* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
শব্দ গঠন
১। ‘ঘেউ ঘেউ’ কোন জাতীয় শব্দ?
ক. ধ্বন্যাত্মক শব্দ খ. অনুকার শব্দ
গ. মৌলিক শব্দ ঘ. যৌগিক শব্দ
২। ‘হি হি’ ধ্বন্যাত্মক শব্দটি কোন ধ্বনির অনুকৃতি?
ক. জীবজন্তুর ধ্বনির খ. মানুষের ধ্বনির
গ. বস্তুর ধ্বনির ঘ. অনুভূতির কাল্পনিক
৩। নিচের কোনটি মানুষের ধ্বনির অনুকৃতি?
ক. কুট কুট খ. মড় মড়
গ. ছম ছম ঘ. চোঁ চোঁ
৪। ‘ট্যা ট্যা’—ধন্যাত্মক শব্দটি হলো—
ক. জীবজন্তুর অনুকৃতি
খ. বস্তুর ধ্বনির অনুকৃতি
গ. অনুভূতির কাল্পনিক অনুকৃতি
ঘ. মানুষের কাল্পনিক অনুকৃতি
৫। আই, উক, ইক, অন, খানা, অনীয় ইত্যাদি কী যোগে গঠিত?
ক. সন্ধি খ. প্রত্যয় গ. উপসর্গ ঘ. সমাস
৬। কোন ধ্বন্যাত্মক শব্দটি অনুভূতির কাল্পনিক অনুকৃতি?
ক. গুণ গুণ খ. ফল ফল গ. ছম ছম ঘ. ট্যা ট্যা
৭। ‘আবোল-তাবোল’ শব্দটি কোন প্রকারের শব্দ?
ক. যৌগিক শব্দ খ. ধ্বন্যাত্মক শব্দ
গ. অনুকার শব্দ ঘ. মৌলিক শব্দ
৮। কোনটি অনুকার শব্দ?
ক. দিন দিন খ. মাথামুণ্ডু
গ. কাপড়চোপড় ঘ. ভয় ভয়
৯। একই শব্দ দুবার ব্যবহূত হয়ে অর্থের অভিব্যক্তিকে জোরালো করে কোন শব্দ?
ক. ধ্বন্যাত্মক শব্দ খ. শব্দ দ্বৈত
গ. অনুকার শব্দ ঘ. মৌলিক শব্দ
১০। দিরুক্তি শব্দ কত প্রকার?
ক. এক প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
১১। এক শব্দ দুবার ব্যবহার করে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কী বলে?
ক. দ্বিরুক্তি খ. বক্স গ. অনুসর্গ ঘ. উপসর্গ
১২। কোনটি শব্দ গঠনের প্রাথমিক উপায়?
ক. ব্যঞ্জনবর্ণের সঙ্গে কার ও ফলা যোগ করা
খ. শব্দের শেষে বিভক্তি ও উপসর্গ যোগ করা
গ. শব্দের প্রথমে উপসর্গ ও প্রত্যয় যোগ করা
ঘ. সমাস ও বিভক্তি যোগ করা
১৩। কোনটি মৌলিক শব্দের উদাহরণ?
ক. হাত খ. আমাকে গ. ভাবুক ঘ. সন্তাপ
১৪। নিচের কোনটি মৌলিক শব্দ?
ক. মুখ খ. ফুল গ. পাখি ঘ. সব কটি
১৫। নিচের কোনগুলো উপসর্গ?
ক. আ, নি, বি, সু খ. আই, অন, ইক, খানা
গ. কে, র, এ, অন ঘ. আ, আই, সু, অন
১৬। উপসর্গ যুক্ত হয় শব্দের—
ক. আগে খ. মাঝে গ. পরে ঘ. আলাদা
১৭। ‘অনীল’ শব্দটি কীভাবে গঠিত হয়েছে?
ক. বিভক্তিযোগে খ. উপসর্গযোগে
গ. প্রত্যয়যোগে ঘ. সন্ধিযোগে
১৮। ‘নির্ণয়’ শব্দটি কীভাবে গঠিত হয়েছে?
ক. উপসর্গযোগে খ. বিভক্তিযোগে
গ. প্রত্যয়যোগে ঘ. সন্ধিযোগে
১৯। কোনটি উপসর্গযোগে গঠিত?
ক. আগাছা খ. বিপথ গ. সুনাম ঘ. সব কটি
২০। গঠনগতভাবে বাংলা শব্দ কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২১। আই, উক, অন, খানা, অনীয়—এগুলো হলো—
ক. প্রত্যয় খ. উপসর্গ গ. বিভক্তি ঘ. অনুসর্গ
২২। ডুবুরি, ঘরামি, মেঘে—এগুলো কোন জাতীয় শব্দ?
ক. মৌলিক শব্দ খ. সাধিত শব্দ
গ. যৌগিক শব্দ ঘ. দ্বিরুক্তি শব্দ
২৩। ‘পদ্ধতি’ শব্দটি গঠিত হয়েছে—
ক. প্রত্যয়যোগে খ. উপসর্গযোগে
গ. সন্ধিযোগে ঘ. সমাসযোগে
২৪। ‘ইক’ প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
ক. মিশুক খ. মিথ্যুক গ. বার্ষিক ঘ. লাজুক
২৫। ‘বাঙালি’ শব্দটি গঠিত হয়েছে কোন প্রত্যয়যোগে?
ক. ই খ. আলি গ. বাঙাল ঘ. বাং
২৬। কোনটি সমাসযোগে গঠিত শব্দ?
ক. বসতবাড়ি খ. দিগন্ত গ. সংবাদ ঘ. শুভেচ্ছা
২৭। কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে কী বলে?
ক. সাধিত শব্দ খ. শব্দদ্বৈত
গ. অনুকার শব্দ ঘ. ধ্বন্যাত্মক শব্দ
২৮। শব্দের বিকারে কোন শব্দ সৃষ্টি হয়?
ক. শব্দদ্বৈত খ. অনুকার শব্দ
গ. ধ্বন্যাত্মক শব্দ ঘ. সাধিত শব্দ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
শব্দ গঠন
১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. গ ৮. গ ৯. খ ১০. খ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. ক ২৬. ক ২৭. ঘ ২৮. খ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা