বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাপুরুষ ও অব্যয়পদপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে ‘পুরুষ’ নিয়ে আলোচনা করব। এগুলো নিয়মিত অনুশীলন করবে। ‘পুরুষ’ একটি পারিভাষিক শব্দ। বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়ারই পুরুষ আছে। বিশেষণ ও অব্যয়ের পুরুষ নেই। ব্যাকরণে পুরুষ তিন প্রকার। যথা: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও নাম পুরুষ। উত্তম পুরুষ: স্বয়ং বক্তাই উত্তম পুরুষ। আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যাদি সর্বনাম শব্দ উত্তম পুরুষ। মধ্যম পুরুষ: প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাই মধ্যম পুরুষ। তুমি, তোমরা, তোমাকে, আপনি, আপনারা প্রভৃতি সর্বনাম শব্দ মধ্যম পুরুষ। নাম পুরুষ: অনুপস্থিত অথবা পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীই নাম পুরুষ। সে, তারা, তাদের, তিনি, তাঁকে প্রভৃতি নাম পুরুষ। সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ: বাংলা সর্বনামসমূহ কর্তৃ কারক ভিন্ন অন্যান্য কারকে বিভক্তিযুক্ত হওয়ার আগে একটি বিশেষ রূপ পরিগ্রহ করে। সর্বনামের এ রূপটিকে বিভক্তিগ্রাহী রূপ বলা হয়। # করণ কারকে অনুসর্গ ব্যবহারের আগে মূল সর্বনাম শব্দের সঙ্গে র, এর বা কে বিভক্তি যোগ করে নিতে হয়। যেমন: তাহাকে দিয়া, তার দ্বারা, আমাকে দিয়ে। # ষষ্ঠী বিভক্তি অর্থে ঈয়-প্রত্যয়যুক্ত সর্বনামজাত বিশেষণ শুধু তৎসম সর্বনামের ক্ষেত্রেই ব্যবহূত হয়। যেমন: মৎ+ঈয়=মদীয়, ভবৎ+ঈয়=ভবদীয়। # ‘কী’ সর্বনামটি কোনো কোনো কারকে ‘কিসে’ বা ষষ্ঠী বিভক্তিযুক্ত হয়ে ‘কীসের’ রূপ গ্রহণ করে। সর্বনামের বিশিষ্ট প্রয়োগ: ১. বিনয় প্রকাশে: উত্তম পুরুষের এক বচনে দীন, অধম, দাস প্রভৃতি শব্দ ব্যবহূত হয়। যেমন: ‘আজ্ঞা কর দাসে’। ২. কবিতায় ‘আমার’ স্থানে মম, ‘আমাদের’ স্থানে মোদের এবং ‘আমরা’ স্থানে মোরা ব্যবহূত হয়। যেমন: ‘কে বুঝিবে মম ব্যথা।’ ৩. উপাস্যের প্রতি সাধারণত ‘আপনি’ স্থানে তুমি প্রযুক্ত হয়। যেমন: ‘প্রভু, তুমি রক্ষা করো এ দীন সেবকে।’ ৪. অভিনন্দন পত্র রচনায়ও অনেক সময় সম্মানিত ব্যক্তিকে ‘তুমি’ সম্বোধন করা হয়। ৫. তুমি: ঘনিষ্ঠ জন, আপন জন বা সমবয়স্ক সাথিদের প্রতি ব্যবহার্য। তুই: তুচ্ছার্থে ব্যবহূত হয়, ঘনিষ্ঠতা বোঝাতেও আমরা কখনো কখনো ব্যবহার করে থাকি। অব্যয় পদ যে পদের ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। অব্যয় শব্দের সঙ্গে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হয় না, এর এক বচন বা বহু বচন হয় না এবং স্ত্রী ও পুরুষবাচকতাও নির্ণয় করা যায় না। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে—বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ এবং বিদেশি অব্যয় শব্দ। ১. বাংলা অব্যয় শব্দ: আর, আবার, ও, হ্যাঁ, না ইত্যাদি। ২. তৎসম অব্যয় শব্দ: যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, আপাতত, বস্তুত ইত্যাদি। ৩. বিদেশি অব্যয় শব্দ: আলবত, বহুত, খুব, শাবাশ, খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি। বিবিধ উপায়ে গঠিত অব্যয় শব্দ ১. একাধিক অব্যয় শব্দযোগে: কদাপি, নতুবা, অতএব, অথবা ইত্যাদি। ২. আনন্দ বা দুঃখ প্রকাশক একই শব্দের দুই বার প্রয়োগে: ছি ছি, ধিক্ ধিক্, বেশ বেশ ইত্যাদি। ৩. দুটো ভিন্ন শব্দযোগে: মোটকথা, হয়তো, যেহেতু, নইলে ইত্যাদি। ৪. অনুকার শব্দযোগে: কুহু কুহু, গুন গুন, ঘেউ ঘেউ, শন শন, ছল ছল, কন কন ইত্যাদি। অব্যয়ের প্রকারভেদ: অব্যয় প্রধানত চার প্রকার: ১. সমুচ্চয়ী, ২. অনন্বয়ী, ৩. অনুসর্গ, ৪. অনুকার বা ধনাত্মক অব্যয়। ১. সমুচ্চয়ী অব্যয়: যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। এ সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার। যথা:ক) সংযোজক অব্যয়: ও, তাই, আর, অধিকন্তু ইত্যাদি। খ) বিয়োজক অব্যয়: কিংবা, বা, অথবা, নতুবা, না-হয়, নয়তো শব্দ ইত্যাদি বিয়োজক অব্যয়। গ) সংকোচক অব্যয়: অথচ, কিন্তু, বরং শব্দগুলো সংকোচক অব্যয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল