বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মান-৩০ সময়-৩০ মিনিট
মুহাম্মদ শামীম
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১। বাংলার মূল উত্স কী?
ক. ধ্বনি খ. অক্ষর গ. বর্ণ ঘ. শব্দ
২। কোনটি আরবি শব্দ?
ক. দপ্তর খ. দোকান
গ. আদালত ঘ. দরবার
৩। পর্তুগিজ শব্দ কোনটি?
ক. চাহিদা খ. হরতাল
গ. দারোগা ঘ. বালতি
৪। প্রতিটি ভাষার মৌলিক অংশ কয়টি?
ক. ২টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
৫। নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ?
ক. ত খ. থ গ. দ ঘ. ধ
৬। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. অসমীকরণ খ. সমীভবন
গ. বিষমীভবন ঘ. অভিশ্রুতি
৭। কোনটি স্বভাবতই ‘ণ’ হয়?
ক. বর্ণ খ. হরিণ গ. ভীষণ ঘ. লবণ
৮। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
ক. সংস্কার খ. একাদশ
গ. ষোড়শ ঘ. পরস্পর
৯। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. কুলিনী খ. কুলিনা
গ. কামিন ঘ. কামিনী
১০। ক্রমবাচক সংখ্যা কোনটি?
ক. ১২ খ. বারো
গ. দ্বাদশ ঘ. বারোই
১১। ‘নির্দেশক সর্বনাম’-এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়?
ক. উত্কৃষ্ট খ. অনির্দিষ্ট
গ. সুনির্দিষ্ট ঘ. অস্পষ্ট
১২। রাজপথ কোন সমাস?
ক. উপপদ তত্পুরুষ
খ. ষষ্ঠী তত্পুরুষ
গ. চতুর্থী তত্পুরুষ
ঘ. তৃতীয় তত্পুরুষ
১৩। মহাকীর্তির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মহাকীর্তি যার
খ. মহা যে কীর্তি
গ. মহান যে কীর্তি
ঘ. মহতী যে কীর্তি
১৪। কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
ক. প্রভাত খ. গৃহান্তর
গ. প্রতিপক্ষ ঘ. আমরা
১৫। ‘সু’ উপসর্গ ‘আতিশয্য’ অর্থে ব্যবহূত হয়েছে কোনটিতে?
ক. সুলভ খ. সুধীর
গ. সুচরিত্র ঘ. সুনীল
১৬। ‘উপ্ত’-এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. উপ+অ খ. উপ+ক্ত
গ. বচ+ক্ত ঘ. বপ+ক্ত
১৭। ‘মাতা’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. মা+তা খ. মা+ক্তা
গ. মা+তৃচ ঘ. মা+টা
১৮। কোনটি রূঢ়ি শব্দ?
ক. সন্দেশ খ. পংকজ
গ. গায়ক ঘ. কর্তব্য
১৯। কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. ভোজন খ. সৌরভ
গ. সুখ ঘ. দুঃখ
২০। ‘বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ’—বাক্যের ক্রিয়াটি কোন কালের?
ক. সাধারণ বর্তমান
খ. সাধারণ অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. পুরাঘটিত বর্তমান
২১। ‘রোগ হলে ওষুধ খাবে’— ভবিষ্যত্ কালের অনুজ্ঞায় কী অর্থ প্রকাশ পাচ্ছে?
ক. আদেশ খ. অনুরোধ
গ. বিধান ঘ. উপদেশ
২২। ‘কাটা’ শব্দটি কোন আদিগণভুক্ত?
ক. নাহা খ. ফিরা গ. কাট ঘ. লাফা
২৩। ‘মেঘে বৃষ্টি হয়’—‘মেঘে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে সপ্তমী
খ. অপাদানে সপ্তমী
গ. কর্মে সপ্তমী ঘ. করণে সপ্তমী
২৪। ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’—বাক্যটি কোন বাক্যের উদাহরণ?
ক. সরল বাক্য, খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য ঘ. মিশ্র
২৫। ‘সদা সত্য কথা বলবে’—বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. উপদেশ খ. আদেশ
গ. অনুরোধ ঘ. বিধান
২৬। কোন যতিচিহ্নে বিরতির প্রয়োজন নেই?
ক. কমা খ. ইলেক
গ. কোলন ঘ. ড্যাস
২৭। ‘ভূত’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. অন্ধকার খ. সাহস
গ. ভবিষ্যত্ ঘ. ধারালো
২৮। ‘যা দমন করা কষ্টকর’—এককথায় কী বলে?
ক. অদম্য খ. দুর্নিবার
গ. অদমনীয় ঘ. দুর্দমনীয়
২৯। ‘কেউকেটা’ বাগ্ধারাটির অর্থ কী?
ক. গণ্যমান্য ব্যক্তি খ. মূর্খ
গ. চাটুকার ঘ. সামান্য
৩০. ‘ভানু’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. চাঁদ খ. সূর্য
গ. আকাশ ঘ. পৃথিবী

 সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল

গতকাল প্রকাশিত মডেল টেস্টের সঠিক উত্তর
এসএসসি পরীক্ষা: বিশেষ মডেল টেস্ট-১: বাংলা ১ম পত্র
১. গ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. ক ৯. গ ১০. খ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. খ ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. ক ২৮. খ ২৯. গ ৩০. ঘ।