* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বিরামচিহ্ন
১। লেখার সময় বিশ্রামের জন্য যে চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি, সেগুলোকে কী বলে?
ক. বিভাজন চিহ্ন খ. সাংস্কৃতিক চিহ্ন
গ. বিরামচিহ্ন ঘ. বিশ্রামচিহ্ন
২। লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোকে কী চিহ্ন বলে?
ক. দাঁড়ি খ. হাইফেন গ. ছেদ ঘ. উদ্ধরণ
৩। বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন কয়টি?
ক. ৯টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১৩টি
৪। বক্তার মনের বিভিন্ন আবেগ কোন চিহ্নের মাধ্যমে প্রকাশ পায়?
ক. দাঁড়ি খ. বিস্ময় গ. জিজ্ঞাসা ঘ. সেমিকোলন
৫। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে—এর উদাহরণ কোনটি?
ক. তুমি যাবে, না যাবে না?
খ. সেতু পড়তে বসো
গ. সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে ঘ. ক ও গ
৬। মা বললেন, ‘অঙ্ক করতে বসো।’ এই বাক্যে কী কী বিরামচিহ্ন ব্যবহূত হয়েছে?
ক. কম, দাঁড়ি, ইলেক
খ. কমা, উদ্ধরণ চিহ্ন, দাঁড়ি
গ. উদ্ধৃতি চিহ্ন, সেমিকোলন, ড্যাশ
ঘ. কমা, দাঁড়ি, হাইফেন
৭। বাক্যের শেষে কতটি বিরামচিহ্ন ব্যবহূত হতে পারে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৮। হাইফেন চিহ্নের বিরতিকাল?
ক. ১ সেকেন্ড খ. ২ সেকেন্ড
গ. ৩ সেকেন্ড ঘ. বিরতি দিতে হয় না
৯। হাইফেন চিহ্ন বসে—
ক. দুই বা ততোধিক শব্দের মাঝে
খ. ভাব প্রকাশক বাক্যের শেষে
গ. দুই বা ততোধিক শব্দের প্রথমে
ঘ. দুটি বাক্যের সংযোগস্থলে
১০। বন্ধনী চিহ্ন কতটি?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
১১। কোথায় কোলন বসে?
ক. সম্বোধনের পরে খ. যৌগিক বাক্যে
গ. উদ্ধৃতির পূর্বে/উদাহরণ দিতে গেলে
ঘ. বিস্ময় প্রকাশে
১২। বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহূত হয়?
ক. ধাতু বোঝাতে খ. অর্থমূলক গ. ব্যাখ্যামূলক
ঘ. উত্পন্ন বোঝাতে
১৩। বিরামচিহ্ন কেন ব্যবহূত হয়?
ক. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
খ. বাক্য সংকোচনের জন্য
গ. বাক্যের সৌন্দর্যের জন্য
ঘ. বাক্য অলংকৃত করার জন্য
১৪। কোন বিরামচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
ক. কমা খ. সেমিকোলন গ. দাঁড়ি ঘ. উদ্ধরণ চিহ্ন
১৫। বিস্ময়সূচক চিহ্নের বিরতিকাল কত?
ক. আধা সেকেন্ড খ. দুই সেকেন্ড
গ. এক সেকেন্ড ঘ. দেড় সেকেন্ড
১৬। একাধিক বাক্যের মধ্যে নিকট সম্বন্ধ থাকলে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. কমা খ. কোলন গ. সেমিকোলন ঘ. ড্যাশ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
বিরামচিহ্ন
১. গ ২. গ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা