ব্যাকরণ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। নিচে এগুলোর বিবরণ দেওয়া হলো।
(ক) সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন বেবি গান গায়। সবুজ ভাত খায়।
(খ) অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন প্রভাতে সূর্য উঠলে...। হাসান ভাত খেয়ে...। এখানে বাক্য দুটিতে সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়নি। বাক্যগুলো সম্পূর্ণ হতে আরও শব্দের প্রয়োজন। যেমন: প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হবে। হাসান ভাত খেয়ে ঘুমাতে যাবে।
প্রশ্ন: গঠনবৈশিষ্ট্য অনুসারে ক্রিয়াপদ কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখো।
উত্তর: গঠনবৈশিষ্ট্য অনুসারে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
(ক) যৌগিক ক্রিয়া: যে ক্রিয়া একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়া মিলে গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা। সাইরেন বেজে উঠল।
(খ) সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া: বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক শব্দের সঙ্গে যে ক্রিয়া গঠিত হয়, তাকে সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া বলে। যেমন: দর্শন করা, প্রীত হওয়া, গান গাওয়া।
প্রশ্ন: কর্মপদসংক্রান্ত ভূমিকা অনুসারে ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়। উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: বাক্যের অন্তর্গত ক্রিয়াকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে বলা হয় কর্মপদ। কর্মপদসংক্রান্ত ভূমিকা অনুসারে ক্রিয়াকে নিম্নলিখিত শ্রেণিতে ভাগ করা যায়। যেমন:
ক. সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম আছে, তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন: আমি চাঁদ দেখছি। নাজমা বই পড়ছে।
খ. দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন হাবীব হাসিবকে একটি বই দিয়েছে।
গ. অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম নেই, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
ঘ. প্রযোজক ক্রিয়া: কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন: মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, সাপুড়ে সাপ খেলায়।
প্রশ্ন: ক্রিয়া বিশেষণ কাকে বলে? অর্থ ও অন্বয়গতভাবে ক্রিয়া বিশেষণের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন: সে দ্রুত দৌড়াতে পারে, ধীরে ধীরে বায়ু বয়।
অর্থ ও অন্বয়গতভাবে ক্রিয়া বিশেষণকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যথা: (ক) ধরনবাচক ক্রিয়া বিশেষণ: কোনো ক্রিয়া কীভাবে বা কেমন করে সংঘটিত হয়, তাকে ধরনবাচক ক্রিয়া বিশেষণ বলে। যেমন মামণি ভয়ে ভয়ে কথা বলছে।
(খ) কালবাচক ক্রিয়া বিশেষণ: ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কালবাচক ক্রিয়া বিশেষণ বলা হয়।
যেমন: তিনি সন্ধ্যাবেলা বাড়িতে আসবেন।
(গ) স্থানবাচক ক্রিয়া বিশেষণ: যে ক্রিয়া বিশেষণ ক্রিয়ার স্থানকে বিশেষায়িত করে, তাকে স্থানবাচক ক্রিয়া বিশেষণ বলে। যেমন: আমি দিনাজপুরে পড়াশোনা করেছি।
(ঘ) সংযোজক ক্রিয়া বিশেষণ: দুটি বাক্যের সংযোগের ক্ষেত্রে যে ক্রিয়া ব্যবহূত হয়, তাকে সংযোজক ক্রিয়া বলে। যেমন: কাজে তার মন নেই এবং সে কাজও পারে না।
(ঙ) না-বাচক ক্রিয়া বিশেষণ: যে ক্রিয়া বিশেষণ বাক্যকে না-বাচক বৈশিষ্ট্য দেয়, তাকে না-বাচক ক্রিয়া বিশেষণ বলে। যেমন: তুলির সঙ্গে আমার বন্ধুত্ব হয়নি।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৭
বাংলা ২য় পত্র
হারুনুর রশীদ