বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* ব্যাকরণ

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে ৬ (ক) নম্বর প্রশ্নের কয়েকটি গুরুত্বপূর্ণ নমুনা দেওয়া হলো।

শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ

অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য।

শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

অশুদ্ধ: সে অপমান হইয়াছে।

শুদ্ধ: সে অপমানিত হইয়াছে।

অশুদ্ধ: উত্পন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

শুদ্ধ: উত্পাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

অশুদ্ধ: কুপুরুষের মতো কথা বলছ কেন?

শুদ্ধ: কাপুরুষের মতো কথা বলছ কেন?

অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নাই।

শুদ্ধ: আমার আর বাঁচিবার সাধ নাই।

অশুদ্ধ: একের লাঠি দশের বোঝা।

শুদ্ধ: দশের লাঠি একের বোঝা।

অশুদ্ধ: সব মাছগুলোর দাম কত?

শুদ্ধ: সব মাছের দাম কত?

অশুদ্ধ: কালিদাস খ্যাতমান কবি।

শুদ্ধ: কালিদাস খ্যাতিমান কবি।

অশুদ্ধ: তাকে এখান থেকে যাইতে হবে।

শুদ্ধ: তাকে এখান থেকে যেতে হবে।

অশুদ্ধ: বৃক্ষটি সমূলসহ উত্পাটিত হয়েছে।

শুদ্ধ: বৃক্ষটি মূলসহ উত্পাটিত হয়েছে।

অশুদ্ধ: বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়।

শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।

অশুদ্ধ: অতিশয় দুঃখিত হইলাম।

শুদ্ধ: অতিশয় দুঃখ পাইলাম।

অশুদ্ধ: আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা করা উচিত নয়।

শুদ্ধ: আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা উচিত নয়।

অশুদ্ধ: এটি লজ্জাস্কর ব্যাপার।

শুদ্ধ: এটা লজ্জাকর ব্যাপার।

অশুদ্ধ: অশ্রুজলে বুক ভেসে গেল।

শুদ্ধ: অশ্রুতে বুক ভেসে গেল।

অশুদ্ধ: তাহার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।

শুদ্ধ: তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।

অশুদ্ধ: সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।

শুদ্ধ: সব সভ্য এখানে উপস্থিত ছিলেন।

অশুদ্ধ: তাহার লেখাপড়ায় মনযোগ নাই।

শুদ্ধ: তাহার লেখাপড়ায় মনোযোগ নাই।

অশুদ্ধ: এক অগ্রহায়ণে শীত যায় না।

শুদ্ধ: এক মাঘে শীত যায় না।

অশুদ্ধ: মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।

শুদ্ধ: মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন।

অশুদ্ধ: আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি।

শুদ্ধ: আমি এ ঘটনা চাক্ষুষ দেখিয়াছি।

অশুদ্ধ: দশচক্রে ঈশ্বর ভূত।

শুদ্ধ: দশচক্রে ভগবান ভূত।

অশুদ্ধ: নতুন নতুন ছেলেগুলো উত্পাত করছে।

শুদ্ধ: নতুন ছেলেগুলো উত্পাত করছে।

অশুদ্ধ: কথাটি সঠিক নয়।

শুদ্ধ: কথাটি ঠিক নয়।

অশুদ্ধ: রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ঙ্কর কবি ছিলেন।

শুদ্ধ: রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ কবি ছিলেন।

অশুদ্ধ: সূর্য উদয় হয়েছে।

শুদ্ধ: সূর্য উদিত হয়েছে।

অশুদ্ধ: আসছে আগামীকাল কলেজ বন্ধ হবে।

শুদ্ধ: আগামীকাল কলেজ বন্ধ হবে।

অশুদ্ধ: গাছে কাঁঠাল মাথায় তেল।

শুদ্ধ: গাছে কাঁঠাল গোঁফে তেল।

অশুদ্ধ: আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন।

শুদ্ধ: আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন।

অশুদ্ধ: দেবি অন্তর্হিত করেছেন।

শুদ্ধ: দেবী অন্তর্হিত হরেছেন।

অশুদ্ধ: আমি অপমান হয়েছি।

শুদ্ধ: আমি অপমানিত হয়েছি।

সহকারী অধ্যাপক

সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা