* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বানান
৩৩। প্রমিত বাংলা বানানের নিয়ম কোন প্রতিষ্ঠান প্রচলন করে?
ক. বিশ্বভারতী খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. বাংলা একাডেমি ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৪। কোন বানানগুলো সঠিক?
ক. ডুলি, চরণ খ. মরন, শানকী
গ. গহিন, বনেদী ঘ. আর্টিষ্ট, অণুসরন
৩৫। বানান শুদ্ধ করে লেখা শিখলে কোনটিতে দক্ষতা অর্জিত হয়?
ক. লেখায় খ. শোনায় গ. বলায় ঘ. পড়ায়
৩৬। বিদেশি শব্দের বানানে সব সময় কী হবে?
ক. ঈ বা ঈ-কার খ. ণ গ. ই বা ই-কার ঘ. ষ
৩৭। কোন বানানটি শুদ্ধ?
ক. মুর্হূমুহু খ. মুর্হুমুহু গ. মুহুর্মুহু ঘ. মূর্হুমুহু
৩৮। সঠিক বানান কোনটি?
ক. অরন্য খ. নির্বান গ. ভূমিষ্ঠ ঘ. ভূমিষ্ট
৩৯। কোনটি শুদ্ধ বানান?
ক. বিদুষণ খ. বিদূসণ গ. বিদূষন ঘ. বিদূষণ
৪০। কোনটি শুদ্ধ বানান?
ক. বখ্যমান খ. বক্ষ্যমাণ গ. বক্ষ্যমান ঘ. বক্ষমান
৪১। যুক্তব্যঞ্জন গঠনে (অতত্সম শব্দে) ট-বর্গের পূর্বে কী হয়?
ক. দন্ত্য-ন খ. মূর্ধন্য-ণ গ. দন্ত্য-স ঘ. মূর্ধন্য-ষ
৪২। তদ্ভব, দেশি ও বিদেশি শব্দে সর্বত্র কী হবে?
ক. দন্ত্য-স খ. মূর্ধন্য-ষ গ. দন্ত্য-ন ঘ. মূর্ধন্য-ণ
৪৩। কোন বানানগুলো শুদ্ধ?
ক. গন্ডি, চিত্কার খ. কুটির, চিতকার
গ. অটবি, তরণি ঘ. তরণি, গন্ডী
৪৪। কোন বানানগুলো শুদ্ধ?
ক. ইষত্, বিষম খ. বিসম, ঈষত্
গ. ঈষত, সুষমা ঘ. জিগীষা, সুষমা
৪৫। শুদ্ধ বানান কোনটি?
ক. ঈষত্ খ. বিসম গ. বিমর্স ঘ. এষনা
৪৬। ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কী হয়?
ক. দন্ত্য-ন খ. মূর্ধন্য-ণ গ. দন্ত্য-স ঘ. মূর্ধন্য-ষ
৪৭। যুক্তব্যঞ্জন গঠনে (তত্সম, অতত্সম সব শব্দে) চ-বর্গের পূর্বে কী হয়?
ক. দন্ত্য-স খ. দন্ত্য-ন গ. মূর্ধন্য-ণ ঘ. মূর্ধন্য-ষ
৪৮। যুক্তব্যঞ্জন গঠনে ( অতত্সম শব্দে) ট-বর্গের পূর্বে কী হয়?
ক. দন্ত্য-স খ. মূর্ধন্য-ষ গ. দন্ত্য-ন ঘ. তালব্য-শ
৪৯। সন্ধি ও সমাসযোগে গঠিত শব্দের বানানে দন্ত্য-ন কী হয়?
ক. মূর্ধন্য-ণ খ. দ্বিত্ব উচ্চারণ
গ. বহাল থাকে ঘ. উহ্য থাকে
৫০। রেফ-এর পর ব্যঞ্জনবর্ণের কোথায় দ্বিত্ব হবে না?
ক. তত্সম শব্দে
খ. তত্সম, তদ্ভব শব্দে
গ. তদ্ভব, অর্ধতত্সম শব্দে
ঘ. তত্সম, অতত্সম সব শব্দে
৫১। ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য-ষ হয়।—এই নিয়মের শব্দ কোনগুলো?
ক. বিষম, সুষমা খ. কোষ, জিগীষা
গ. ঈষত্, অনুষঙ্গ ঘ. অনুষঙ্গ, অভিষেক
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
বানান
৩৩. গ ৩৪. ক ৩৫. ক ৩৬. গ ৩৭. গ ৩৮. গ৩৯. ঘ ৪০. খ ৪১. ক ৪২. গ ৪৩. গ ৪৪. ঘ৪৫. ক ৪৬. ঘ ৪৭. ক ৪৮. গ ৪৯. গ ৫০. ঘ ৫১. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা