বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
৯। কোনটিতে বৃহদার্থে স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. হিমানী খ. পুস্তিকা
গ. অরণ্যানী ঘ. গীতিকা
১০। কোন প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দের কোন কোন সময় অর্থের পার্থক্য ঘটে?
ক. আনী প্রত্যয় খ. ঈনী প্রত্যয়
গ. আই প্রত্যয় ঘ. ইতি প্রত্যয়
১১। ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
ক. মালা খ. মালিকা
গ. মালীনী ঘ. মালিনী
১২। পুরুষবাচক শব্দ কোনটি?
ক. রজকী খ. বৈষ্ণবী
গ. মায়াবী ঘ. শ্রোতৃ
১৩। শুধু স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. সতিন খ. গায়ক
গ. কোকিল ঘ. বিদ্বান
১৪। ‘রাষ্ট্রপতি’ কোন লিঙ্গ?
ক. পুংলিঙ্গ খ. স্ত্রীলিঙ্গ
গ. নিত্যলিঙ্গ ঘ. উভয় লিঙ্গ
১৫। কোন শব্দের লিঙ্গান্তর হয় না?
ক. মানী খ. নেতা
গ. পতি ঘ. কৃতদার
১৬। কোনটির লিঙ্গান্তর হয় না?
ক. বেয়াই খ. সাহেব
গ. কবিরাজ ঘ. সঙ্গী
১৭। বাংলা স্ত্রীবাচক শব্দের বিধেয় বিশেষণ কীরূপ হয়?
ক. স্ত্রীবাচক খ. স্ত্রীবাচক হয় না
গ. বিশেষ্যস্থানীয় ঘ. সর্বনামজাত

দ্বিরুক্ত শব্দ
১। দ্বিরুক্ত অর্থ কী?
ক. দুইবার উক্ত খ. দুইবার ব্যাপ্ত
গ. অনুক্ত শব্দ ঘ. জোড়া শব্দ
২। দ্বিরুক্তির আরেক নাম কী?
ক. দ্বিতীয় উক্তি খ. অনুক্ত শব্দ
গ. শব্দ দ্বৈত ঘ. শব্দযুগল
৩। দ্বিরুক্ত শব্দ কয় প্রকারের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৪। পদের দ্বিরুক্তি কয় প্রকারে সাধিত হয়?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
৫। ‘রাশি রাশি ধান’ কোন অর্থে দ্বিরুক্ত?
ক. আধিক্য অর্থে খ. সামান্য অর্থে
গ. তীব্রতা অর্থে ঘ. ধারাবাহিক অর্থে
৬। ‘রাশি’ শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
ক. সামান্য খ. আধিক্য
গ. শূন্য ঘ. আতিশয্য
৭। কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে?
ক. কাকে কাকে খ. যার যার
গ. কেমন কেমন ঘ. হেসে হেসে
৮। ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’—এই বাক্যে ‘টাপুরটুপুর’ কোন পদ?
ক. বিশেষ্য খ. অব্যয়
গ. ক্রিয়া ঘ. সর্বনাম
৯। ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’ কী অর্থে দ্বিরুক্তি?
ক. ধারাবাহিকতা খ. ধ্বনির ব্যঞ্জনা
গ. বিশেষণ ঘ. অনুভূতি
১০। কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ?
ক. জন্ম-মৃত্যু খ. বনজঙ্গল
গ. হাতাহাতি ঘ. ডাল-ভাত
১১। বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে বলা হয়—
ক. ধ্বন্যাত্মক দ্বিরুক্ত খ. অনুকার দ্বিরুক্ত
গ. পদাত্মক দ্বিরুক্ত ঘ. বাক্যের দ্বিরুক্ত
১২। যুগ্মরীতিতে দ্বিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে?
ক. হাতে-নাতে খ. ভয়ে ভয়ে
গ. রীতি-জঙ্গল ঘ. চাল-চলন
১৩। কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট রূপকে কী বলে?
ক. পদাত্মক শব্দ খ. শব্দাত্মক পদ
গ. ধ্বন্যাত্মক শব্দ ঘ. কল্পনাত্মক শব্দ
১৪। সংখ্যা কী কাজে লাগে?
ক. পাঠে খ. আহারে গ. খেলায় ঘ. গণনায়
১৫। সংখ্যা গণনার মূল একক কী?
ক. দশ খ. এক
গ. এক ও শূন্য
ঘ. এক থেকে নয় পর্যন্ত
১৬। এক, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদি ধারণা আমরা কিসের সাহায্যে পেতে পারি?
ক. পদাশ্রিত নির্দেশক খ. অঙ্কবাচক শব্দ
গ. বচন ঘ. সংখ্যাবাচক শব্দ
১৭। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ক. চার প্রকার খ. তিন প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. দুই প্রকার
১৮। একাধিকবার একই গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে?
ক. গণনাবাচক শব্দ
খ. পরিসংখ্যানবাচক শব্দ
গ. পরিমাণবাচক শব্দ ঘ. পূরণবাচক শব্দ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

উত্তর: বাংলা ২য় পত্র
পুরুষ ও স্ত্রীবাচক শব্দ: ৯. গ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. খ
দ্বিরুক্ত শব্দ: ১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. খ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা