বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা ও বাংলা ভাষা
১। প্রাণিজগতে একমাত্র কাদের ভাষা আছে?
ক. পাখির খ. পশুর
গ. মানুষের ঘ. সবার
২। ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম কোন দিক থেকে?
i. স্নায়ুতন্ত্র ii. মস্তিষ্ক
iii. মানুষের অন্যান্য প্রত্যঙ্গ
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
৩। ভাষার মাধ্যমে আমরা কোন ধরনের অনুভূতি প্রকাশ করি?
i. হিংসা-বিদ্বেষ
ii. ভালোলাগা-ভালোবাসা
iii. ঘৃণা-ক্ষোভ
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৪। ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয়?
ক. মাধ্যম খ. হাতিয়ার
গ. অঙ্গ ঘ. বাহক
৫। ভাষা কত প্রকার?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
৬। যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কী বলে?
ক. মৌখিক ভাষা খ. লিখিত ভাষা
গ. ইশারা ভাষা ঘ. সব কটি
৭। কোন ভাষার সীমাবদ্ধতা আছে?
ক. লিখিত ভাষার খ. ইশারা ভাষার
গ. মৌখিক ভাষার ঘ. সব কটি
৮। ভাষার লিখনব্যবস্থা কেমন?
i. বর্ণভিত্তিক ii. অক্ষরভিত্তিক
iii. ভাবাত্মক
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৯। কোন ভাষার বর্ণ রয়েছে?
i. ইংরেজি ii. বাংলা iii. তামিল
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১০। অক্ষর কী?
ক. বর্ণ খ. ধ্বনি
গ. বাক্য ঘ. কথার টুকরা অংশ
১১। উচ্চারণের একক কী?
ক. বর্ণ খ. ধ্বনি গ. অক্ষর ঘ. শব্দ
১২। অক্ষর অনুযায়ী যেসব ভাষায় লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের ভাষা বলে?
ক. বর্ণভিত্তিক খ. অক্ষরভিত্তিক
গ. ভাবাত্মক ঘ. ভাষাভিত্তিক
১৩। ভাষার প্রধান উপাদান কয়টি?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
১৪। কোনটি ভাষার উপাদান নয়?
ক. বাগ্ধ্বনি খ. বাগর্্থ
গ. আওয়াজ ঘ. বাক্য
১৫। পশুপাখির ডাককে কী বলে?
ক. ধ্বনি খ. ভাষা
গ. আওয়াজ ঘ. সংকেত
১৬। এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?
ক. আওয়াজ খ. শব্দ
গ. ধ্বনি ঘ. ভাষা
১৭। বাক্য বলতে কী বোঝায়?
i. কথা ii. বাচন
iii. অর্থবোধক শব্দ
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১৮। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ২য় পত্র
ভাষা ও বাংলা ভাষা
১. গ ২. ঘ ৩. গ ৪. খ ৫. খ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. গ