বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

ণত্ব ও ষত্ব বিধান
১। তত্সম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই—
ক. ষত্ব বিধান খ. ণত্ব বিধান গ. উপসর্গ ঘ. প্রত্যয়
২। ণত্ব ও ষত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?
ক. দেশি খ. বিদেশি গ. তত্সম ঘ. খাঁটি বাংলা
৩। কোন জাতীয় শব্দে ণ-এর ব্যবহার হয় না?
ক. মৌলিক শব্দে খ. তত্সম শব্দে
গ. অর্ধতত্সম শব্দে ঘ. খাঁটি বাংলা ও বিদেশি শব্দে
৪। ‘ঋ’, ‘র’, ‘ষ’-এর পরে কী হয়?
ক. ণ খ. ন গ. ন্ন ঘ. ণ্য
৫। ঋ-কার ও র-এর পর ‘ণ’ হয়। নিচের কোন শব্দে এ বিধান কার্যকর হয়েছে?
ক. অনুষঙ্গ খ. যতন গ. তৃণ ঘ. ত্রিনয়ন
৬। ঋ, র, ষ-এর পর তত্সম শব্দে মূর্ধন্য (ণ) ব্যবহূত হয়—এ সূত্রের বাইরের উদাহরণ কোনটি?
ক. কৃষ্ণ খ. হরিণ গ. বিশেষণ ঘ. ব্যাকরণ
৭। ঋ, র, ষ-এর পরে মূর্ধন্য-ণ হয়, যেমন—
ক. উষ্ণ খ. হরিণ গ. কৃপণ ঘ. অর্পণ
৮। দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, সর্বনাম—প্রভৃতি শব্দগুলোতে মূর্ধন্য ‘ণ’ ব্যবহূত হয়নি কেন?
ক. তত্সম শব্দ বলে খ. দেশি শব্দ বলে
গ. বিদেশি শব্দ বলে ঘ. সমাসবদ্ধ শব্দ বলে
৯। ত-বর্গীয় কোন বর্ণের আগে কখনো মূর্ধন্য হয় না?
ক. ন খ. ণ গ. স ঘ. শ
১০। কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না?
ক. ক-বর্গ খ. চ-বর্গ গ. প-বর্গ ঘ. ত-বর্গ
১১। সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান ঘাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। এর উদাহরণ কোনটি?
ক. অনুষঙ্গ খ. যতন গ. রতন ঘ. ত্রিনয়ন
১২। কোন শব্দে সাধারণত ণত্ব বিধান প্রযোজ্য নয়?
ক. সমাসবদ্ধ শব্দে খ. অব্যয়যুক্ত শব্দে
গ. সন্ধিযুক্ত শব্দে ঘ. প্রত্যয়যুক্ত শব্দে
১৩। খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই?
ক. দন্ত্য-ন ধ্বনি খ. তালব্য-শ ধ্বনি
গ. স্বরধ্বনি ঘ. মূর্ধন্য-ষ ধ্বনি
১৪। কোন বানানটি শুদ্ধ?
ক. মাষ্টার খ. পোশাক গ. জিনিষ ঘ. পোষ্ট অফিস
১৫। কোন বানানটি সঠিক?
ক. বিষন্য খ. বিষন্ন গ. বিষণ্ন ঘ. বিসন্ন

সন্ধি
১। সন্ধি কী?
ক. পদের মিলন
খ. শব্দের মিলন
গ. বর্ণের মিলন
ঘ. বাক্যের মিলন
২। কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক. শব্দের মিলন
খ. বর্ণের মিলন
গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ. শব্দ মাধুর্য সম্পাদন
৩। সন্ধির প্রধান সুবিধা কী?
ক. পড়ার সুবিধা খ. লেখার সুবিধা
গ. উচ্চারণের সুবিধা ঘ. শোনার সুবিধা
৪। যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে কিসের বিধান নেই?
ক. সমাসের খ. প্রত্যয়ের গ. সন্ধির ঘ. বচনের
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ২য় পত্র
ণত্ব ও ষত্ব বিধান
১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. গ
সন্ধি
১. গ ২. গ ৩. গ ৪. গ