বাংলা ২য় পত্র
সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাভাবসম্প্রসারণ অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ভাবসম্প্রসারণ থেকে আলোচনা করব।দণ্ডিতের সাথেদণ্ডদাতা কাঁদে যবেসমান আঘাতেসর্বশ্রেষ্ঠ সে বিচার।ভাবসম্প্রসারণ: অপরাধের দণ্ড প্রদান করা হবে—এটা সবার কাম্য, অপরাধীকে দণ্ড প্রদানই স্বাভাবিক। দণ্ড প্রদান বিচারকার্যের অঙ্গ। কিন্তু সমাজে আমরা দেখি অনেক সময় অপরাধের যথাযথ বিচার হয় না, আবার কোনো কোনো সময় বিচারপ্রক্রিয়ায় ত্রুটির কারণে বিনা অপরাধেও দণ্ডপ্রাপ্ত হয় কেউ কেউ। তবে যিনি বিচারক তাঁর দায়িত্ব অত্যন্ত সুকঠিন। অপরাধীর বিচার যথাযথভাবে নির্ণয় করার জন্য তাঁকে শুধু আইনের সুকঠোর প্রয়োগ ছাড়া আবেগ-অনুভূতি ও মানবিক বিষয়গুলোও ভেবে দেখতে হয়। তাই বিচারক যখন কঠিন দণ্ড প্রদান করেন, তিনি যে আইনের অমোঘ বিধানেই সে কঠিন দণ্ড বা শাস্তি দিচ্ছেন—সেই নিরপেক্ষতার মধ্যে যে কঠোরতা আছে, তাও তাঁকে ভাবিয়ে তোলে। অপরাধীকে শাস্তি দিয়ে বিচারের রায় দিয়ে যে বিচারক ক্ষান্ত হন, মন বেদনায় ভরে ওঠে না সে বিচারকের বিচার করার কোন অধিকার নেই। অর্থাৎ বিচারক যখন অপরাধীর বিচার করেন, তখন যদি দণ্ডিতের ব্যথার সঙ্গে একাত্মবোধ করেন, তখন সেটা হয় সুবিচার। অপরাধীকে মানুষ ভেবে তার প্রতি সহানুভূতিশীল হতে হবে। দুঃখের মতো এত বড় পরশপাথর আর নাইভাবসম্প্রসারণ: দুঃখ মানুষের কাম্য নয়। কিন্তু তাই বলে জীবন শুধু নিরবচ্ছিন্ন সুখেরও নয়। দুঃখ ও সুখ জীবনের কঠিন বাস্তবতার এপিঠ-ওপিঠ। তবে দুঃখ ও সংগ্রামের মধ্যে মানুষ যখন সামনের দিকে এগিয়ে যায়, দুঃখকে জয় করে অগ্রসর হয়, তার মধ্যে থাকে আনন্দ। দুঃখ যেন মানব জীবনের এক কঠিন পরীক্ষা। দুঃখের স্পর্শ মানুষকে দুঃখজয়ী হওয়ার শিক্ষা দেয়, সাহসী হওয়ার ভরসা দেয়। দুঃখের স্পর্শে মানুষ আগুনে পোড়ানো সোনার মতো খাঁটি হয়ে ওঠে, জীবনযুদ্ধে বিজয়ী হওয়ার দীক্ষা পায়।