বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 খুদে বার্তা
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে ৯ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন: জাতীয় টিকা দিবস উপলক্ষে এলাকাবাসীর একটি কাছে খুদে বার্তা লেখো।
প্রেরণ পদ্ধতি: Menu>Messaging>Create Message>Add Contact>Send
প্রিয় এলাকাবাসী,
আজ জাতীয় টিকা দিবস। ১ থেকে ৫ বছরের সব শিশুকে বিনা মূল্যে এই জরুরি টিকা দেওয়া হচ্ছে। সরকারি স্কুলের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম চলবে। ধন্যবাদ।
আপনাদের ‘ক’
Send╓

প্রশ্ন: ভালো ফল করায় ছোট ভাইকে শুভেচ্ছা জানিয়ে শুভ বার্তা লেখো।
প্রেরণ পদ্ধতি: Menu>Messaging>Create Message>Add Contact>Send
প্রিয় ‘স’
মায়ের কাছ থেকে তোমার অভাবনীয় সাফল্যের কথা জানলাম। অভিনন্দন! সত্যিই তুমি প্রশংসার দাবিদার! আশা করব, ভবিষ্যতেও এই ভালো ফল তুমি ধরে রাখবে ইনশা আল্লাহ।
ইতি
তোমার বড় বোন
‘দ’
Send╓

প্রশ্ন: কলেজে নবীনবরণ উপলক্ষে সহপাঠীকে খুদে বার্তা লেখো।
প্রেরণ পদ্ধতি: Menu>Messaging>Create Message>Add Contact>Send
বন্ধু,
আগামীকাল আমাদের কলেজে নবীনবরণের অনুষ্ঠান রয়েছে, নিশ্চয় তুমি জানো। সেখানে তুমি আমন্ত্রিত। আর তুমি তোমার ক্লাসের অন্য বন্ধুদের বিষয়টি জানিয়ে দিতে ভুলবে না। কিছু জানার প্রয়োজন হলে বিনা সংকোচে আমাকে জিজ্ঞাসা কোরো।
ইতি
তোমার বন্ধু ‘ক’
Send╓

প্রশ্ন: শিক্ষাসফরের প্রস্তুতি উপলক্ষে সহপাঠীকে খুদে বার্তা লেখো।
প্রেরণ পদ্ধতি: Menu>Messaging>Create Message>Add Contact>Send
প্রিয় অনন্যা,
আশা করি, ভালো আছো। আমি অনেক আগ্রহী হয়ে তোমাকে জানাতে চাইছি যে আগামী ২৬.০২.১৭ তারিখে আমাদের কলেজের পক্ষ থেকে শিক্ষাসফরে কুমিল্লার ময়নামতিতে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে আমার সব প্রস্তুতি নেওয়া শেষ। ক্যামেরা, শুকনা খাবার, পানি ইত্যাদি আনুষঙ্গিক জিনিস আমি গুছিয়ে রেখেছি। মনে হয়, খুশিতে আমার আগের রাতে ঘুমই আসবে না।
তোমার
তুন্না
Send╓

প্রশ্ন: শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকের কাছে খুদে বার্তা লেখো।
প্রেরণ পদ্ধতি: Menu>Messaging>Create Message>Add Contact>Send
শ্রদ্ধেয় স্যার,
শিক্ষক দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা। আমার লেখাপড়ার পেছনে আপনার ভূমিকা অনেক। সব সময় আপনি আমাকে সাহায্য করেছেন। এতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার আমার জন্য দোয়া করবেন।
আপনার প্রিয় ছাত্র
তন্ময়
Send╓

প্রশ্ন: কলেজ ছুটির কথা জানিয়ে বন্ধুদের কাছে খুদে বার্তা লেখো।
প্রেরণ পদ্ধতি: Menu>Messaging>Create Message>Add Contact>Send
গতকাল কলেজে নোটিশ দেওয়া হয়েছে, ২৭.০২.২০১৭ থেকে ১৫-০৩-২০১৭ পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। আমি গতকাল কলেজে গিয়ে নোটিশ পেয়েছিলাম এবং আজ তোমাদের জানিয়ে দিলাম।
তোমাদের বন্ধু
তন্ময়
Send╓
সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা