বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

ব্যাকরণ
৭। ব্যাকরণের মূল ভিত্তি কী?
ক. ধ্বনি খ. ভাষা গ. ভাব ঘ. বাক্য
৮। সব ভাষায় ব্যাকরণের কয়টি প্রধান বিষয় আলোচনা করা হয়?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
৯। ব্যাকরণকে ভাষার কী বলা হয়?
ক. গুরু খ. শৃঙ্খলা রক্ষাকারী গ. নির্দেশকারী ঘ. অভিধান
১০। ব্যাকরণের জ্ঞান ভাষাকে কী করতে সহায়তা করে?
ক. প্রাঞ্জল খ. নির্ভুল গ. সুসামঞ্জস্য ঘ. ত্রুটিযুক্ত

ধ্বনি ও বর্ণ
১। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
ক. বর্ণ খ. স্বরবর্ণ গ. ব্যঞ্জনবর্ণ ঘ. ধ্বনি
২। কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করতে যে প্রতীক বা চিহ্ন ব্যবহূত হয়, তাকে কী বলা হয়?
ক. বর্ণ খ. শব্দ গ. পদ ঘ. ধ্বনি
৩। কোন ধ্বনি উচ্চারণের সময় শব্দ সৃষ্টি হয়?
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
৪। বাংলা ভাষার ধ্বনি প্রধানত কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
৫। ধ্বনিনির্দেশক সাংকেতিক চিহ্নকে কী বলা হয়?
ক. শব্দ খ. বর্ণ গ. বাক্য ঘ. পদ
৬। মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. দুটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. সাতটি
৭। ‘ক’-এর উচ্চারণস্থানের নাম কী?
ক. জিহ্বামূল খ. অগ্রতালু গ. পশ্চাত্ দন্ত্যমূল ঘ. ওষ্ঠ্য
৮। ‘প’-এর উচ্চারণস্থান কোনটি?
ক. অগ্র দন্ত্যমূল খ. জিহ্বামূল গ. অগ্রতালু ঘ. ওষ্ঠ্য
৯। ‘ঙ’-এর উচ্চারণস্থান কোনটি?
ক. তালু খ. ওষ্ঠ্য গ. মূর্ধা ঘ. কণ্ঠ্য
১০। ক খ গ ঘ ঙ বর্ণগুলোর উচ্চারণস্থান হলো—
ক. অগ্রতালু খ. পশ্চাত্ দন্ত্যমূল
গ. জিহ্বামূল ঘ. অগ্র দন্ত্যমূল
১১। কোনগুলো স্পর্শ ধ্বনি?
ক. অ থেকে ঔ খ. চ থেকে শ
গ. ক থেকে ম ঘ. ট থেকে য়
১২। ধ্বনির মূল উত্স কী?
ক. ফুসফুস খ. স্বরতন্ত্রী গ. ঠোঁট ঘ. জিহ্বা
১৩। ফুসফুস থেকে আসা বাতাসের আঘাতে কী তৈরি হয়?
ক. বাক্য খ. শব্দ গ. বর্ণ ঘ. ধ্বনি
১৪। ধ্বনি তৈরির জন্য কোনটি সহায়তা করে?
ক. ফুসফুস খ. বাগ্যন্ত্র গ. বর্ণ ঘ. গলনালি
১৫। অ, আ ধ্বনি দুটির নাম কী?
ক. ওষ্ঠ্যধ্বনি খ. তালব্যধ্বনি
গ. কণ্ঠ্যধ্বনি ঘ. দন্ত্যধ্বনি
১৬। ই, ঈ ধ্বনি দুটির নাম কী?
ক. কণ্ঠ্যধ্বনি খ. ওষ্ঠ্যধ্বনি গ. দন্ত্যধ্বনি ঘ. তালব্যধ্বনি
১৭। নিচের কোন দুটি ওষ্ঠ্যধ্বনি?
ক. এ ঐ খ. ও ঔ গ. এ, ঔ ঘ. উ, ঊ
১৮। নিচের কোনটি মূর্ধন্য ধ্বনি?
ক. ধ খ. জ্ঞ গ. ঋ ঘ. ঔ
১৯। ‘ম’ বর্ণটি কোন বর্গের অন্তর্গত?
ক. ত-বর্গ খ. ক-বর্গ গ. চ-বর্গ ঘ. প-বর্গ
২০। কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?
ক. চ ছ জ ঝ ঞ খ. ট ঠ ড ঢ ণ
গ. ত থ দ ধ ন ঘ. প ফ ব ভ ম
২১। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. অল্পপ্রাণ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি
ঘ. শ্বাস ধ্বনি
২২। নাসিক্য ধ্বনি কোনটি?
ক. ঙ, ঞ খ. ন, শ গ. ঠ, ঞ ঘ. ষ, ঙ
২৩। ত-বর্গের বর্ণ কোনটি?
ক. ট খ. ণ গ. ড ঘ. ন
২৪। নাসিক্য ধ্বনি কোনটি?
ক. ণ, ম খ. ড, ণ গ. ন, প ঘ. ণ, প
২৫। প্রতিটি বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম ধ্বনিগুলোকে কী বলে?
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
২৬। প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলোকে কী বলে?
ক. অল্পপ্রাণ ধ্বনি খ. মহাপ্রাণ ধ্বনি
গ. অঘোষ ধ্বনি ঘ. ঘোষ ধ্বনি
২৭। অল্পপ্রাণ ধ্বনি কোনগুচ্ছ?
ক. গ, ঘ, চ খ. ট, ঠ, ড গ. ক, গ, ঙ ঘ. ক, ট, দ
২৮। স্বরতন্ত্রী কম্পনের দিক থেকে ব্যঞ্জনধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২৯। প্রতিটি বর্গের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনিকে কী বলে?
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
ব্যাকরণ
৭. খ ৮. খ ৯. খ ১০. খ
ধ্বনি ও বর্ণ
১. ঘ ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ ২০. ঘ ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. ক
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা