বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাবাগধারা অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ২য় পত্র বিষয় থেকে ধারাবহিকভাবে বাগধারা অংশটি ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-২। কুপোকাত (পরাজিত)—মোহাম্মদ আলীর কাছে লিস্টন মুষ্টিযুদ্ধে একেবারে কুপোকাত হয়ে গেল।কচ্ছপের কামড় (সহজে যা ছাড়ে না)—মাদকের নেশা কচ্ছপের কামড়ের মতো, একবার ধরলে কখনোই ছাড়তে পারবে না।কম্বলের লোম বাছা (অকাজ করা)—কম্বলের লোম বেছে লাভ নেই, সত্যিকার অর্থে কিছু করো।কর্তার ইচ্ছাই কর্ম (প্রভুর নির্দেশে কাজ)—আমি তো বড় সাহেবের সহকারী। আমি কী করব, তিনি যা বলবেন, তা-ই হবে, কর্তার ইচ্ছাই কর্ম।কলমের খোঁচা (অসৎভাবে সাধিত আদেশ)—বড় সাহেবের এক কলমের খোঁচায় কারখানাটি বন্ধ হয়ে গেল।কাকজোছনা (ক্ষীণ চন্দ্রালোক)—কাকজোছনায় বাঁশ বাগানের ভেতর দিয়ে যেতে আমার ভয় হয়।কাকতালীয় (আকস্মিক যোগাযোগ)—বাবা বাড়ি এলেন, আর আমার অসুখ ভালো হয়ে গেল, কাকতালীয় ব্যাপার মনে হলো।কাগজে কলমে (লিখিতভাবে)—তোমার অভিযোগ কাগজে কলমে দেখাও, মুখের কথায় বিশ্বাস নেই।কাজের কথা (প্রয়োজনীয়)—কাজের কথা থাকলে বলো, বাজে কথা শোনার সময় নেই।কাজের কাজি (কর্মদক্ষ)—লোকটা ঠিকই কাজের কাজি। এত বড় কাজ কেমন সুষ্ঠুভাবে শেষ করল।কাঞ্চনমূল্য (অগ্নিমূল্য)—লোকটি আলু গুদামজাত করে বসে আছে কাঞ্চন মূল্য পাওয়ার আশায়।কাটা ঘায়ে নুনের ছিটা (যন্ত্রণায় নতুন মাত্রা যোগ করা)—পুরোনো কথা মনে করিয়ে দিয়ে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার দরকার নেই।কাঠখড় (আয়োজন)—মেয়ের বিয়ে দিতে অনেক কাঠখড় দরকার।কানকাটা (নির্লজ্জ)—তার মতো কানকাটা লোককে দিয়ে বৈধ-অবৈধ সবই সম্ভব।কানপাতলা (নির্বিচারে অন্যের লাগানো কথায় বিশ্বাস করে এমন লোক)—এমন কানপাতলা লোকের কাছে তোমার গোপন কথা বলা ঠিক হয়নি।কানামাছি খেলা (শিশুদের খেলা)—কানামাছি খেললে জীবন চলবে না, বাস্তববাদী হতে হবে।কানে আঙুল দেওয়া (না শোনার চেষ্টা করা)—পাগল লোকটির অশ্লীল কথা শুনে সবাই কানে আঙুল দিল।কানে মন্ত্র দেওয়া (কুপরামর্শ দান)—বাজে লোকের কানমন্ত্র শুনে নিজের ক্ষতি করা ঠিক নয়।কেঁচো খুঁড়তে সাপ (বিপজ্জনক পরিণতি)—কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোতে পারে, আর ঘাঁটাঘাঁটি কোরো না বাপু।কোমর বাঁধা (দৃঢ়সংকল্প)—বর্গীরা সব এল, কোমর বেঁধে আয়।কাকস্নান (সংক্ষিপ্ত গোসল)—দুই মিনিটে স্নান শেষ, এ তো দেখছি কাকস্নান।কচু বনে কালাচাঁদ (অপদার্থ)—পড়াশোনার নাম নেই, পোশাকের কী ঘটা। এমন কচু বনের কালাচাঁদ আর দেখিনি।কথায় চিঁড়ে ভেজে না (ফাঁকা আওয়াজে কাজ হয় না)—লোকের উপকার করতে গেলে শুধু কথায় চিঁড়ে ভেজে না, কাজ দেখানো চাই।কলুর বলদ (নির্বিকারে পরিশ্রম করা)—সে না বুঝেসুঝে কেবল কলুর বলদের মতো খেটে মরে।কল্কে পাওয়া (পাত্তা পাওয়া)—কেমন ভাই নতুন জামাই, বিয়ে করতে যাওয়ার সময় আমাদের নিয়ে যাবে, এখন দেখছি তোমার কল্কে পাওয়াই ভার হলো।ক অক্ষর গোমাংস (বর্ণপরিচয়হীন মূর্খ)—আরে বলছ কি, ব্যারিস্টার সাহেবের ছেলে হয়ে কি না ক অক্ষর গোমাংস।# পরবর্তীঅংশছাপা হবে আগামীকাল