বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বাক্য
৩১। ‘আমরা বড়শি দিয়ে নারকেল পাড়ি’—এখানে কোন গুণের অভাব রয়েছে?
ক. আসত্তির খ. আকাঙ্ক্ষার
গ. যোগ্যতার ঘ. গঠনের
৩২। বাক্যের অর্থ-সংগতি রক্ষাকে কী বলে?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা ঘ. বিধেয়
৩৩। গঠনের বৈচিত্র্যের দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
৩৪। অধীন খণ্ডবাক্যের অপর নাম কী?
ক. প্রধান খণ্ডবাক্য খ. আশ্রিত বাক্য
গ. যৌগিক বাক্য ঘ. জটিল বাক্য
৩৫। খণ্ডবাক্য কয় রকমের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৩৬। অধীন খণ্ডবাক্য কয় রকমের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৩৭। এক বাক্যে কয়টি ভাগ থাকতে পারে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৩৮। খণ্ডবাক্যগুলোর মধ্যে পরস্পরের নির্ভরতা থাকে কোন বাক্যে?
ক. আশ্রিত খ. সরল গ. জটিল ঘ. যৌগিক
৩৯। কোনটি জটিল বা মিশ্র বাক্য?
ক. যার বুদ্ধি নেই, সে পরের কথায় অস্থির হয়
খ. খোকা নিয়মিত পড়াশোনা করে, তাই সে পুরস্কার পায়
গ. সে কাল আসবে এবং আমি যাব
ঘ. তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না
৪০। নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
ক. যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
খ. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
গ. লোকটি ধনী কিন্তু কৃপণ
ঘ. জগতে অসম্ভব বলে কিছু নেই
৪১। কোনটি জটিল বাক্য?
ক. দুঃখ এবং বিপদ একসঙ্গে আসে
খ. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
গ. লোকটি ধনী কিন্তু কৃপণ
ঘ. এতক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু গাড়ি পেলাম না
৪২। নিচের কোন বাক্যটি জটিল?
ক. যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে
খ. তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না
গ. আমি বহু কষ্টে সাঁতার শিখেছি
গ. তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি
৪৩। কোনটি যৌগিক বাক্য?
ক. জগতে এমন কিছু নেই, যা অসম্ভব
খ. তিনি গরিব, কিন্তু বেশ উদার
গ. যে ভিক্ষা করতে এসেছে, তাকে দান করো
ঘ. যে ভিক্ষা চায়, তাকে দান করো
৪৪। কোনটি সরল বাক্য?
ক. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে
খ. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি
গ. জগতে অসম্ভব বলে কিছু নেই
ঘ. জগতে এমন কিছু নেই, যা অসম্ভব
৪৫। কোনটি মিশ্র বাক্য?
ক. যদিও তিনি বিদ্বান, তবু তাঁর অহংকার নেই
খ. খোকা নিয়মিত পড়াশোনা করে, তাই সে পুরস্কার পায়
গ. আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি
ঘ. মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
বাক্য
৩১. গ ৩২. গ ৩৩. ক ৩৪. খ ৩৫. ক ৩৬. খ ৩৭. খ ৩৮. গ ৩৯. ক ৪০. গ ৪১. খ ৪২. ক ৪৩. খ ৪৪. গ ৪৫. ক
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা