বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বানান
৫২। অ, আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ এবং ক্, র্ বর্ণের পরবর্তী দন্ত্য-স মূর্ধন্য-ষ হয়। —এই নিয়মের শব্দ কোনগুলো?
ক. আকর্ষণ, উত্কর্ষ খ. ভবিষ্যত্, উপদেষ্টা
গ. উষা, সুষমা ঘ. উত্কর্ষ, ভবিষ্যত্
৫৩। শুদ্ধ বানান কোনটি?
ক. সুসুপ্ত খ. সুষপ্ত গ. সুশুপ্ত ঘ. সুষুপ্ত
৫৪। নিচের কোন বানানটি সঠিক?
ক. অহর্নিস খ. ক্ষুন্নিবৃত্তি গ. নির্নীমেষ ঘ. ধরণ
৫৫। কোনটি শুদ্ধ বানান?
ক. দূর্নীতি খ. দুর্নিতী গ. দুর্নীতি ঘ. দুর্নিতি
৫৬। শুদ্ধ বানান কোনটি?
ক. নির্নিমেষ খ. নির্নীমেষ গ. নির্ণীমেষ ঘ. নির্নীমেশ
৫৭। শুদ্ধ বানান কোনটি?
ক. স্বরস্বতি খ. স্বরস্বতী গ. সরস্বতি ঘ. সরস্বতী
৫৮। কোনটি অশুদ্ধ বানান?
ক. অহংকার খ. কিংবদন্তি গ. চিত্রাংকন ঘ. সংকীর্ণ
৫৯। শুদ্ধ বানান কোনটি?
ক. আকাঙ্খা খ. কাঙ্খিত গ. লংঘন ঘ. লঙ্ঘিত
৬০। কোনটি শুদ্ধ বানান?
ক. ইদানিং খ. আকাঙ্ক্ষা গ. সুষ্ঠ ঘ. জিগিষা
৬১। কোনটি শুদ্ধ বানান?
ক. জীগিষা খ. জীগীষা গ. জিগীষা ঘ. জিগিষা
৬২। শুদ্ধ বানান কোনটি?
ক. অকালকুষ্মান্ড খ. অকালকুষ্মাণ্ড
গ. অকালকূষ্মাণ্ড ঘ. অকালকূষ্মান্ড
৬৩। কোনগুলো অশুদ্ধ বানান?
ক. জিগীষা, সুষমা খ. অনুষঙ্গ, সুষুপ্ত
গ. দুশ্চরিত্র, প্রায়শ্চিত্ত ঘ. জবরদস্তী, অংকুর
৬৪। শুদ্ধ বানান কোনটি?
ক. মূমুর্য খ. মুমূর্ষ গ. মুমুর্ষু ঘ. মুমূর্ষু
৬৫। শুদ্ধ বানান কোনটি?
ক. সর্বাংগীন খ. সর্বাংগীণ গ. সর্বাঙ্গীন ঘ. সর্বাঙ্গীণ
৬৬। শুদ্ধ বানান কোনটি?
ক. অপেক্ষামাণ খ. অপেক্ষামান গ. অপেক্ষমান ঘ. অপেক্ষমাণ
৬৭। অশুদ্ধ বানান কোনটি?
ক. ঝংকার খ. সংঘাত গ. লংঘন ঘ. কিংবদন্তি
৬৮। অশুদ্ধ বানান কোনটি?
ক. সংকীর্ণ খ. সংকল্প গ. হুংকার ঘ. পংকজ
৬৯। রেফ-এর পর ব্যঞ্জনবর্ণের কী হবে না?
ক. সন্ধি খ. সমাস গ. দ্বিত্ব ঘ. ষত্ববিধি
৭০। বিশেষণবাচক ‘আলি’—প্রত্যয়যুক্ত শব্দে হবে?
ক. আ-কার খ. ই-কার গ. উ-কার ঘ. ঈ-কার
৭১। অর্থ বা উচ্চারণ বিভ্রান্তির সম্ভাবনা থাকলে কিছু বিশেষ্য, বিশেষণ ও অব্যয় শব্দে কী দেওয়া আবশ্যক?
ক. ই-কার খ. উ-কার গ. ও-কার ঘ. ঔ-কার
৭২। পদমধ্যস্থ বিসর্গ কখন বর্জনীয়?
ক. সন্ধিজাত হলে খ. সমাসযোগে গঠিত হলে
গ. অনুসর্গঘটিত হলে ঘ. অভিধানসিদ্ধ হলে
৭৩। বাগ্ধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে—
ক. ধ্বনি খ. বর্ণ গ. শব্দ ঘ. বানান
৭৪। কতকগুলো তত্সম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়—এর উদাহরণ কোনটি?
ক. বর্ষণ খ. আকর্ষণ গ. শোষণ গ. পণ্য
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
বানান
৫২. গ ৫৩. ঘ ৫৪. খ ৫৫. গ ৫৬. ক ৫৭. ঘ ৫৮. গ ৫৯. ঘ ৬০. খ ৬১. গ ৬২. খ ৬৩. ঘ ৬৪. ঘ ৬৫. ঘ ৬৬. ঘ ৬৭. গ ৬৮. ঘ ৬৯. গ ৭০. খ ৭১. গ ৭২. ঘ ৭৩. ঘ ৭৪. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা