৫ নম্বর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয় থেকে বাক্যের রূপান্তর দেওয়া হলো।
প্রশ্ন: নিচের বাক্যগুলোতে নির্দেশ অনুসারে রূপান্তর করো।
প্রশ্ন-৫
১. ভুল সবাই করে। (প্রশ্নবোধক)
২. আমি এই সাক্ষী চাই না। (জটিল)
৩. যে ভিক্ষা চায় তাকে দান করো। (সরল)
৪. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক)
৫. তোমার নাম কী? (অনুজ্ঞাসূচক)
৬. আমারও এদের ওপর সহোদর স্নেহ আছে। (নেতিবাচক)
৭. যে রক্ষক সে-ই ভক্ষক। (সরল)
৮. তারা যাবে না কোথাও। (অস্তিবাচক)
উত্তর:
১. সবাই কি ভুল করে?
২. আমি সেই ব্যক্তি যে এই সাক্ষী চাই না।
৩. ভিক্ষুককে দান করো।
৪. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।
৫. তোমার নাম বলো।
৬. আমারও এদের ওপর সহোদর স্নেহ যে নেই তা নয়।
৭. রক্ষকই ভক্ষক।
৮. তারা এখানেই থাকবে।
প্রশ্ন-৬
১. ঈদের ছুটিতে আমরা বাড়ি যাব। (জটিল)
২. অন্ধকে আলো দাও। (জটিল)
৩. যারা দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে। (সরল)
৪. তুমি আসবে এবং আমি যাব। (সরল)
৫. ফুল সবাই ভালোবাসে। (প্রশ্নবোধক)
৬. দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
৭. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)
উত্তর:
১. যখন ঈদের ছুটি হবে, তখন আমরা বাড়ি যাব।
২. যে অন্ধ, তাকে আলো দাও।
৩. দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে।
৪. তুমি আসবে আমি যাব।
৫. ফুল কে না ভালোবাসে?
৬. দৃশ্যটি কী সুন্দর!
৭. বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়?
প্রশ্ন-৭
১. ইন্দ্রের যেমন ঐরাবত, আমার তেমনি পদ্মা। (সরল)
২. সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)
৩. দোষ স্বীকার করো, তোমাকে শাস্তি দেব না। (মিশ্র)
৪. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)
৫. লক্ষ্মী বর দেবেন না। (প্রশ্নসূচক)
৬. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞাসূচক)
৭. ত্যাগের এ মহিমা অপূর্ব। (বিস্ময়বোধক)
৮. উপায়ান্তর না থাকলে দেশান্তরে যেতে হবে। (না-বোধক)
উত্তর:
১. ইন্দ্রের ঐরাবতের মতোই আমার পদ্মা।
২. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
৩. তুমি যদি দোষ স্বীকার করো, তাহলে তোমাকে শাস্তি দেব না।
৪. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়।
৫. লক্ষ্মী কি বর দেবেন?
৬. মন দিয়ে লেখাপড়া করো।
৭. কী অপূর্ব ত্যাগের মহিমা!
৮. উপায়ান্তর না থাকলে দেশে থাকা হবে না।
প্রশ্ন-৮
১. সারথি ভূপতির আদেশ পাইয়া, পুনর্বার রথ চালনা করিল। (চলিত)
২. কেহ কহিয়া দিতেছে না। (অস্তিবাচক)
৩. তিনি দরিদ্র হলেও ভদ্র। (যৌগিক)
৪. এ জন্যই তোমাকে সকলে প্রিয়ংবদা বলে (নেতিবাচক)
৫. আমার নিবাস নেই। (জটিল)
৬. তোমার যিনি বাপ তার নাম কী? (সরল)
৭. পুলিশের লোক জানিবে কী করিয়া? (নেতিবাচক)
উত্তর:
১. সারথি ভূপতির আদেশ পেয়ে পুনরায় রথ চালনা করল।
২. সকলেই কহিয়া দিতে অসম্মতি প্রকাশ করিতেছে।
৩. তিনি দরিদ্র, কিন্তু ভদ্র।
৪. এ জন্যই তোমাকে সকলে প্রিয়ংবদা না বলে পারে না।
৫. আমি এমন ব্যক্তি, যার কোনো নিবাস নেই।
৬. তোমার বাপের নাম কী?
৭. পুলিশের লোকের জানার কোনো উপায় নেই।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা