বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* ব্যাকরণ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: নাম বিশেষণ কাকে বলে। নাম বিশেষণের শ্রেণিবিভাগ উদাহরণসহ উল্লেখ করো।
উত্তর: যে বিশেষণ বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। যেমন: সে মেধাবী ছাত্র, নীল আকাশের নিচে পথ চলেছি একা।
নাম বিশেষণকে নানা শ্রেণিতে ভাগ করা যায়। যেমন:
ক. রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ
খ. গুণবাচক: চৌকস লোক, ঠান্ডা হাওয়া
গ. অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে
ঘ. সংখ্যাবাচক: হাজার লোক, পাঁচ দিন
ঙ. ক্রমবাচক: প্রথম কন্যা, একাদশ শ্রেণি
চ. পরিমাণবাচক: ৫ শতাংশ জমি, ১ কেজি চাল
ছ. অংশবাচক: অর্ধেক সম্পত্তি, সিকি পথ
জ. উপাদানবাচক: পাথুরে মূর্তি, বেলে মাটি
ঝ. প্রশ্নবাচক: কত দূর পথ? কেমন অবস্থা?
ঞ. নির্দিষ্টতা জ্ঞাপক: এই মেয়ে, ১৬ ডিসেম্বর

প্রশ্ন: ব্যুত্পত্তি অনুযায়ী বিশেষণের শ্রেণিবিভাগ আলোচনা করো।
উত্তর: ব্যুত্পত্তি তথা শব্দ গঠনের দিক থেকে বিশেষণ শব্দটি কীভাবে গঠিত হয়েছে, তার ওপর ভিত্তি করে বিশেষণকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
(ক) সিদ্ধ বা মৌলিক বিশেষণ
(খ) সাধিত বিশেষণ
সিদ্ধ বা মৌলিক বিশেষণ: যে বিশেষণকে ব্যাকরণগতভাবে আর কোনো ক্ষুদ্র অংশে রূপান্তর বা বিভক্ত করা যায় না, তাকে সিদ্ধ বা মৌলিক বিশেষণ বলে। যেমন: ভালো, মন্দ, লাল, নীল।
সাধিত বিশেষণ: যে বিশেষণকে ব্যাকরণগতভাবে আরও এক বা একাধিক ক্ষুদ্রতর অংশে রূপান্তর বা বিভক্ত করা যায়, তাকে সাধিত বিশেষণ বলে। যেমন: চলন্ত গাড়ি, মেঘলা আকাশ। সাধিত বিশেষণ নানাভাবে গঠিত হতে পারে।
(ক) ক্রিয়াজাত বিশেষণ: ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে কৃত্ প্রত্যয়যোগে যে বিশেষণ হয়, তাকে ক্রিয়াজাত বিশেষণ বলে। যেমন: চলন্ত গাড়ি, ফুটন্ত পানি।
(খ) বিশেষ্যজাত বিশেষণ: বিশেষ্যর সঙ্গে তদ্ধিত প্রত্যয়যোগে এ ধরনের বিশেষণ গঠিত হয়ে থাকে। যেমন: রোদেলা দুপুর, দেশীয় সম্পদ।
(গ) সর্বনামজাত বিশেষণ: কিছু সর্বনাম প্রত্যয় যোগ হয়ে বিশেষণ হিসেবে ব্যবহূত হয়, তাকে সর্বনামজাত বিশেষণ বলে। যেমন: কবেকার কথা, কোথাকার লোক।
(ঘ) ধনাত্মক শব্দজাত বিশেষণ: যে ধনাত্মক শব্দ কখনো এককভাবে, কখনো বা প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ হিসেবে ব্যবহূত হয়, তাকে ধনাত্মক শব্দজাত বিশেষণ বলে। যেমন: কনকনে শীত, ধিকিধিকি আগুন, টসটসে আম।
(ঙ) সমাসবদ্ধ বিশেষণ: যে সমাসবদ্ধ শব্দ বিশেষণ হিসেবে ব্যবহূত হয়, তাকে সমাসবদ্ধ বিশেষণ বলে। যেমন: বে-কার মানুষ, নিয়ম-বিরুদ্ধ কথা, পা-চাটা কুকুর।
(চ) উপসর্গ যুক্ত বিশেষণ: উপসর্গ বা অদ্য প্রত্যয়যোগে যে বিশেষণ গঠিত হয়, তাকে অদ্য প্রত্যয় বা উপসর্গযুক্ত বিশেষণ বলে। যেমন: নিখুঁত কাজ, সুকঠিন প্রতিজ্ঞা।

প্রশ্ন: ক্রিয়া বলতে কী বোঝো? অর্থ প্রকাশের দিক থেকে ক্রিয়া কত প্রকার ও কী কী? উদাহরণ দাও।
উত্তর: যে শব্দশ্রেণি দ্বারা কোনো কিছু করা, থাকা, খাওয়া, যাওয়া প্রভৃতি কাজ করা বোঝায়, তাকে ক্রিয়া বলে। যেমন শিরিন হাসছে, সোহেল ছবি আঁকছে।
অর্থ প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার। যথা:
(ক) অস্তিবাচক ও (খ) নেতিবাচক।
(ক) অস্তিবাচক: যে ক্রিয়া অস্তিবাচক বা হ্যাঁ-বাচক অর্থ প্রকাশ করে, তাকে অস্তিবাচক ক্রিয়া বলে। যেমন শামিমা কাঁদছে।
(খ) নেতিবাচক ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা নেতিবাচক বা না-বোধক অর্থ প্রকাশ করা হয়, তাকে নেতিবাচক বা না-বোধক ক্রিয়া বলে। যেমন রবি কলেজে যায়নি।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা