বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
শব্দ গঠন
২৯। উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক. দিগন্ত খ. সুদিন গ. ভাবুক ঘ. যথারীতি
৩০। দ্বিরুক্তি শব্দের আরেক নাম কী?
ক. শব্দের দ্বিরুক্তি খ. শব্দদ্বৈত
গ. ধ্বন্যাত্মক শব্দ ঘ. সাধিত শব্দ
৩১। পদের দ্বিরুক্তির আরেক নাম কী?
ক. শব্দের দ্বিরুক্তি খ. শব্দদ্বৈত
গ. পদদ্বৈত ঘ. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
৩২। একই শব্দের প্রায় সমার্থক দ্বিরুক্তি কোনটি?
ক. মনে মনে খ. কাছাকাছি গ. মারধর ঘ. ঢাকঢোল
৩৩। জোড় শব্দের পর আংশিক পরিবর্তনে দ্বিরুক্তি কোনটি?
ক. আত্মীয়স্বজন খ. ধনদৌলত
গ. চেয়েচিন্তে ঘ. দেনাপাওনা
৩৪। একই শব্দের প্রায় সমার্থক অর্থে দ্বিরুক্তি—
ক. ধনদৌলত খ. মারধর গ. কাছাকাছি ঘ. রাগারাগি
৩৫। অনুকার ধ্বনিযোগে গঠিত দ্বিরুক্তি শব্দ কোনটি?
ক. জ্বরজ্বর খ. কথাবার্তা গ. ডরভয় ঘ. শনশন
৩৬। টুপটাপ, টুংটাং, টনটন—এগুলো কী?
ক. সমার্থক অর্থে দ্বিরুক্তি
খ. প্রায় সমার্থক অর্থের দ্বিরুক্তি
গ. বিপরীত অর্থে দ্বিরুক্তি
ঘ. অনুকার ধ্বনিযোগে দ্বিরুক্তি
৩৭। নিচের কোন শব্দটি সাধিত শব্দ?
ক. ডুবুরি খ. নিবারণ গ. কাঁদন ঘ. বাঁধন
৩৮। উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক. করণীয় খ. বাঁধন গ. বিজ্ঞান ঘ. বৈদিক
৩৯। প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
ক. নিবারণ খ. বিশুদ্ধ গ. সুকণ্ঠ ঘ. মিথ্যুক
৪০। সন্ধির সাহায্যে গঠিত শব্দ কোনটি?
ক. অচেনা খ. ভাঙন গ. শীতার্ত ঘ. মুখচন্দ্র
৪১। ‘অকাজ’ শব্দটি গঠিত হয়েছে—
ক. কৃত্ প্রত্যয়যোগে খ. সমাসযোগে
গ. অনুসর্গযোগে ঘ. উপসর্গযোগে
৪২। কোন শব্দকে ভেঙে আলাদা করা যায় না?
ক. মৌলিক খ. যৌগিক গ. সাধিত ঘ. রূঢ়ি
৪৩। মৌলিক শব্দের অপর নাম কী?
ক. সিদ্ধ শব্দ খ. রূঢ়ি শব্দ
গ. সাধিত শব্দ ঘ. যোগরূঢ় শব্দ
৪৪। সমাসযোগে গঠিত শব্দ কোনটি?
ক. ঢাকাই খ. অকাজ গ. পড়ি ঘ. রাজপুত্র
৪৫। কোনটি যৌগিক শব্দ?
ক. সন্দেশ খ. জলধি গ. মধুর ঘ. অকাজ
৪৬। কোনটি সাধিত শব্দ?
ক. বই খ. হাত গ. মেঘলা ঘ. ভাই
৪৭। অনেক সময়ে কোন প্রকার শব্দের মূল খুঁজে পাওয়া যায় না?
ক. বিদেশি শব্দের খ. দেশি শব্দের
গ. তত্সম শব্দের ঘ. অর্ধ-তত্সম শব্দের
৪৮। প্রত্যয়, উপসর্গ, সন্ধি বা সমাসযুক্ত শব্দকে কী বলা হয়?
ক. সাধিত শব্দ খ. কৃদন্ত শব্দ
গ. যৌগিক শব্দ ঘ. মৌলিক শব্দ
৪৯। ‘লাল লাল’ শব্দটি গঠিত হয়েছে—
ক. সমাসযোগে খ. প্রত্যয়যোগে
গ. দ্বিরুক্তিযোগে ঘ. উপসর্গযোগে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
শব্দ গঠন
২৯. খ ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. গ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. গ ৩৯. ঘ ৪০. গ ৪১. ঘ ৪২. ক ৪৩. ক ৪৪. ঘ ৪৫. গ ৪৬. গ ৪৭. খ ৪৮. ক ৪৯. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা