* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বাক্য
১। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে—
ক. আকাঙ্ক্ষা খ. যোগ্যতা
গ. আসত্তি ঘ. অর্থসংগতি
২। বাবা বাজার ইলিশ থেকে এনেছে—বাক্যটি সার্থক বাক্যের কোন গুণ হারিয়েছে?
ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি গ. যোগ্যতা ঘ. প্রাঞ্জলতা
৩। বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের নাম কী?
ক. আসত্তি খ. পূর্ণতা গ. যোগ্যতা ঘ. আসক্তি
৪। নিচের কোনটি সার্থক বাক্য নয়?
ক. আমি রশি দিয়ে নারকেল পাড়ি
খ. আমি ভাত খাব
গ. আমি বই পড়ব ঘ. আমি ছবি দেখব
৫। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে—
ক. প্রসারক খ. বিধেয় গ. উদ্দেশ্য ঘ. লক্ষ্য
৬। ‘শিমুল মাঠে খেলতে গেল’—এই বাক্যে উদ্দেশ্য পদ কোনটি?
খ. শিমুল খ. মাঠে গ. খেলতে ঘ. গেল
৭। বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কী বলে?
ক. উদ্দেশ্য খ. বিধেয় গ. প্রসারক ঘ. লক্ষ্য
৮। স্বাধীন খণ্ডবাক্যের অন্য নাম কী?
ক. আশ্রিত খণ্ডবাক্য খ. অধীন খণ্ডবাক্য
গ. প্রধান খণ্ডবাক্য ঘ. বিশেষ খণ্ডবাক্য
৯। যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের যেকোনো পদের অধীন থেকে বিশেষ্যর কাজ করে তাকে বলে—
ক. বিশেষ্যস্থানীয় অধীন খণ্ডবাক্য
খ. বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য
গ. ক্রিয়া বিশেষ্যস্থানীয় খণ্ডবাক্য
ঘ. ক্রিয়া বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য
১০। নিচের কোন বাক্যটি বিশেষ্যস্থানীয় অধীন খণ্ডবাক্য?
ক. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে
খ. যে পরিশ্রম করে সে-ই সুখ লাভ করে
গ. আমি বাড়ি গিয়ে দেখলাম সবার খাওয়া শেষ
ঘ. যিনি স্বশিক্ষিত তিনিই শিক্ষিত
১১। যে পরিশ্রম করে ‘সে সুখ লাভ করে’—আশ্রিত বাক্যটি কোন ধরনের?
ক. বিশেষণস্থানীয় খ. বিশেষ্যস্থানীয়
গ. ক্রিয়া বিশেষণস্থানীয় ঘ. ক ও খ
১২। যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহূত হয় তাকে কী বলে?
ক. ক্রিয়া বিশেষণস্থানীয় খণ্ডবাক্য
খ. যৌগিক বাক্য
গ. মিশ্র বাক্য ঘ. জটিল বাক্য
১৩। ‘জগতে অসম্ভব বলে কিছু নেই’—গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য?
ক. সরল বাক্য খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য ঘ. মিশ্র বাক্য
১৪। নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ?
ক. ছেলেটি গরিব কিন্তু মেধাবী
খ. আমি বহু কষ্টে সাঁতার শিখেছি
গ. দুঃখ এবং বিপদ একসঙ্গে আসে
ঘ. এতক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু তোমার দেখা পেলাম না।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
বাক্য
১. ক ২. খ ৩. গ ৪. ক ৫. গ ৬. খ ৭. খ ৮. গ ৯. ক ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. খ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা