বাংলা ২য় পত্র
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাবাগধারা অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ২য় পত্র বিষয় থেকে ধারাবহিকভাবে বাগধারা অংশটি ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-১। এক বনে দুই বাঘ (প্রবল প্রতিদ্বন্দ্বী)—এক বাড়িতে দুই দলের নেতা, প্রতিদিন বিবাদ, এ যেন এক বনে দুই বাঘ।একাই এক শ (অসাধারণ কুশলী)—সিদ্দিক একাই এক শ, আর কাউকে এ কাজের জন্য লাগবে না।এলাহি কাণ্ড (রাজকীয় বা খুব বড় রকমের)—আরে মজিদ, তোমাদের বাড়িতে এত হইচই কিসের? সব দেখছি এলাহি কাণ্ড।এলোপাতাড়ি (বিশৃঙ্খলা)—গৃহস্বামীর এলোপাতাড়ি গুলিবর্ষণে ডাকাত দল পলায়ন করল।একহাত লওয়া (প্রতিশোধ)—বড় সাহেবের পেছনে আর লাগবে? কেমন সে একহাত নিয়েছে।একচোখা (পক্ষপাত)—সেলিম চৌধুরীর মতো এমন একচোখা মানুষ আমি আর দেখিনি।এক ঢিলে দুই পাখি মারা (এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন করা)—চলো, মেলাও দেখব, সওদাও করব—এক ঢিলে দুই পাখি মারা যাবে।এক ক্ষুরে মাথা মুড়ানো (একই অবস্থা বা স্বভাববিশিষ্ট)—যেমন বড় ভাই, তেমনি ছোট ভাই, উভয়েই একক্ষুরে মাথা মুড়ানো; টাকার জন্য এরা করতে পারে না এমন কাজ জগতে নেই।এক মাঘে শীত যায় না (বিপদ এক বারই আসে না)—আমার টাকা কয়টা নিয়ে দেখা নেই; আচ্ছা দেখা যাবে, এক মাঘে শীত যায় কি না!ঔষধ পড়া (প্রভাবে পড়া)—এবার বাবাই ওর পড়াশোনার খবর নিচ্ছেন, ঠিক জায়গা থেকে ঔষধ না পড়লে ওর পড়াশোনা হতো না।ঔষধ ধরা (কাঙ্ক্ষিত ফল লাভ)—বড় বাবুর তিরস্কারে বাবুল পড়াশোনায় মন দিয়েছে। ঔষধে ধরেছে নিশ্চয়।কেউকেটা (তুচ্ছ, যেমন-তেমন—এখানে ‘সর্বেসর্বা’ অর্থে ব্যবহূত)—স্থানীয় এমপি সাহেব একজন কেউকেটা লোক, তাঁকে ধরলে স্কুলের কাজটা হতে পারে।কান ভারী করা (কুপরামর্শ দান)—কুপরামর্শ দিয়ে ওর কান ভারী করার কোনো মানে হয় না।কান খাড়া করা (সতর্ক হওয়া)—ঝোপের ধারে বাঘের গর্জন শুনে শিকারি কান খাড়া করল।কথার কথা (প্রসঙ্গত যা বলা হয়)—আমি যা বললাম, তা কেবল কথার কথা, আসলে কী ঘটে, বলা যায় না।কাঁঠালের আমসত্ত্ব (অসম্ভব বস্তু)—তোমার সেদিনকার আষাঢ়ে গল্পটা কাঁঠালের আমসত্ত্বের মতোই আমাদের কাছে উপভোগ্য হয়েছিল।কুল কাঠের আগুন (তীব্র জ্বালা)—পুত্রশোকাতুর পিতা একমাত্র পুত্রের মৃত্যুতে অন্তরে কুল কাঠের আগুন অনুভব করছেন।কুনোব্যাঙ (সীমিত জ্ঞান)—কুসংস্কারে বশীভূত হলে মানুষমাত্রই কুনো ব্যাঙ হয়ে পড়ে, স্বাধীন চিন্তাশক্তি লোপ পায়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল