বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

শব্দার্থ
১৬। সংসারে ধামাধরা লোকের অভাব নেই।—এই বাক্যে ‘ধরা’ পদটি কী অর্থ বহন করে?
ক. তোষামুদে খ. যন্ত্রণার
গ. নির্ধারণ ঘ. খ্যাতিমান
১৭। নিচের কোন বাক্যে ‘নাম’ শব্দটি ‘স্মরণ’ অর্থে ব্যবহূত হয়েছে?
ক. তোমার নাম কী
খ. সর্বদা সৃষ্টিকর্তার নাম নেবে
গ. একটি নদীর নাম বলো
ঘ. তিনি একজন নামকরা উকিল
১৮। নিচের কোন বাক্যে ‘পাকা’ শব্দটি ‘নিপুণ’ অর্থ বহন করে?
ক. কাঁঠালটি পাকা
খ. কাপড়টির রং পাকা
গ. শফিক একজন পাকা কারিগর
ঘ. মেয়েটির বয়স অল্প কিন্তু কথায় পাকা
১৯। ‘কাপড়টির রং পাকা’—এখানে ‘পাকা’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. নিপুণ খ. পরিপক্ব গ. স্থায়ী ঘ. বৃদ্ধ
২০। নিচের কোন বাক্যে ‘মুখ’ শব্দটি ‘কথা’ অর্থে ব্যবহূত হয়েছে?
ক. তোমার মুখটা ভীষণ সুন্দর
খ. মুখে মধু অন্তরে বিষ
গ. মুখ সামলে কথা বলো
ঘ. গলির মুখে আমাদের বাড়ি
২১। ‘মুখ সামলে কথা বলো।’—এই বাক্যে ‘মুখ’ কোন অর্থ বহন করে?
ক. সাহস খ. ক্ষমতা গ. সংযত ঘ. কথা
২২। ‘সম’ অর্থজ্ঞাপক শব্দকে বলে—
ক. বিকল্প শব্দ খ. ভিন্নার্থক শব্দ
গ. বিপরীত শব্দ ঘ. মৌলিক শব্দ
২৩। নিচের কোনটি ‘তুরঙ্গ’ শব্দের বিকল্প শব্দ?
ক. বহ্নি খ. ঢেউ গ. বাজি ঘ. ধরা
২৪। নিচের কোনটি ‘নভ’ শব্দের প্রতিশব্দ?
ক. গগন খ. বাজি গ. বহ্নি ঘ. করি
২৫। নিচের কোনটি ‘অশ্ব’ শব্দের সমার্থক শব্দ নয়?
ক. তুরঙ্গ খ. বাজি গ. শিখণ্ডী ঘ. ঘোটক
২৬। ‘বন্ধুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. শত্রুর খ. মসৃণ গ. অমসৃণ ঘ. অপরিণত
২৭। আমুদে-এর বিপরীতার্থক শব্দ কী?
ক. সম্ভাব খ. রাশভারী গ. ঠান্ডা ঘ. গম্ভীর
২৮। ‘নির্ভীক’-এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. ভয়াল খ. ভীতু গ. ভীরু ঘ. বোকা
২৯। নিচের কোনটি ‘বিনীত’ শব্দের বিপরীত শব্দ?
ক. সভ্য খ. দুর্বিনীত গ. অনুরক্ত ঘ. বিজিত
৩০। শিশুটি মাকে খুঁজে না পেয়ে কেঁদে সারা হলো।—বাক্যে ‘সারা’ শব্দটি কী অর্থে প্রয়োগ হয়েছে?
ক. সমগ্র খ. ক্লান্ত গ. নিশ্চুপ ঘ. আকুল
৩১। ‘বসুন্ধরা’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. পর্বত খ. পৃথিবী গ. মাতা ঘ. সমুদ্র
৩২। বিশেষ অর্থ বহন করে—এমন শব্দগুলোকে কী বলে?
ক. বাগর্থ খ. রূপক গ. পারিভাষিক ঘ. দ্বিরুক্ত
৩৩। জ্ঞানী-গুণীর কথা সবারই মেনে চলা উচিত—এই বাক্যে ‘কথা’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. প্রসঙ্গ খ. অনুরোধ গ. উপদেশ ঘ. অঙ্গীকার
৩৪। আমার পক্ষে তোমার কথা রাখা সম্ভব নয়—এই বাক্যে ‘কথা’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. উদ্দেশ্য খ. উপদেশ গ. অনুরোধ ঘ. আদেশ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
শব্দার্থ
১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. খ ২১. গ ২২. ক ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. ঘ ২৮. গ ২৯. খ ৩০. ঘ ৩১. খ ৩২. গ ৩৩. গ ৩৪. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা