* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা ও বাংলা ভাষা
৩২। ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা
গ. উপভাষা ঘ. কথ্যভাষা
৩৩। সমাজের কোনো বিশেষ শ্রেণির ভাষাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা
গ. উপভাষা ঘ. কথ্যভাষা
৩৪। সামাজিক ভাষা কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
৩৫। অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে?
ক. উচ্চ শ্রেণির ভাষা
খ. উচ্চ ভাষা
গ. অভিজাত ভাষা
ঘ. সম্ভ্রান্ত শ্রেণির ভাষা
৩৬। সামাজিক সুযোগ-সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষাদীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়, তাদের ভাষাকে কী ভাষা বলে?
ক. নিম্ন ভাষা
খ. নিম্ন শ্রেণির ভাষা
গ. অশিষ্টজনের ভাষা
ঘ. সাধারণের ভাষা
৩৭। সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষাবৈচিত্র্যকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা
গ. উপভাষা ঘ. পেশাগত ভাষা
৩৮। মাতৃভাষা ছাড়া যেকোনো ভাষাকে কী ভাষা বলে?
i. দ্বিতীয় ভাষা ii. তৃতীয় ভাষা
iii. বিদেশি ভাষা
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৯। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, তখন উদ্ভাবকেরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কী বলে?
ক. লেখার ভাষা খ. সাধু ভাষা
গ. চলিত ভাষা ঘ. প্রমিত ভাষা
৪০। ভাষার কী রূপ নেই?
ক. একক খ. খণ্ড
গ. দুই ঘ. অশুদ্ধ
৪১। আমাদের প্রতিটি জেলার নিজস্ব কী রয়েছে?
ক. ভাষা খ. উপভাষা
গ. শব্দরূপ ঘ. উচ্চারণ
৪২। উপভাষা ও প্রমিত ভাষার পার্থক্য কেমন?
ক. অস্পষ্ট খ. নেই
গ. আছে ঘ. সুস্পষ্ট
৪৩। কোন ভাষার লিখিত ব্যাকরণ থাকে, কিন্তু উপভাষার থাকে না?
ক. সাধু খ. চলিত
গ. প্রমিত ঘ. লিখিত
৪৪। মহত্ সাহিত্যিকেরা প্রত্যেকে কেমন ভাষারূপ সৃষ্টি করেন?
ক. নিজস্ব খ. প্রমিত
গ. সাধু ঘ. লিখিত
৪৫। কোন পরিচয় ভাষাকে নির্ধারণ করে দেয়?
ক. ব্যক্তিগত খ. সামাজিক
গ. পেশাগত ঘ. উচ্চারণ
৪৬। সাধুরীতি ভাষার জন্ম হয়েছে কত সালে?
ক. ১৮০০ খ. ১৮০৫
গ. ১৮২০ ঘ. ১৮৩৫
৪৭। চলিতরীতি ভাষার সৃষ্টি হয়েছে কত সালে?
ক. ১৯০০ খ. ১৯০৮
গ. ১৯১৪ ঘ. ১৯২৪
* বাকি অংশ ছাপা হবে
আগামী রোববার
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ২য় পত্র
ভাষা ও বাংলা ভাষা
৩২. খ ৩৩. খ ৩৪. ক ৩৫. ক ৩৬. ক ৩৭. ঘ ৩৮. ঘ ৩৯. খ ৪০. ক ৪১. খ ৪২. ঘ ৪৩. গ ৪৪. ক ৪৫. খ ৪৬. ক ৪৭. গ