*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা
১। ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয়?
ক. মনের সাহায্যে খ. অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে
গ. ঠোঁটের সাহায্যে ঘ. বাগ্যন্ত্রের সাহায্যে
২। বাংলা ভাষার মূল উত্স কী?
ক. হিন্দি ভাষা খ. বৈদিক ভাষা
গ. কানাড়ি ভাষা ঘ. অনার্য ভাষা
৩। ভাষা কী?
ক. উচ্চারণের প্রতীক খ. কণ্ঠের উচ্চারণ
গ. ভাব প্রকাশের মাধ্যম ঘ. ধ্বনির সমষ্টি
৪। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক. মহাভারত খ. চর্যাপদ গ. রামায়ণ ঘ. জঙ্গনামা
৫। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
ক. মধুমালতী খ. সিকান্দরনামা
গ. শ্রীকৃষ্ণকীর্তন ঘ. বৈষ্ণব পদাবলি
৬। মানুষের কণ্ঠনিঃসৃত বাক্সংকেতের সংগঠনকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. ভাষা
৭। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে—
ক. দুই হাজার খ. পাঁচ হাজারের ওপর
গ. সাড়ে তিন হাজারের ওপর
ঘ. সাড়ে সাত হাজারের ওপর
৮। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম?
ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম
৯। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক. প্রাচীন যুগ খ. মধ্যযুগ
গ. অন্ধকার যুগ ঘ. আধুনিক যুগ
১০। বাংলা ভাষার রীতি কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
১১। বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন?
ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে
গ. আধুনিক যুগে ঘ. ইংরেজদের আগমনের পরে
১২। ‘গুরুচণ্ডালী দোষ’ কাকে বলে?
ক. সাধু ও চলিত রীতির মিশ্রণকে
খ. চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
গ. সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
ঘ. চলিত ও উপভাষার মিশ্রণকে
১৩। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণ খ. ক্রিয়া ও সর্বনাম
গ. বিশেষ্য ও ক্রিয়া ঘ. বিশেষণ ও ক্রিয়া
১৪। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে?
ক. প্যারীচাঁদ মিত্র খ. গিরীশচন্দ্র সেন
গ. প্রমথ চৌধুরী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. গুরুগম্ভীর খ. গুরুচণ্ডালী
গ. অবোধ্য ঘ. দুর্বোধ্য
১৬। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্যপূর্ণ খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. কৃত্রিমতাবর্জিত ঘ. কাঠামো অপরিবর্তনীয়
১৭। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক. কথ্যভাষা খ. উপভাষা
গ. সাধুভাষা ঘ. চলিত ভাষা
১৮। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?
ক. সাধু ভাষা খ. চলিত ভাষা
গ. উপভাষা ঘ. মৌলিক ভাষা
১৯। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক. প্রাচীন যুগের খ. মধ্যযুগের
গ. অন্ধকার যুগের ঘ. আধুনিক যুগের
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ২য় পত্র
ভাষা
১. ঘ ২. খ ৩. গ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. ঘ