মান-৩০ সময়-৩০ মিনিট
১। উক্তি কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২। নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
ক. পর্বত খ. শ্রেণি
গ. মানুষ ঘ. মাটি
৩। নিচের কোনটি অমোঘ অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ?
ক. ত খ. থ
গ. দ ঘ. ধ
৪। ‘এ’ ধ্বনির বিকৃত উচ্চারণ শব্দের কোন অংশে পাওয়া যায়?
ক. আদিতে খ. অন্তে
গ. আদি ও অন্তে ঘ. মাঝে
৫। ‘নিশীথ’ রাতে বাজছে বাঁশি। ‘নিশীথ’ কোন শব্দ?
ক. ক্রিয়া খ. বিশেষ্য
গ. বিশেষণ ঘ. ক্রিয়া বিশেষণ
৬। ‘এবার ট্রেনে উঠা যাক।’ —এটা কোন বাচ্য?
ক. কর্তৃ বাচ্য খ. কর্ম বাচ্য
গ. ভাব বাচ্য ঘ. কর্মকর্তৃ বাচ্য
৭। এক কথায় প্রকাশ করো: ‘যা দমন করা যায় না’
ক. অনিবার্য খ. দুর্দমনীয়
গ. দুর্নিবার ঘ. অদম্য
৮। ‘অম্বর’-এর প্রতিশব্দ কোনটি?
ক. পৃথিবী খ. অগ্নি
গ. আকাশ ঘ. জল
৯। ‘আমার হূদয় মন্দিরে আশায় বীজ উপ্ত হইল’—এই বাক্যটিতে কোন দোষ আছে?
ক. বাগধারার ভুল প্রয়োগ
খ. গুরুচণ্ডালী দোষ
গ. উপমার ভুল প্রয়োগ
ঘ. বাহুল্য দোষ
১০। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১১। কোনগুলো অসম্পূর্ণ ধাতু?
ক. খা, গাহ
খ. নহ, বট
গ. কর, যা
ঘ. কহ, ধো
১২। কোন যতি চিহ্নে ১ বলার দ্বিগুণ সময় থামতে হয়?
ক. দাঁড়ি খ. বিস্ময়
গ. জিজ্ঞাসা ঘ. সেমিকোলন
১৩। ‘বুদ্ধির ঢেঁকি’ —এই বাগধারাটি কী অর্থে ব্যবহূত হয়?
ক. চালাক খ. নির্বোধ
গ. ভণ্ড সাধু ঘ. কুটিল বুদ্ধি
১৪। ‘জমি থেকে ফসল পাই’—এই বাক্যটিতে কোন অর্থে অপাদান কারক ব্যবহূত হয়েছে?
ক. গৃহীত খ. রক্ষিত
গ. বিচ্যুত ঘ. জাত
১৫। সমুচ্চয়ী অব্যয় কত প্রকার?
ক. পাঁচ প্রকার
খ. চার প্রকার
গ. তিন প্রকার
ঘ. দুই প্রকার
১৬। দুম্ড়া, মুচড়া কোন আদিগণের ধাতু?
ক. ছোব্লা খ. বিগড়া
গ. কোদ্লা ঘ. উল্টা
১৭। নিচের কোনটি কম্পনজাত ধ্বনি?
ক. য খ. র গ. ড় ঘ. ব
১৮। ‘বেশরম’ শব্দের ‘বে’ কোন উপসর্গ?
ক. বাংলা খ. তত্সম
গ. ফারসি ঘ. আরবি
১৯। কিসের ভেতর ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়?
ক. প্রয়োগ ভেদে
খ. পুরুষ ভেদে
গ. বচন ভেদে
ঘ. অর্থ ভেদে
২০। দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে কী বলে?
ক. মুখ্য কর্ম খ. গৌণ কর্ম
গ. সমধাতুজ কর্ম ঘ. উদ্দেশ্য কর্ম
২১। ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. শব্দতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব
২২। সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
ক. ব্যাসবাক্য খ. বিগ্রহবাক্য
গ. সমস্তপদ ঘ. সমস্যমান পদ
২৩। ‘নিদাঘ’ শব্দে ‘নি’ উপসর্গ কী অর্থদ্যোতনার সৃষ্টি করেছে?
ক. গভীর খ. নিষেধ
গ. অল্পতা ঘ. আতিশয্য
২৪। ‘তিনি ছেলেকে পড়াচ্ছেন’—এটা কোন ধাতুর উদাহরণ?
ক. প্রযোজক খ. নাম
গ. সংযোগমূলক ঘ. কর্মবাচ্যের
২৫। ‘অহরহ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অহঃ+র খ. অহঃ+অ
গ. অহঃ+আহঃ ঘ. অহ ঃ অহ
২৬। খাঁটি বাংলা ধাতু কোনটি?
ক. জস্ খ. ঝুলানো
গ. আক্ ঘ. গঠ্
২৭। ‘সাতাশ হতো যদি এক শ সাতাশ’—বাক্যটি কোন কালের?
ক. নিত্যবৃত্ত অতীত খ. সাধারণ অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. পুরাঘটিত বর্তমান
২৮। কোনটি পূরণবাচক শব্দ?
ক. দোসরা খ. কুড়ি
গ. নবম ঘ. দশ
২৯। বিড়াল তপস্বী শব্দের অর্থ কী?
ক. অযথাই শ্রম খ. বিভাজন
গ. কপট সাধু ঘ. তুলনা
৩০। কোকিল শব্দের সমার্থক কোনটি?
ক. পাখি খ. অর্ণব গ. পিক ঘ. অহি
সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা