বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

সন্ধি
৫। তত্সম সন্ধি কয় প্রকার?
ক. তিন খ. দুই গ. চার ঘ. পাঁচ
৬। কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?
ক. তত্সম সন্ধি খ. বাংলা সন্ধি
গ. স্বরসন্ধি ঘ. ব্যঞ্জনসন্ধি
৭। স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?
ক. ব্যঞ্জন সন্ধি খ. বিসর্গ সন্ধি
গ. অনুস্বার ঘ. স্বরসন্ধি
৮। কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. কাঁচা + কলা = কাঁচাকলা
খ. নাতি + বৌ = নাতবৌ
গ. বদ্ + জাত = বজ্জাত
ঘ. রুপা + আলি = রুপালি
৯। ‘বিদ্যালয়’ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বিদ্য + আলয় খ. বিদ্যা + অলয়
গ. বিদ + আলয় ঘ. বিদ্যা + আলয়
১০। ‘মহেন্দ্র’-এর সন্ধি কোনটি?
ক. মহে + ইন্দ্র খ. মহা + ইন্দ্র
গ. মাহা + ঈন্দ্র ঘ. মহ + ইন্দ্র
১১। ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
ক. শুভ + অচ্ছা খ. শুভ + এচ্ছা
গ. শুভ + ইচ্ছা ঘ. শুভে + ইচ্ছা
১২। ‘শীতার্ত, শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. শীত + ঋত খ. শীত + আর্ত
গ. শিত + ঋত ঘ. শিত + অর্ত
১৩। ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মত + এক খ. মত + ঐক্য
গ. মতঃ + এক ঘ. মতঃ + ঐক্যঃ
১৪। ‘রবীন্দ্র’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. রব + ইন্দ্র খ. রবী + ইন্দ্র
গ. রবি + ইন্দ্র ঘ. রবি + ঈন্দ্র
১৫। ‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. প্রত্য + উষ খ. প্রত্য + ঊষ
গ. প্রতি + উষ ঘ. প্রতি + ঊষ
১৬। ‘অন্বেষণ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. অন্ব + এষণ খ. অনু + এষণ
গ. অন্ব + ষণ ঘ. অনু + ষণ
১৭। ‘গায়ক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গা + অক খ. গৈ + অক
গ. গায় + ক ঘ. গা + য়ক
১৮। ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গব + এষণা খ. গো + এষণা
গ. গো + ষণা ঘ. গ + বেষণা
১৯। ‘নাবিক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. না + ই খ. নো + ইক
গ. না + বিক ঘ. নৌ + ইক
২০। ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
২১। ব্যঞ্জনসন্ধি কত প্রকার?
ক. কোনো প্রকারভেদ নেই খ. দুই প্রকার
গ. তিন প্রকার খ. চার প্রকার
২২। প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
ক. বিষমীভবন খ. সমীভবন
গ. অসমীকরণ ঘ. স্বরসংগতি
২৩। স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে সন্ধিতে কী ধরনের পরিবর্তন হয়?
ক. স্বরধ্বনি দ্বিত্ব হয়
খ. ব্যঞ্জনধ্বনি লোপ হয়
গ. ব্যঞ্জনধ্বনি দ্বিত্ব হয়
ঘ. স্বরধ্বনি লোপ হয়
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা