বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

ভাষা ও বাংলা ভাষা
১৯। বাক্যের সঙ্গে কাদের সম্পর্ক রয়েছে?
i. বক্তা ii. শ্রোতা iii. দর্শক
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২০। ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ
গ. বাক্য ঘ. বাগর্্থ
২১। অঙ্গভঙ্গির মাধ্যমে, ছবি এঁকে, নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কী ভাষা বলে?
ক. অঙ্গভঙ্গির ভাষা
খ. ভাব বিনিময়ের ভাষা
গ. চোখের ভাষা ঘ. বর্ণনার ভাষা
২২। সংকেত ভাষা কীভাবে প্রকাশ করা হয়?
i. আঙুল মুখে ছুঁয়ে
ii. হাত মাথায় উঠিয়ে
iii. বুকে হাত দিয়ে
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২৩। সংকেত ভাষার অপর নাম কী?
ক. চোখের ভাষা
খ. ভাব বিনিময়ের ভাষা
গ. ইশারা ভাষা ঘ. বর্ণনার ভাষা
২৪। মাতৃভাষা কী?
i. মায়ের কাছ থেকে শেখা ভাষা
ii. মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা
iii. জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২৫। শিশু প্রথম যে ভাষা শেখে তাকে কী বলে?
i. প্রথম ভাষা ii. মাতৃভাষা
iii. বিদেশি ভাষা
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২৬। ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যকে কী বলা হয়?
i. উপভাষা ii. প্রমিত ভাষা
iii. কথ্যভাষা
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২৭। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কী ভাষা বলে?
ক. কথ্যভাষা খ. উপভাষা
গ. প্রমিত ভাষা ঘ. ব্যক্তিভাষা
২৮। উপভাষার আরেক নাম কী?
ক. আঞ্চলিক ভাষা খ. কথ্যভাষা
গ. ব্যক্তিভাষা ঘ. প্রমিত ভাষা
২৯। একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে?
ক. ব্যক্তিভাষা খ. কথ্যভাষা
গ. উপভাষা ঘ. প্রমিত ভাষা
৩০। উপভাষার অপর নাম কী?
ক. ব্যক্তিভাষা খ. সামাজিক ভাষা
গ. আঞ্চলিক ভাষা ঘ. কথ্যভাষা
৩১। বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা
গ. উপভাষা ঘ. কথ্যভাষা
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ২য় পত্র
ভাষা ও বাংলা ভাষা
১৯. গ ২০. ঘ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. গ ৩১. ঘ