
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা
২০। ভাষাকে কিসের বাহন বলা হয়?
ক. ভাবের খ. অন্তরের গ. ধ্বনির ঘ. কাজের
২১। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. ছবি খ. ইঙ্গিত গ. শব্দ ঘ. ভাষা
২২। সাধুভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
ক. তত্সম খ. বিদেশি গ. দেশি ঘ. তদ্ভব
২৩। সাধুভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
ক. বিশেষ্য ও বিশেষণ খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও ক্রিয়া ঘ. ক্রিয়া ও বিশেষণ
২৪। সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. কৃত্রিমতাবর্জিত খ. গুরুগম্ভীর
গ. অবোধ্য ঘ. দুর্বোধ্য
২৫। চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. ক্রিয়াপদের পূর্ণরূপ খ. তদ্ভব শব্দবহুল
গ. তত্সম শব্দবহুল ঘ. গুরুগম্ভীর
২৬। বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী?
ক. চলিতরীতি খ. সাধুরীতি
গ. আঞ্চলিক রীতি ঘ. উপভাষারীতি
২৭। বাংলা ভাষায় চলিতরীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. কাঠামো অপরিবর্তনীয়
খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. আভিজাত্যপূর্ণ ঘ. কৃত্রিমতাবর্জিত
২৮। সাধু ও চলিতরীতির প্রধান পার্থক্য কোথায়?
ক. বিশেষ্য ও বিশেষণ পদে খ. সর্বনাম ও ক্রিয়াপদে
গ. অব্যয় ও ক্রিয়াপদে ঘ. বিশেষ্য ও ক্রিয়াপদে
২৯। ‘মনুষ্যজাতি যে ধ্বনি বা ধ্বনিসকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা।’—এই সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. ডক্টর রামেশ্বর শ’
গ. ডক্টর মুহম্মদ এনামুল হক
ঘ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
৩০। বর্তমানে সারা পৃথিবীতে কত হাজারের অধিক ভাষা প্রচলিত আছে?
ক. এক হাজারের অধিক
খ. দেড় হাজারের অধিক
গ. দুই হাজারের অধিক
ঘ. সাড়ে তিন হাজারের অধিক
৩১। সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. লেখ্য ভাষা
খ. আঞ্চলিক ভাষা
গ. মৌখিক ভাষা ঘ. কথার ভাষা
৩২। ভাষা বলতে কোনটি বোঝায়?
ক. অর্থবোধক ধ্বনি খ. অর্থহীন ধ্বনি
গ. ইশারা-ইঙ্গিত ঘ. ছবি
৩৩। ওরা, ওদের—এই দুটি কী?
ক. অব্যয় খ. অব্যয়ের তদ্ভব রূপ
গ. সংক্ষিপ্ত সর্বনাম ঘ. সর্বনাম
৩৪। দেশ, কাল ও সমাজভেদে ভাষার রূপের কী দেখা যায়?
ক. মিল খ. প্রয়োগ গ. ভিন্নতা ঘ. সাদৃশ্য
ব্যাকরণ
১। ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা কী পাই?
ক. বি + অ + কৃ + অন খ. বি + আ + কৃ + অন
গ. ব্য + অ + কৃ + অন ঘ. ব্য + আ + কৃ + অন
২। ‘যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ।’—এই সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. জ্যোতিভূষণ চাকী ঘ. ডক্টর সুকুমার সেন
৩। ‘যে বইয়ে ভাষার বিচার ও স্বরূপের বিচার ও বিশ্লেষণ আছে, তা-ই ব্যাকরণ।’—এই সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. জ্যোতিভূষণ চাকী খ. ডক্টর সুকুমার সেন
গ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়
৪। সাহিত্যের রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে কোনটি?
ক. ছন্দ খ. অলংকার গ. ছন্দ-অলংকার ঘ. ব্যাকরণ
৫। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে—
ক. ভাষার শৃঙ্খলা খ. ভাষার উন্নতি
গ. ভাষার নিয়ম প্রতিষ্ঠা ঘ. ভাষার বিশ্লেষণ
৬। ব্যাকরণ এসেছে কখন?
ক. ভাষার আগে খ. ভাষা সৃষ্টির পরে
গ. ভাষা সৃষ্টির সঙ্গে ঘ. সাম্প্রতিক কালে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
ভাষা
২০. ক ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ ৩০. ঘ ৩১. ক ৩২. ক ৩৩. গ ৩৪. গ
ব্যাকরণ
১. খ ২. ক ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. খ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা