বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বাগ্ধারা

২০। কোন বাগ্ধারাটির অর্থ ‘অপদার্থ’?

ক. শিমুল কাঠের ঢেঁকি  খ. কড়ই কাঠের ঢেঁকি

গ. ভেন্না কাঠের ঢেঁকি   

ঘ. আমড়া কাঠের ঢেঁকি

২১। কোন বাগ্ধারাটির অর্থ ‘দৃঢ় সংকল্প’?

ক. আদা-জল খেয়ে লাগা খ. উঠেপড়ে লাগা

গ. একাই এক শ ঘ. কড়ায় গন্ডায়

২২। ‘ইলশেগুঁড়ি’ বাগ্ধারাটির অর্থ কী?

ক. বেশি সম্ভাবনা খ. মুষলধারে বৃষ্টি

গ. ঝোড়ো বৃষ্টি ঘ. গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

২৩। ‘আটকপালে’ বাগ্ধারাটির অর্থ কী?

ক. মন্দভাগ্য খ. হতভাগা

গ. অপদার্থ ঘ. পক্ষপাত

২৪। কোন বাগ্ধারাটির অর্থ ‘মন্দভাগ্য’?

ক. ইঁচড়ে পাকা খ. ইলশেগুঁড়ি

গ. আটকপালে ঘ. ইঁদুর কপালে

২৫। ‘আকাশে তোলা’ বাগ্ধারাটির অর্থ কী?

ক. ব্যবধানে বিশালতা

খ. অতিরিক্ত প্রশংসা করা

গ. বিরাট আয়োজন ঘ. কাঙ্ক্ষিত ফল লাভ

২৬। ‘কান খাড়া করা’ বাগ্ধারাটির অর্থ কী?

ক. সজাগ হওয়া খ. ঘুম ভাঙা

গ. সতর্ক হওয়া ঘ. মন দিয়ে শোনা

২৭। নিচের কোন বাগ্ধারাটির অর্থ ‘অদৃষ্ট মন্দ হওয়া’?

ক. কপাল কাটা খ. চোখে শর্ষে ফুল দেখা

গ. গোল্লায় যাওয়া ঘ. ওষুধ পড়া

২৮। ‘কাকতালীয়’ বাগ্ধারাটির অর্থ কী?

ক. প্রসঙ্গত যা বলা হয়

খ. আশায় নিরাশ হওয়া

গ. অনুসরণ ঘ. আকস্মিক যোগাযোগ

২৯। কোন বাগ্ধারাটির অর্থ ‘নির্লজ্জ’?

ক. আড়ি পাতা খ. কেতাদুরস্ত

গ. কানকাটা ঘ. কংস মামা

৩০। ‘ কংস মামা’ বাগ্ধারাটির অর্থ কী?

ক. পরম আত্মীয় খ. দূরের আত্মীয়

গ. নিকটাত্মীয় ঘ. নির্মম আত্মীয়

৩১। ‘কেতাদুরস্ত’ বাগ্ধারাটির অর্থ কী?

ক. নির্লজ্জ খ. পরিপাটি গ. ধূর্ত ঘ. আলসেমি

৩২। ‘খাতির জমা’ বাগ্ধারাটির অর্থ কী?

ক. ভাব জমা খ. নগদ প্রচুর উপার্জন

গ. নিরুদ্বিগ্ন ঘ. নড়েচড়ে বসা

৩৩। ‘হাড়হদ্দ’ কথাটির বিশেষ অর্থ হলো—

ক. হাড় ও মাংস খ. ভালোমন্দ

গ. নাড়িনক্ষত্র ঘ. স্বাস্থ্যবিধি

৩৪। ‘দুধের মাছি’ কথাটির বিশেষ অর্থ হলো—

ক. দুধে পড়া মাছি খ. সুসময়ের বন্ধু

গ. বিশৃঙ্খল অবস্থা ঘ. দুঃসময়ের সহচর

৩৫। ‘গলগ্রহ’ কথাটির বিশেষ অর্থ হলো—

ক. গলা কাটা খ. নিজের বোঝা নিজে বহন

গ. পরের বোঝা হয়ে থাকা

ঘ. অন্যের মঙ্গলচিন্তা

৩৬। যেসব শব্দ আভিধানিক অর্থে ব্যবহূত না হয়ে অন্য অর্থে ব্যবহূত হয়, তাদের কী বলে?

ক. বাচ্যার্থ   খ. লক্ষ্যার্থ

গ. মৌলিক অর্থ ঘ. বাগ্ধারা

৩৭। ‘আকাশকুসুম’ বাগ্ধারাটির অর্থ কী?

ক. অসম্ভব বস্তু খ. অসম্ভব কল্পনা

গ. অসাধারণ বস্তু ঘ. পরিপাটি

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলা ২য় পত্র

বাগ্ধারা

২০. ঘ ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. ঘ ৩১. খ ৩২. ক ৩৩. গ ৩৪. খ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. খ

শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা