বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদে বার্তা
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে ৯ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন: ধরা যাক, তুমি কোনো অফিসের প্রধান সহকারী। অফিসে একটি সভা আহ্বান করা হয়েছে। সব কর্মকর্তাকে খুদে বার্তা প্রেরণ করো।
প্রেরণ পদ্ধতি: Menu>Messaging>Create Message>Add Contact>Send
জনাব,
আপনাকে অবগত করছি যে আগামীকাল ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করবেন উর্বশী গ্রুপের চেয়ারম্যান। সভায় গ্রামীণ উন্নয়ন কর্মসূচির গ্রাহকসেবা বিষয়ে আলোচনা হবে। সেখানে আপনার সুচিন্তিত মতামত প্রত্যাশিত। আশা করি, যথাসময়ে উপস্থিত থাকবেন।
শুভেচ্ছান্তে
রানা সরকার
প্রধান সহকারী
Send╓

প্রশ্ন: বিজ্ঞান ক্লাবের সদস্য হওয়ার জন্য একটি খুদে বার্তা লেখো।
প্রেরণ পদ্ধতি: Menu>Messaging>Create Message>Add Contact>Send
জনাব,
আমি ভিকারুননিসা নূন কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। আমি আমাদের কলেজের বিজ্ঞান ক্লাবের সদস্য হতে ইচ্ছুক। আপনি কি দয়া করে ক্লাবের সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য আমাকে জানাবেন?
ইতি
সাকসেনা
Send╓
প্রশ্ন: বাবা দিবসে শুভেচ্ছা জানিয়ে বাবাকে খুদে বার্তা লেখো।
প্রেরণ পদ্ধতি: Menu>Messaging>Create Message>Add Contact>Send
শ্রদ্ধেয় বাবা,
বাবা দিবসের শুভেচ্ছা রইল। এই কাঁধটায় তোমার হাতের স্পর্শ অনুভব করে আজও ভরসা পাই। প্রতিটি মুহূর্তে মনে রাখি তোমাকে, সবচেয়ে ভালোবাসি তোমায়।
ইতি তোমার আদরের
ছোট
Send╓

প্রশ্ন: বিদ্যুত্হীন রাত কাটানোর কথা জানিয়ে বন্ধুকে খুদে বার্তা লেখো।
প্রেরণ পদ্ধতি: Menu>Messaging>Create Message>Add Contact>Send
প্রিয় ‘ক’
গত রাতে আমাদের এলাকায় বিদ্যুত্ ছিল না। সবাই খুবই অস্থিরতার মধ্য দিয়ে রাত কাটিয়েছি। এমনিতেই এখন গরমকাল। তার ওপর বিদ্যুত্ নেই সারা রাত। তোমার এলাকার কি একই অবস্থা?
তোমার বন্ধু
‘খ’
Send╓

প্রশ্ন: পাওনা টাকা চেয়ে বন্ধুকে ক্ষুদে বার্তা লেখো।
প্রেরণ পদ্ধতি: Menu>Messaging>Create Message>Add Contact>Send
প্রিয় ‘ক’
অনেক দিন হলো তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি একটু বিপদে পড়ায় জরুরি কিছু টাকার প্রয়োজন। তাই আমার পাওনা টাকা পরিশোধ করলে আমার উপকার হবে। যথাসম্ভব আমার টাকা পরিশোধ করার চেষ্টা করো।
তোমার বন্ধু
‘খ’
Send╓

প্রশ্ন: মা দিবসের শুভেচ্ছা জানিয়ে মায়ের প্রতি খুদে বার্তা লেখো।
প্রেরণ পদ্ধতি: Menu>Messaging>Create Message>Add Contact>Send
প্রিয় আম্মা,
বিশ্ব মা দিবসে অনেক শুভেচ্ছা রইল। আপনি আমাদের জন্য যা করেন, তার জন্য আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আমরা সবাই আপনাকে ভালোবাসি।
আপনার ‘ক’
Send╓
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা