৫ নম্বর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয়ে ৫ নম্বর প্রশ্নের বাক্য রূপান্তর একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাক্য রূপান্তরের সময় নিচের নিয়ম অবশ্যই মনে রাখবে।
ক. বাক্যের ক্রিয়ার কাল ও অর্থ কখনো পরিবর্তন করা যাবে না।
খ. বাক্য সাধু ভাষায় থাকলে রূপান্তরিত বাক্যটিও সাধু ভাষায়
হতে হবে।
গ. অস্তি থেকে নেতি বা নেতি থেকে অস্তি বাক্যের ক্ষেত্রে যথার্থ বিপরীত শব্দটি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে কী ধরনের পরিবর্তন হবে তা নিচের উদাহরণে দেখানো হলো
অস্তি: মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে। (নেতি)
নেতি: মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে।
উক্ত বাক্যের রূপান্তরে ‘সত্যবাদীকে সবাই পছন্দ করে’ করা হলে অর্থ বদলে যাবে। অথবা যদি করা হয় ‘মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে’ তাহলে ‘পছন্দ’-এর সঠিক বিপরীত শব্দটি নির্বাচন হলো না। কারণ, ‘ঘৃণা’ শব্দটি ‘ভালোবাসা’র বিপরীত শব্দ।
তোমরা নিচের উদাহরণগুলো উদাহরণগুলো মনোযোগ দিয়ে অনুশীলন করো—
অস্তি থেকে নেতি
অস্তি: অনেক জিনিসই এখন দুর্লভ। (নেতি)
নেতি: অনেক জিনিসই এখন সুলভ নয়।
অস্তি: আমরা সম্পূর্ণ নির্দোষ। (নেতি)
নেতি: আমরা আদৌ দোষী নই।
অস্তি: আরও কথা আছে। (নেতি)
নেতি: এটাই শেষ কথা নয়।
অস্তি: এ জগতে সবাই মরণশীল। (নেতি)
নেতি: এ জগতে কেউ অমর নয়।
অস্তি: নোশিনের কান্নার বিস্তর কারণ আছে। (নেতি)
নেতি: নোশিনের কান্নার কারণ কম নয়।
অস্তি: সে কথাই বর্ষা ভাবে। (নেতি)
নেতি: সে কথাই বর্ষা না ভেবে পারে না।
অস্তি: আরও দুবার ফোন করেছি। (নেতি)
নেতি: আরও দুবার ফোন করতে বাদ রাখিনি।
নেতি থেকে অস্তি
নেতি: এ জীবন চিরকালের নয়। (অস্তি)
অস্তি: এ জীবন ক্ষণকালের।
নেতি: স্যারের আদর্শ বিস্মৃত হওয়ার নয়। (অস্তি)
অস্তি: স্যারের আদর্শ অবিস্মরণীয়।
নেতি: আমরা নড়লাম না। (অস্তি)
অস্তি: আমরা অনড় রইলাম।
নেতি: তোমার চেয়ে সে বেশি চতুর নয়। (অস্তি)
অস্তি: সে তোমার মতোই চতুর।
নেতি: কেউ বলে দিচ্ছে না। (অস্তি)
অস্তি: সবাই নীরব থাকছে।
নেতি: আদরের দেমাগ করিস না। (অস্তি)
অস্তি: আদরের দেমাগ করা থেকে বিরত থাকো।
নেতি: আমি আর কখনো এখানে আসব না। (অস্তি)
অস্তি: আমি শেষবারের মতো এখানে এসেছি।
নেতি: সেখানে কেউ নেই। (অস্তি)
অস্তি: জায়গাটা নির্জন।
প্রশ্ন থেকে নেতি
প্রশ্ন: রিতা কি আমার কলম ধরেছিল? (নেতি)
নেতি: রিতা আমার কলম ধরেনি।
প্রশ্ন: তুমি কি বিষয়টি জানতে? (নেতি)
নেতি: তুমি বিষয়টি জানতে না।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা