বাংলা ২য় পত্র
সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাসন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিসর্গসন্ধি নিয়ে আলোচনা করব। প্রশ্ন: বিসর্গসন্ধির কতকগুলো নিয়ম উল্লেখ করে উদাহরণ দাও।উত্তর: নিয়ম-১: চ বা ছ পরে থাকলে বিসর্গ স্থানে শ হয়। যেমন: নিঃ + চয় = নিশ্চয়, নিঃ + চিহ্ন = নিশ্চিহ্ন।নিয়ম-২: ট বা ঠ পরে থাকলে বিসর্গ স্থানে ষ হয়। যেমন: নিঃ + ঠুর = নিষ্ঠুর, ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার ইত্যাদি।নিয়ম-৩: ত বা য পরে থাকলে বিসর্গ স্থানে স হয়। যেমন: নিঃ + তার = নিস্তার,নিঃ + তেজ = নিস্তেজ, ইতঃ + তত = ইতস্তত ইত্যাদি।নিয়ম-৪: কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না। যেমন: মনঃ + কষ্ট = মনঃকষ্টপ্রাতঃ + কাল = প্রাতঃকালশিরঃ + পীড়া = শিরঃপীড়া ইত্যাদি।# কতিপয় বিসর্গসন্ধির দৃষ্টান্ত দেওয়া হলো:দুঃ + যোগ = দুর্যোগ, আশীঃ + বাদ = আশীর্বাদ।দুঃ + থ = দুস্থ, জ্যোতি + ময় = জ্যোতির্ময়। নিঃ + জন = নির্জন, দুঃ + লোভ = দুর্লোভ।অন্তঃ + গত = অন্তর্গত, অন্তঃ + ধান = অন্তর্ধান।পুনঃ + বার = পুনর্বার, অন্তঃ + ভুক্ত = অন্তর্ভুক্ত।দুঃ + অন্ত = দুরন্ত, নিঃ + রব = নীরব।নিঃ + রস + নীরস, অহঃ + নিশ = অহর্নিশ।মনঃ + কামনা = মনস্কামনা, নিঃ + পাপ = নিষ্পাপ।আবিঃ + কার = আবিষ্কার, চতুঃ + কোন = চতুষ্কোণ, ভাঃ + কর = ভাস্কর, বাচঃ + পতি = বাচস্পতি, মনঃ + রম = মনোরম, মনঃ + হর = মনোহর, তপঃ + বন = তপোবন, দুঃ + কৃতি = দুষ্কৃতি, তিরঃ + কার = তিরস্কার, অহঃ + রাত্র = অহোরাত্র, নিঃ + কাম = নিষ্কাম, পুনঃ + চ = পুনশ্চ, ধনুঃ + বিদ্যা = ধনুর্বিদ্যা, নিঃ + দয় = নির্দয়দুঃ + দিন = দুর্দিন, দুঃ + বোধ = দুর্বোধ, তেজৎ + কর = তেজস্কর।