বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনার জন্য মনোযোগ সব সময় গুরুত্বপূর্ণ
পড়াশোনার জন্য মনোযোগ সব সময় গুরুত্বপূর্ণ

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অনুজ্ঞা

৩৫। সাধারণ মধ্যম পুরুষের অনুজ্ঞায় সাধুরীতিতে ‘কর’ ধাতুর ভবিষ্যত্ কালের ক্রিয়াপদের রূপ কী?

ক. করিও খ. করো গ. করিস ঘ. সব কটিই

৩৬। সাধারণ মধ্যম পুরুষের পুরাঘটিত অতীত কালের ‘কর’ ধাতুর প্রযোজক ক্রিয়ার চলিত রূপ কী?

ক. করিয়েছিলে খ. করাচ্ছিলে গ. করিয়াছিলে ঘ. করালে

৩৭। কোন বাক্যে অসম্পূর্ণ ধাতুর ব্যবহার হয়েছে?

ক. কী কথা শুনালি মোরে খ. দাঁড়াও তোমাকে দেখাচ্ছি

গ. কোথায় ছিলি ঘ. অন্য কোথা, অন্য কোনখানে

৩৮। যেসব ধাতুর সব কালের রূপ পাওয়া যায় না তাকে বলে—

ক. অজ্ঞাতমূল ধাতু খ. অসম্পূর্ণ ধাতু

গ. সাধিত ধাত ঘ. সংযোগমূলক ধাতু

৩৯। অসম্পূর্ণ ধাতু কয়টি?

ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি

৪০। ‘কেমন আছিস?’ কোন ধাতুজাত ক্রিয়া?

ক. কর্মবাচ্যের ধাতু খ. যৌগিক ধাতু

গ. অসম্পূর্ণ ধাতু ঘ. বাংলা ধাতু

*বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

উত্তর

বাংলা ২য় পত্র

অনুজ্ঞা

৩৫. ক ৩৬. ক ৩৭. গ ৩৮. খ ৩৯. গ ৪০. গ