বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাক্য
১। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
২। ছুটিতে ঢাকা তারা ঈদের যাবেন—এতে কোন গুণের অভাবে বাক্য হয়নি?
ক. আকাঙ্ক্ষা খ. শ্রুতিমাধুর্য গ. যোগ্যতা ঘ. আসত্তি

৩। গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে বন্যা হয়—এতে কোন গুণের অভাবে বাক্য হয়নি?

ক. শ্রুতিমাধুর্য খ. যোগ্যতা গ. আসত্তি ঘ. আকাঙ্ক্ষা

৪। ক্রিয়া বিশেষণ ক্রিয়ার আগে বসে—এই নিয়মের অধীন বাক্য কোনটি?

ক. কাল স্কুল বন্ধ ছিল খ. আমি বুধবার ঢাকা যাব

গ. মামুন নীরবে বই পড়ছে ঘ. রানা ডুকরে কাঁদছে

৫। বাক্যে কর্ম থাকলে ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসে—এই নিয়মের অধীনে বাক্য কোনটি?

ক. রানা দ্রুত হাঁটছে খ. আমি খাইনি

গ. আকাশে কী দেখছ ঘ. মামুন নীরবে বই পড়ছে

৬। সময়বাচক ও স্থানবাচক পদ কর্মের সঙ্গে বসে—এই নিয়মে গঠিত বাক্য কোনটি?

ক. কাল স্কুল বন্ধ ছিল খ. মামুন নীরবে বই পড়ছে

গ. শিক্ষক জোরে চাবুক কষছেন ঘ. রানা ডুকরে কাঁদছে

৭। গঠনের বৈচিত্র্যের দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়

৮। কোনটি জটিল বা মিশ্র বাক্য?

ক. যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে

খ. খোকা নিয়মিত পড়াশোনা করে, তাই সে পুরস্কার পায়

গ. সে কাল আসবে এবং আমি যাব

ঘ. তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না

৯। কোনটি যৌগিক বাক্য?

ক. জগতে এমন কিছু নেই, যা অসম্ভব

খ. তিনি অর্থশালী, কিন্তু শিক্ষিত নন

গ. যে ভিক্ষা করতে এসেছে, তাকে দান করো

ঘ. যে ভিক্ষা চায়, তাকে দান করো

১০। কোনটি মিশ্র বাক্য?

ক. যিনি সত্ পথে চলেন, তিনি সুখী হন

খ. খোকা নিয়মিত পড়াশোনা করে, তাই সে পুরস্কার পায়

গ. আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি

ঘ. মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে

১১। কোন বাক্যে যিনি-তিনি, যা-তা, যে-সেই ইত্যাদি সর্বনাম থাকে?

ক. জটিল বাক্যে খ. সরল বাক্যে

গ. যৌগিক বাক্যে ঘ. মিশ্র বাক্যে

১২। নিচের কোন বাক্যটি জটিল বাক্য?

ক. ধনীরা প্রায় কৃপণ হয় খ. কৃপণেরাই ধনী হয়

গ. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয় ঘ. তিনি ধনী ও কৃপণ

১৩। একটি সার্থক বাক্যের গুণ কী কী?

ক. আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা

খ. আসত্তি, আকাঙ্ক্ষা, রীতিমতো

গ. আসত্তি, যোগ্যতা, অর্থবাচকতা

ঘ. অর্থবাচকতা, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা

১৪। জটিল বাক্যের অপর নাম কী?

ক. যৌগিক খ. মিশ্র

গ. সরল ঘ. বিধেয়

১৫। তিনি অর্থশালী, কিন্তু শিক্ষিত নন—এটি কোন ধরনের বাক্য?

ক. সরল খ. কঠিন

গ. যৌগিক ঘ. মিশ্র

বিরামচিহ্ন

১। বিরামচিহ্ন কেন ব্যবহূত হয়?

ক. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য

খ. বাক্য সংকোচনের জন্য গ. বাক্যের সৌন্দর্যের জন্য

ঘ. বাক্য অলংকৃত করার জন্য

২। কোন বিরামচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?

ক. কমা খ. সেমিকোলন গ. দাঁড়ি ঘ. উদ্ধরণ চিহ্ন

৩। বিস্ময়সূচক চিহ্নের বিরতিকাল কত?

ক. ১/২ সেকেন্ড খ. ২ সেকেন্ড

গ. ১ সেকেন্ড ঘ. দেড় সেকেন্ড

৪। একাধিক বাক্যের মধ্যে নিকট সম্বন্ধ থাকলে কোন চিহ্ন ব্যবহূত হয়?

ক. কমা খ. কোলন গ. সেমিকোলন ঘ. ড্যাশ

৫। যৌগিক বাক্যের মাঝে কোন চিহ্ন ব্যবহূত হয়?

ক. কমা খ. কোলন গ. ড্যাশ ঘ. সেমিকোলন

৬। বাক্যে অর্থবিভাগ দেখানোর জন্য কমা বসে।—এর উদাহরণ কোনটি?

ক. আমিন, এদিকে এসো

খ. কী, এত বড় সাহস

গ. রুবি বলল, সে যাবে না

ঘ. তুমি যাবে, না যাবে না

৭। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন চিহ্ন ব্যবহূত হয়?

ক. কমা খ. সেমিকোলন গ. কোলন ঘ. ড্যাশ

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলা ২য় পত্র

বাক্য

১. খ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ক   ৯. খ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. গ

বিরামচিহ্ন

১. ক ২. গ ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. খ

শিক্ষক

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা