বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ব্যাকরণ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে ৬ (ক) নম্বর প্রশ্নের কয়েকটি গুরুত্বপূর্ণ নমুনা দেওয়া হলো।

শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ
অশুদ্ধ: তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়।
শুদ্ধ: তোমার তথ্য গ্রহণযোগ্য নয়।
অশুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
শুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।
অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন।
শুদ্ধ: তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন।
অশুদ্ধ: ইহার আবশ্যক নেই।
শুদ্ধ: ইহার আবশ্যকতা নেই।
অশুদ্ধ: সে সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ: তিনি সভায় উপস্থিত ছিলেন।
অশুদ্ধ: সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য।
শুদ্ধ : সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্ত কাম্য।
অশুদ্ধ: আমার এ কাজে সহযোগীতা নেই।
শুদ্ধ: এ কাজে আমার সহযোগিতা নেই।
অশুদ্ধ: দৈন্যতা প্রশংসনীয় নয়।
শুদ্ধ: দৈন্য প্রশংসনীয় নয়।
অশুদ্ধ: এ কথা প্রমাণ হইয়াছে।
শুদ্ধ: এ কথা প্রমাণিত হইয়াছে।
অশুদ্ধ: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।
শুদ্ধ: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।
অশুদ্ধ: উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
শুদ্ধ: উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
অশুদ্ধ: সে তাহার শিক্ষকের একান্ত বাধ্যগত ছাত্র।
শুদ্ধ: সে তার শিক্ষকের একান্ত অনুগত ছাত্র।
অশুদ্ধ: তাহারা বাড়ি যাচ্ছে।
শুদ্ধ: তারা বাড়ি যাচ্ছে।
অশুদ্ধ: অপব্যায় একটি মারাত্মক ব্যধি।
শুদ্ধ: অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
অশুদ্ধ: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
অশুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে করে হাহাকার।
শুদ্ধ: অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
অশুদ্ধ: অতিলোভে তাতী নষ্ট।
শুদ্ধ: অতিলোভে তাঁতি নষ্ট।
অশুদ্ধ: অতিশয় দুঃক্ষিত হলাম।
শুদ্ধ: খুব দুঃখ পেলাম।
অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ: আমি সন্তুষ্ট হলাম।
অশুদ্ধ: পরোপকার মানুষত্বের পরিচায়ক।
শুদ্ধ: পরোপকার মনুষ্যত্বের পরিচায়ক।
অশুদ্ধ: বাড়ির মালিক যে চিঠি প্রদর্শন করেছিল, তা নয়।
শুদ্ধ: বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়।
অশুদ্ধ: বিদ্যাণকে সকলে শ্রদ্ধা করে।
শুদ্ধ: বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে।
অশুদ্ধ: মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে।
শুদ্ধ: মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
অশুদ্ধ: যাবতীয় প্রাণীকুল এই গ্রহের বাসিন্দা।
শুদ্ধ: যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।
অশুদ্ধ: রচনাটির উত্কর্ষতা অনস্বীকার্য।
শুদ্ধ: রচনাটির উত্কর্ষ অনস্বীকার্য।
অশুদ্ধ: মাদকাশক্তি ভালো নয়।
শুদ্ধ: মাদকাসক্তি ভালো নয়।
অশুদ্ধ: সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল।
শুদ্ধ: সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল।
অশুদ্ধ: তুমিই টাকাটি আত্মসাত্ করেছ।
শুদ্ধ: তুমিই টাকাগুলো আত্মসাত্ করেছ।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা