বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মান-৩০ সময়-৩০ মিনিট

১। ভাষার মূল উপাদান কী?
ক. ধ্বনি খ. বর্ণ গ. অক্ষর ঘ. শব্দ
২। কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না?
ক. চ-বর্গীয় খ. ট-বর্গীয়
গ. ত-বর্গীয় ঘ. প-বর্গীয়
৩। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
ক. সংস্কার খ. সংস্কৃত
গ. পরিষ্কার ঘ. তস্কর
৪। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. বিষমীভবন খ. সমীভবন
গ. স্বরসংগতি ঘ. অসমীকরণ
৫। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. হস খ. কার গ. বর্গ ঘ. ফলা
৬। বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি ‘গণে’ ভাগ করা হয়েছে?
ক. ১৯টি খ. ২০টি গ. ২১টি ঘ. ২২টি
৭। ক্ষুদ্রার্থে ‘ইকা’ স্ত্রী প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে?
ক. বালিকা খ. মালিকা
গ. অধ্যাপিকা ঘ. গায়িকা
৮। ‘বাঁশি বাজে ঐ মধুর লগনে’—এটা কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তৃবাচ্যের খ. কর্মবাচ্যের
গ. ভাববাচ্যের ঘ. কর্মকর্তৃবাচ্যের
৯। প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দ ‘গতকল্য’—পরোক্ষ উক্তিতে কী হয়?
ক. আগামীকাল খ. পূর্ব দিন
গ. পরদিন ঘ. সে দিন
১০। আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কোন যতিচিহ্ন বসে?
ক. বিস্ময় খ. ড্যাস গ. কমা
ঘ. সেমিকোলন
১১। ‘তুমি এত নীচ!’—বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. ক্রোধ খ. ঘৃণা গ. ধিক্কার ঘ. বিরক্তি
১২। অসমাপিকা ক্রিয়াপদ বাক্যের কোথায় বসে?
ক. প্রথমে খ. বিশেষণের আগে
গ. শেষে ঘ. বিশেষণের পরে
১৩। ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি।’ —বাক্যে কী বোঝাতে দ্বিরুক্তি হয়েছে?
ক. সামান্যতা খ. আধিক্য
গ. ধারাবাহিকতা ঘ. সঠিকতা
১৪। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ক. চার প্রকার খ. পাঁচ প্রকার
গ. ছয় প্রকার ঘ. আট প্রকার
১৫। কোন দুটি পদের বচনভেদ হয়?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. বিশেষ্য ও সর্বনাম
গ. বিশেষণ ও সর্বনাম
ঘ. সর্বনাম ও ক্রিয়া
১৬। বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোনটি?
ক. টুকু খ. টো গ. গোটা ঘ. পাটি
১৭। ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
ক. মিলনার্থে খ. বিরোধার্থে
গ. সমার্থে ঘ. প্রায় সমার্থে
১৮। ‘মহাকীর্তি’—এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মহান যে কীর্তি খ. মহতী যে কীর্তি
গ. মহা যে কীর্তি ঘ. মহা কীর্তি যা
১৯। বাংলা উপসর্গ কয়টি?
ক. ১৯টি খ. ২০টি গ. ২১টি ঘ. ২২টি
২০। ‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর’—বাক্যে ‘হারায়’ কোন ধাতু?
ক. নাম ধাতু খ. প্রযোজক ধাতু
গ. কর্মবাচ্যের ধাতু ঘ. সংযোগমূলক ধাতু
২১। ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মহি+মা খ. মহা+ইমা
গ. মহা+ ইমন ঘ. মহত্+ইমন
২২। ‘দৌহিত্র’ কোন শ্রেণির শব্দ?
ক. যৌগিক শব্দ খ. রূঢ়ি শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. তদ্ভব শব্দ
২৩। কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. গমন খ. যৌবন গ. তিক্ততা ঘ. বহর
২৪। ‘শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।’ —বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া ব্যবহূত হয়েছে?
ক. নাম ধাতুর ক্রিয়া খ. প্রযোজক ক্রিয়া গ. মিশ্র ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া
২৫। ‘সাতাশ যদি হতো এক শ সাতাশ’ —এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া?
ক. নিত্যবৃত্ত বর্তমান খ. নিত্যবৃত্ত অতীত গ. পুরাঘটিত বর্তমান ঘ. পুরাঘটিত অতীত
২৬। ‘রোগ হলে ওষুধ খাবে’—কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ খ. সম্ভাবনা
গ. বিধান ঘ. অনুরোধ
২৭। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. দ্বিতীয় খ. পঞ্চমী গ. ষষ্ঠী ঘ. সপ্তমী
২৮। ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’—এক কথায় কী হবে?
ক. দুর্নিবার খ. দুর্দমনীয়
গ. অদম্য ঘ. অনির্বাণ
২৯। ‘তামার বিষ’—বাগধারাটির অর্থ কী?
ক. ক্ষণস্থায়ী বস্তু খ. অর্থের কুপ্রভাব
গ. অসম্ভব বস্তু ঘ. তীব্র জ্বালা
৩০। ‘আছ তুমি প্রভু, জগত্ মাঝারে’।— এখানে ‘মাঝারে’ শব্দটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. ব্যপ্তি খ. একদেশিক গ. মধ্যে ঘ. সঙ্গে
 সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
গতকাল প্রকাশিত মডেল টেস্টের সঠিক উত্তর
এসএসসি পরীক্ষা: বিশেষ মডেল টেস্ট-২: বাংলা ২য় পত্র
১. ক ২. খ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. গ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. ঘ ৩০. খ