বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বাগ্ধারা
১। ‘জগদ্দল পাথর’ বাগ্ধারাটির অর্থ কোনটি?
ক. গুরুভার খ. নির্মম গ. বিশৃঙ্খলা ঘ. সুচতুর
২। কোন বাগ্ধারাটি ভিন্ন অর্থ প্রকাশক?
ক. মণিকাঞ্চন যোগ খ. সোনায় সোহাগা
গ. আম-দুধে মেশা ঘ. আদায় কাঁচকলায়
৩। ‘শাঁখের করাত’ অর্থ কী?
ক. রোগবিশেষ খ. উভয়সংকট
গ. অন্ধ অনুকরণ ঘ. অনুকরণপ্রিয়তা
৪। ‘মুহূর্তে অভিমান ভোলা’—এই অর্থে কোন বাগ্ধারাটি ব্যবহূত হয়ে থাকে?
ক. বিড়াল তপস্বী খ. বিড়ালের আড়াই পাক
গ. ভেজা বিড়াল ঘ. ভুঁইফোড়
৫। ‘শরতের শিশির’ বাগ্ধারাটির অর্থ কী?
ক. সচেতন হওয়া খ. কাশফুলের শিশির
গ. দুঃসময়ের বন্ধু ঘ. ক্ষণস্থায়ী
৬। নিচের কোন দুটি সমার্থক?
ক. অহিনকুল — দা-কুমড়া
খ. অগ্নিশর্মা — অগ্নিপরীক্ষা
গ. আকাশ পাতাল — আকাশ কুসুম
ঘ. তাসের ঘর — তামার বিষ
৭। কোন বাগ্ধারাটির অর্থ ‘প্রহার’?
ক. অর্ধচন্দ্র খ. এলোপাতাড়ি
গ. উড়নচণ্ডী ঘ. উত্তম মাধ্যম
৮। ‘খণ্ড প্রলয়’—বাগ্ধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. ভীষণ ঝড় খ. ভীষণ ব্যাপার
গ. ছোটখাটো ঝগড়া ঘ. ধামাধরা
৯। ‘গোবর গণেশ’ বাগ্ধারাটির অর্থ কী?
ক. গোবরের মতো আবর্জনা খ. প্রতারক
গ. চালাক ঘ. মূর্খ
১০। ‘চাঁদের হাট’ অর্থ কী?
ক. অদৃশ্য বস্তু খ. মগের মুল্লুক
গ. বিরাট আয়োজন ঘ. আনন্দের প্রাচুর্য
১১। ‘ব্যাঙের আধুলি’—বাগ্ধারাটির অর্থ কী?
ক. অসম্ভব ঘটনা খ. অস্থায়ী বস্তু
গ. দুঃসাধ্য বস্তু ঘ. সামান্য সম্পদ
১২। ‘ফোপর দালালি’ বাগ্ধারাটির অর্থ কী?
ক. অতিরিক্ত চালবাজি খ. কাণ্ডজ্ঞানহীন
গ. গোপনে কাজ সমাধা ঘ. অযথা শ্রম
১৩। কোনটি ভাষার গৌরবময় ঐতিহ্য?
ক. সারমর্ম খ. পত্র গ. বাগ্ধারা ঘ. বাক্য সংকোচন
১৪। ভাষাকে শক্তিশালী, ব্যঞ্জনাময় ও তাত্পর্যময় করে তোলে কোনটি?
ক. সমার্থক শব্দ খ. সারাংশ গ. পারিভাষিক শব্দ ঘ. বাগ্ধারা
১৫। ‘তামার বিষ’ বাগ্ধারাটির অর্থ কোনটি?
ক. তীব্র জ্বালা খ. অর্থের অহংকার
গ. দীর্ঘস্থায়ী কষ্ট ঘ. অর্থের কু-প্রভাব
১৬। কোন বাগ্ধারাটির অর্থ ‘নিষ্ফল আবেদন’?
ক. আগড়ম বাগড়ম খ. কচু বনে কালাচাঁদ
গ. অরণ্যে রোদন ঘ. গোল্লায় যাওয়া
১৭। ‘অকালকুষ্মাণ্ড’ বাগ্ধারাটির অর্থ কী?
ক. জড় বুদ্ধিসম্পন্ন খ. অকর্মণ্য
গ. অকালের কুমড়া ঘ. বুদ্ধি লোপ
১৮। ‘আকাশ থেকে পড়া’ বাগ্ধারাটির অর্থ কী?
ক. অপ্রত্যাশিত খ. হঠাত্ ধনী হওয়া
গ. অনেক প্রভেদ ঘ. অতিরিক্ত প্রশংসা
১৯। কোন বাগ্ধারাটির অর্থ ‘ছটফট করা’?
ক. উড়ু উড়ু করা খ. উঠতে-বসতে
গ. আঁঁকুপাঁকু করা ঘ. কান ভারী করা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
বাগ্ধারা
১. ক ২. ঘ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ঘ. ৮. গ ৯. ঘ. ১০. ঘ ১১. ঘ. ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা