গ ৩১. ঘ ৩২. খ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. গ ৩৮. ক ৩৯. খ ৪০. ক ৪১. গ ৪২. ক ৪৩. ক ৪৪. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা