বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাসন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে ‘সন্ধি’ নিয়ে আলোচনা করবো। এগুলো নিয়মিত অনুশীলন করবে। প্রশ্ন: ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো কী?উত্তর: স্বরে আর ব্যঞ্জন, ব্যঞ্জনে আর স্বরে এবং ব্যঞ্জনে আর ব্যঞ্জনে মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন: বার+এক=বারেক, কাঁচা+কলা=কাঁচকলা, ঘোড়া+গাড়ি= ঘোড়াগাড়ি ইত্যাদি। নিচে ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো উল্লেখ করা হলো।নিয়ম-১: ক, চ, ট, ত, প এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্ জ্ ড্, দ্ ব্ হয়। অর্থাৎ বর্গের প্রথম বর্ণের স্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হয়। যেমন: ক্+অ=গ, দিক্+অন্ত = দিগন্ত। বাক্+ঈশ = বাগীশ। চ্+অ=জ, নিচ্+অন্ত=নিজন্ত। ট্+অ=ড, ষট+আনন = ষড়ানন। ষট্+যন্ত্র = ষড়যন্ত্র। ত্+অ = দ, তৎ+অবধি=তদবধি ইত্যাদি।নিয়ম-২: স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে উক্ত ব্যঞ্জন ধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়।যেমন: প্রতি+ছবি=প্রতিচ্ছবি, কথা+ছলে=কথাচ্ছলে, এক+ছত্র=অকচ্ছত্র।নিয়ম-৩: ত্ ও দ এর পরে চ্ ও ছ্ থাকলে ত্ ও দ্ স্থানে চ্ হয়। যেমন: ত+চ=চ্চ, সৎ+চিন্তা = সচ্চিন্তা, উৎ+চারণ = উচ্চারণ, ত+ছ=চ্ছ, উৎ+ছেদ=উচ্ছেদ, তৎ+ছবি=তচ্ছবি, দ্+চ=চ্চ, বিপদ্+চয়=বিপর্যয়, বিপদ+ছায়া=বিপচ্ছায়ানিয়ম-৪: ত্ ও দ্ এর পর জ্ ও ঝ্ থাকলে ত্ ও দ স্থানে ‘জ্’ হয়।যেমন: ত্+জ=জ্জ, তৎ+জন=তজ্জন, সৎ+জন=সজ্জন, দ্+জ=জ্জ, বিপদ+জাল =বিপজ্জাল ইত্যাদি।নিয়ম-৫: ত্ ও দ্ এরপরে ‘হ’ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ্ এবং হ এর স্থলে ‘ধ’ হয়।যেমন: ত+হ=দ+ধ=দ্ধ, উৎ+হার=উদ্ধার, পদ+হতি=পদ্ধতি, উৎ+হত=উদ্ধত।নিয়ম-৬: ম্ এর পরে যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ‘ম’ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন: ম+ক=ঙ+ক, শম্+কা=শঙ্কা। ম+চ=ঞ+চ, সম+চয়=সঞ্চয়,। ম+ত=ন+ত, সম+তাপ=সন্তাপ।নিয়ম-৭: ‘ষ’ এর পরে ‘ত্’ বা ‘থ্’ থাকলে ত্ ও থ্ স্থানে ট ও ‘ঠ’ হয়।যেমন: কৃষ্+তি=কৃষ্টি, বৃষ্+তি=বৃষ্টি।নিয়ম-৮: কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়। যেমন: আ+চর্য=আশ্চর্য, বন+পতি=বনষ্পতি, পর+পর=পরস্পর, বৃহৎ+পতি= বৃহস্পতি, ষট্+দশ=ষোড়শ, তৎ+কর=তস্কর।# নিচে কতগুলো উল্লেখযোগ্য ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেওয়া হলো: বাক্+আড়ম্বর=বাগাড়ম্বর, কৃৎ+অন্ত=কৃদন্তসৎ+উপায়=সদুপায়, সৎ+উপদেশ=সদুপদেশবি+ছিন্ন=বিচ্ছিন্ন, শরৎ+চন্দ্র=শরচ্চন্দ্র, তৎ+ছবি=তচ্ছবি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল