* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
শব্দ ও পদ
১। বাক্যে ব্যবহূত যে বর্ণ বা বর্ণসমষ্টি বাক্যের অর্থগ্রাহ্যতায় সাহায্য করে, তাকে কী বলে?
ক. শব্দ বিভক্তি খ. নাম বিভক্তি
গ. বিভক্তি ঘ. প্রযোজ্য কর্তা
২। সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে—এই বাক্যের কোন পদে শূন্য বিভক্তি?
ক. উঠেছে খ. আকাশে গ. সন্ধ্যায় ঘ. চাঁদ
৩। বিভক্তি কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৪। কারকভেদে শব্দ বিভক্তি কয় প্রকার?
ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত
৫। ক্রিয়াপদ ছাড়াও বাক্য হয়—এর উদাহরণ কোনটি?
ক. আকাশে চাঁদ উঠেছে খ. ভিক্ষুককে ভিক্ষা দাও
গ. আমার যাওয়া হবে না ঘ. মাঠে মাঠে অজস্র ফসল
৬। ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক কয় প্রকার?
ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত
৭। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করায়, তখন তাকে কী বলে?
ক. ব্যতিহার কর্তা খ. প্রযোজ্য কর্তা
গ. প্রযোজক কর্তা ঘ. মুখ্য কর্তা
৮। ‘মূষলধারে বৃষ্টি পড়ছে’—বাক্যে ‘বৃষ্টি’ কোন কর্তা?
ক. মুখ্য কর্তা খ. প্রযোজক কর্তা
গ. প্রযোজ্য কর্তা ঘ. ব্যতিহার কর্তা
৯। মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কোন কর্তা বলে?
ক. প্রযোজক কর্তা খ. প্রযোজ্য কর্তা
গ. ব্যতিহার কর্তা ঘ. মুখ্য কর্তা
১০। ‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন’—বাক্যে ‘শিশুকে’ কোন কর্তা?
ক. ব্যতিহার কর্তা খ. প্রযোজ্য কর্তা
গ. প্রযোজক কর্তা ঘ. মুখ্য কর্তা
১১। কারক কয় প্রকার?
ক. সাত খ. ছয় গ. চার ঘ. পাঁচ
১২। ‘কারক’ (কৃ+ণক) শব্দটির অর্থ কী?
ক. যা পদকে সম্পাদন করে খ. যা সমাসকে সম্পাদন করে
গ. যে ক্রিয়া সম্পাদন করে
ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে
১৩। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে?
ক. নামপদের খ. অব্যয় পদের
গ. বিশেষণ পদের ঘ. ক্রিয়া বিশেষণ পদের
১৪। বাক্যে কোন পদের সঙ্গে সম্পর্ক না থাকলে কারক হয় না?
ক. ক্রিয়াপদের খ. বিশেষ্য পদের
গ. বিশেষণ পদের ঘ. সর্বনাম পদের
১৫। বাক্য মধ্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কী বলে?
ক. সন্ধি খ. কারক গ. সমাস ঘ. প্রত্যয়
১৬। কারক বিভক্তি বা শব্দ বিভক্তি কয় প্রকার?
ক. পাঁচ খ. ছয় গ. সাত ঘ. আট
১৭। ‘দিব তোমা শ্রদ্ধা ভক্তি’—এই বাক্যে ‘তোমা’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় শূন্য
খ. কর্মে শূন্য
গ. করণে শূন্য
ঘ. সম্প্রদানে শূন্য
১৮। ‘দেশের জন্য প্রাণ দাও’—বাক্যে ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় শূন্য খ. কর্তায় ষষ্ঠী
গ. সম্প্রদানে শূন্য ঘ. সম্প্রদানে ষষ্ঠী
১৯। ‘কালির দাগ সহজে ওঠে না’—বাক্যে ‘কালির’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য খ. কর্তায় শূন্য
গ. কর্মে ষষ্ঠী ঘ. সম্বন্ধে ষষ্ঠী
২০। ‘জিজ্ঞাসিব জনে জনে’—বাক্যে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় সপ্তমী খ. কর্মে দ্বিতীয়া
গ. কর্মে সপ্তমী ঘ. অপাদানে সপ্তমী
২১। ‘দশে মিলে করি কাজ’—বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় সপ্তমী খ. কর্মে সপ্তমী
গ. করণে সপ্তমী ঘ. সম্প্রদানে সপ্তমী
২২। ‘বাবাকে বড় ভয় পাই।’—দাগ দেওয়া পদটির কারক ও বিভক্তি কোনটি?
ক. কর্মে দ্বিতীয়া খ. কর্মে চতুর্থী
গ. অপাদানে দ্বিতীয়া ঘ. অপাদানে পঞ্চমী
২৩। ‘পাপে বিরত হও’—বাক্যটিতে ‘পাপে’ কোন কারক?
ক. কর্ম কারক খ. করণ কারক
গ. অপাদান কারক ঘ. অধিকরণ কারক
২৪। ‘ট্রেন ঢাকা ছাড়ল’—‘ঢাকা’ পদটি কোন কারক?
ক. অপাদান খ. কর্ম গ. অধিকরণ ঘ. করণ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
শব্দ ও পদ
১. গ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. ক ৯. খ ১০. খ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. গ ২১. ক ২২. গ ২৩. গ ২৪. ক
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা