বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বানান
৭৫। কতগুলো তত্সম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়—এর উদাহরণ কোনটি?
ক. মুদ্রণ খ. বিশ্রণ
গ. নগণ্য ঘ. মসৃণ
৭৬। ৮২। নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. প্রনব খ. পরাহ্ন গ. ব্যান্ড ঘ. পরিনয়
৭৭। ৮৩। কোন বানানটি সঠিক?
ক. ক্রমশঃ খ. স্বতঃস্ফূর্ত
গ. প্রথমতঃ ঘ. দ্বিতীয়তঃ
৭৮। ঋ বা ঋ-কারের পরে দন্ত্য-স-এর পরিবর্তে মূর্ধন্য-ষ ব্যবহূত হয়—এই নিয়মের ব্যতিক্রম শব্দ কোনটি?
ক. কৃষক খ. কৃষ্ণ গ. তৃষ্ণা ঘ. কৃশ
৭৯। ষত্ব বিধানের নিয়মানুসারে রেফ (র্ )-এর পরে মূর্ধন্য-ষ হয়—এই নিয়মের ব্যতিক্রম কোনটি?
ক. পর্ষদ খ. আদর্শ গ. চিকীর্ষা ঘ. বর্ষণ
৮০। ষত্ব বিধানের নিয়মানুসারে রেফ (র্ )-এর পরে মূর্ধন্য-ষ হয়—এই নিয়মের ব্যতিক্রম কোনটি?
ক. পরামর্শ খ. মহর্ষি গ. বিমর্ষ ঘ. বর্ষণ
৮১। ষত্ব বিধানের নিয়মানুসারে রেফ (র্ )-এর পরে মূর্ধন্য-ষ হয়—এই নিয়মের ব্যতিক্রম কোনটি?
ক. আকর্ষণ খ. বর্ষণ গ. মুমূর্ষু ঘ. দর্শন

অভিধান
১। একটি শব্দের অর্থ, উত্স, ব্যুত্পত্তি লিপিবদ্ধ থাকে কোন গ্রন্থে?
ক. অর্থকোষ গ্রন্থে খ. অভিধানে
গ. ব্যাকরণে ঘ. ভাষাকোষে
২। অভিধান শব্দের অর্থ কী?
ক. বাক্যকোষ খ. অর্থকোষ
গ. শব্দকোষ ঘ. ভাষাকোষ
৩। অভিধানে ব্যবহূত বর্ণানুক্রমে ‘ক’-এর পরে কোন বর্ণটি থাকে?
ক. খ খ. ক্ষ গ. ক ঘ. অ
৪। অভিধানের বর্ণানুক্রমে ‘ঔ’-এর পরে থাকে—
ক. এ খ. ক গ. ঙ ঘ. ং
৫। অভিধানে শব্দের পর ‘বিন’ থাকলে শব্দটি—
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. বিদেশি ঘ. বিকৃত
৬। অভিধানে শব্দের পরে ‘বি’ থাকলে শব্দটি হয়—
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. বিদেশি ঘ. বিকৃত
৭। সাধারণ বর্ণানুক্রম এবং অভিধানের বর্ণানুক্রম—
ক. পুরোপুরি ভিন্ন খ. সামান্য ভিন্ন
গ. অভিন্ন ঘ. কোনোটিই নয়
৮। অভিধানের নিয়মানুসারে কোনটির ক্রম প্রথম হবে?
ক. ল্ল খ. ল্ড গ. ল্প ঘ. ল্ম
৯। নিচের কোন ফলা যুক্ত শব্দ প্রথমে বসবে?
ক. ণ খ. ম গ. ্য ঘ. ্র
১০। অঋণী (অরিণি) বিন ঋণমুক্ত ঋণশূন্য— এখানে শীর্ষ শব্দ কোনটি?
ক. অঋণী খ. অরিনি গ. বিন ঘ. ঋণশূন্য
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
বানান
৭৫. গ ৭৬. গ ৭৭. খ ৭৮ ঘ ৭৯. খ ৮০. ক ৮১. ঘ
অভিধান
১. খ ২. গ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. খ ৮. খ ৯. ক ১০. ক
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা