বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বানান

১৪। ভাষা ও জাতিবাচক নামের বানানে ই-কার হবে—এই নিয়মের আলোকে সঠিক বানান কোনটি?

ক. বাঙালী খ. ইরানী গ. জাপানি ঘ. ফরাসী

১৫। বিশেষণ বাচক ‘আলি’ প্রত্যয় যুক্ত শব্দে হবে—

ক. ই-কার খ. ঈ-কার গ. ও-কার ঘ. ঊ-কার

১৬। বিশেষণ বাচক ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?

ক. বর্ণালি খ. বাঙালি গ. নেপালি ঘ. সাঁওতালি

১৭। বিশেষণ বাচক ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দ—

ক. সাঁওতালি খ. বিচালি

গ. নেপালি ঘ. মিতালি

১৮। কোন বানানটি সঠিক?

ক. প্রধানত খ. প্রধানতঃ গ. পুনপুন ঘ. পুনপুনঃ

১৯। পদান্তে বিসর্গ (ঃ) থাকবে না—এই নিয়মের আলোকে সঠিক বানান কোনটি?

ক. অন্তস্থ খ. নিশব্দ গ. বস্তুত ঘ. দুসহ

২০। অভিধানসিদ্ধ হলে পদ মধ্যস্থ বিসর্গ (ঃ) বর্জনীয়!—এই নিয়মের আলোকে শুদ্ধ বানান হলো—

ক. নিস্পৃহ খ. নিশব্দ গ. পুনপুন ঘ. দুসহ

২১। কোন বানানগুচ্ছ সঠিক?

ক. জ্বলন্ত, মন্ত্রী খ. সঙ্কীর্ণ, গঙ্গা

গ. সঙ্গীত, পঙ্কজ ঘ. হুঙ্কার, ইঙ্গত

২২। কোন বানানটি ভুল?

ক. কৃপণ খ. দুর্ণাম গ. অগ্রহায়ণ ঘ. নির্বাণ

২৩। তত্সম ও অতত্সম শব্দের যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ত-বর্গের পূর্বে বসে—

ক. ষ খ. শ গ. স ঘ. ণ

২৪। তত্সম ও অতত্সম শব্দে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে চ-বর্গের পূর্বে কোন বর্ণটি বসে?

ক. ষ খ. শ গ. স ঘ. ণ

২৫। প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অনুস্বর (ং) ব্যবহূত হয়—এই নিয়মের আলোকে সঠিক বানান কোনটি?

ক. পালং খ. সংঘাত গ. অংকুর ঘ. ইংগিত

২৬। রেফ (র্ )-এর পর ব্যঞ্জনবর্ণ—

ক. দ্বিত্ব হবে খ. দ্বিত্ব হবে না

গ. কিছু কিছু শব্দের দ্বিত্ব হবে

ঘ. কেবল তত্সম শব্দের ক্ষেত্রে দ্বিত্ব হবে

২৭। জানুয়ারি বানানে হ্রস্ব-ই কার হওয়ার কারণ কী?

ক. মাসের নাম বলে খ. বছরের প্রথম মাস বলে

গ. বিদেশি নাম বলে ঘ. স্বাভাবিক নিয়মের কারণে

২৮। স্ত্রী-বাচক শব্দের বানানে হ্রস্ব ই-কার ()ি হবে—এই নিয়মের আলোকে সঠিক বানান হলো—

ক. দাদি, নানি খ. মামি, দেবি

গ. পত্নি, দাসি ঘ. সবগুলো

২৯। কোন বানানটি সঠিক?

ক. কণ্টক খ. কাণ্ড গ. লন্ডন ঘ. লণ্ঠণ

৩০। বানান জানা জরুরি কেন?

ক. শুদ্ধভাবে কথা বলতে খ. ভাষা শিক্ষার জন্য

গ. ভাষা শুদ্ধরূপে লিখতে ঘ. বেশি নম্বর পেতে

৩১। নিচের কোন বানানটি সঠিক?

ক. আশীস খ. দূর্নীতি গ. কিশোরি ঘ. মুমূর্ষু

৩২। জাতিবাচক শব্দে কোনটি ব্যবহূত হয়?

ক. দীর্ঘ ঈ-কার খ. হ্রস্ব ই-কার

গ. হ্রস্ব উ-কার ঘ. কোনোটি নয়

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলা ২য় পত্র

বানান

১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. ক ২১. ক ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. ঘ ৩০. গ ৩১. ঘ ৩২. খ

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা