বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অভিধান
১২। যে অভিধানে এক ভাষার শব্দ অন্য ভাষায় অনুবাদ হিসেবে সংকলিত হয় তাকে কী বলে?
ক. একভাষিক অভিধান খ. দ্বিভাষিক অভিধান
গ. সমার্থ অভিধান ঘ. ঐতিহাসিক অভিধান
১৩। শব্দের সংগ্রহ-জাতীয় গ্রন্থকে কী বলে?
ক. শব্দমালা খ. শব্দভান্ডার
গ. অভিধান ঘ. শব্দার্থকোষ
১৪। বাংলা ভাষায় অভিধান রচনার প্রথম চেষ্টা করেন কে?
ক. রাজা রামমোহন রায়
খ. উইলিয়াম কেরি
গ. রামচন্দ্র বিদ্যাবাগীশ
ঘ. ম্যানুয়েল দা আসসুম্পসাঁউ
১৫। অভিধানে শব্দ সাজানোকে কী বলে?
ক. অনুপ্রবেশ খ. প্রবেশ গ. ভুক্তি ঘ. গ্রহণ
১৬। অভিধান-এর ইংরেজি শব্দ—
ক. Vocabulary খ. Word-meaning
গ. Wikipedia ঘ. Dictionary
১৭। অভিধান মানেই হচ্ছে—
ক. শুচিতার প্রতীক
খ. সমৃদ্ধির প্রতীক
গ. শুদ্ধতার প্রতীক
ঘ. যেকোনো শব্দের অন্তর্ভুক্তি
১৮। অভিধানে বোল্ড টাইপে বা মোটা হরফে মুদ্রিত শব্দকে কী বলে?
ক. আভিধানিক শব্দ খ. পারিভাষিক শব্দ
গ. ভুক্তি ঘ. শীর্ষ শব্দ
১৯। অভিধানে ব্যবহূত বর্ণানুক্রমিক শব্দ কোনটি সঠিক?
ক. আক্কেল, অনাথ খ. গচ্ছা, কুমোর
গ. নিখিল, সচরাচর ঘ. তারিফ, ছোপ
২০। অবশিষ্ট-এর অর্থ অতিরিক্ত।—এখানে ‘অতিরিক্ত’ হলো—
ক. ব্যুত্পত্তিগত অর্থ খ. পারিভাষিক অর্থ
গ. অভিন্ন অর্থ ঘ. সাধারণ অর্থ
২১। বাংলা ভাষার সাধারণ বর্ণানুক্রম কোনটি সঠিক?
ক. ই আ ঈ অ খ. গ ঘ ঢ ণ
গ. ব এ জ ট ঘ. আ ড প স
২২। রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত অভিধানের নাম কী?
ক. সরল বাংলা অভিধান খ. বঙ্গভাষাভিধান
গ. ডিকশনারি ঘ. ব্যবহারিক বাংলা অভিধান
২৩। অভিধান ব্যবহার করতে পারলে—
ক. শব্দভান্ডার বাড়বে
খ. লিখতে পারবে
গ. কথা বলতে পারবে
ঘ. ভাষা বুঝতে পারবে
২৪। যে অভিধানে কেবল একটি ভাষার শব্দের অর্থ, প্রতিশব্দ ও ব্যুত্পত্তি দেখানো হয়, তাকে বলে—
ক. একভাষিক অভিধান খ. দ্বিভাষিক অভিধান
গ. সমার্থ অভিধান ঘ. পৌরাণিক অভিধান
২৫। অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয়, তাকে কী বলে?
ক. ভুক্তি খ. শীর্ষ পদ
গ. বর্ণানুক্রম ঘ. মূল শব্দ
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
অভিধান
১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ঘ ১৮. ঘ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. খ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা