বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
শব্দার্থ
১১। অল্প আয়ে চলা খুব কঠিন—এই বাক্যে ‘চলা’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. অতিবাহিত হওয়া খ. খরচ চালানো
গ. জীবন নির্বাহ করা ঘ. মান বাঁচানো
১২। ছেলেটির ওপর চোখ রেখো—এই বাক্যে ‘চোখ’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. চক্ষুশূল খ. সতর্ক হওয়া
গ. দৃষ্টি রাখা ঘ. দৃষ্টি তুলে নেওয়া
১৩। এত দিনে তার রাগ পড়েছে—বাক্যে ‘পড়া’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. ক্ষমা খ. নীরব
গ. ভালো হওয়া ঘ. কমে আসা
১৪। তিনি একজন পাকা লোক—এই বাক্যে ‘পাকা’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. ঝানু খ. অভিজ্ঞ গ. পক্ব ঘ. স্থায়ী
১৫। বুদ্ধিজীবীরা দেশের মাথা—এই বাক্যে ‘মাথা’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. মেধা খ. জ্ঞান গ. অভিজ্ঞ ঘ. শ্রেষ্ঠ
১৬। গ্রামের লোকের ওপর তার হাত আছে—এই বাক্যে ‘হাত’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. নজর খ. কুপ্রভাব গ. প্রভাব ঘ. অধিকার
১৭। ‘মৃতের মতো অবস্থা যার’—এক কথায় কী হবে?
ক. জীবন্মৃত খ. মুমূর্ষু
গ. মৃতবত্ ঘ. নির্জীব
১৮। ‘যা পূর্বে দেখা যায়নি’—এক কথায় কী হবে?
ক. অদৃষ্ট খ. দৃষ্টান্ত
গ. অদৃষ্টপূর্ব ঘ ভূতপূর্ব
১৯। ‘অন্যদিকে মন যার’—এক কথায় কী হবে?
ক. অন্যমনস্ক খ. অন্যমনা
গ. আনমনা ঘ. মনভোলা
২০। ‘অতিশয় স্নিগ্ধ’—এক কথায় কী হবে?
ক. পেলব খ. মেদুর
গ. কোমল ঘ. কমনীয়
২১। ‘যা চেটে খেতে হয়’—এক কথায় কী হবে?
ক. চূষ্য খ. লেহ
গ. লেহ্য ঘ. পেয়
২২। ‘উপকারীর অপকার করে যে’—এক কথায় কী হবে?
ক. কৃতজ্ঞ খ. অকৃতজ্ঞ
গ. কৃতঘ্ন ঘ. প্রত্যুপকারী
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
শব্দার্থ
১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. ক ২১. গ ২২. গ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা