বাংলা ২য় পত্র
ব্যাকরণ বহুনির্বাচনী অংশপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: বাংলা ভাষায় কত কোটি লোক কথা বলে?উত্তর: ২৫ কোটি লোক।প্রশ্ন: ভাষা হতে কী প্রয়োজন? উত্তর: ধ্বনির অর্থ।প্রশ্ন: মানুষের যোগাযোগের মাধ্যম কী? উত্তর: ভাষা।প্রশ্ন: জনসংখ্যার দিক থেকে বাংলা বিশ্বের কততম ভাষা?উত্তর: চতুর্থ।প্রশ্ন: বাংলা ভাষার প্রাচীন যুগ কত পর্যন্ত?উত্তর: ৬৫০ থেকে ১২০০ সাল।প্রশ্ন: প্রমিত কথ্য ভাষারীতিতে কারা কথা বলে?উত্তর: শিক্ষিত লোক।প্রশ্ন: কোন ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহূত হয়? উত্তর: সাধু ভাষারীতিতে।প্রশ্ন: কোন ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্তভাবে ব্যবহূত হয়? উত্তর: চলিত ভাষারীতিতে।প্রশ্ন: ধ্বনি পরিবর্তন কোন রীতিতে কম? উত্তর: সাধু।প্রশ্ন: ধ্বনি পরিবর্তন কোন রীতিতে বেশি? উত্তর: চলিত।প্রশ্ন: ভাষা বলতে কী বোঝায়? উত্তর: অর্থবোধক ধ্বনি।প্রশ্ন: মনের ভাব প্রকাশের প্রধান বাহন কী? উত্তর: ভাষা।প্রশ্ন: সাধু ও চলিত ভাষারীতিতে প্রধানত পার্থক্য কোথায়?উত্তর: ক্রিয়াপদ ও সর্বনামের মধ্যে।প্রশ্ন: সাধুরীতিতে কোন শব্দ বেশি ব্যবহূত হয়?উত্তর: তৎসম বা সংস্কৃত শব্দ।প্রশ্ন: চলিতরীতিতে কোন শব্দ বেশি ব্যবহূত হয়?উত্তর: তদ্ভব শব্দ।প্রশ্ন: বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কবে?উত্তর: সপ্তম শতাব্দীতে।প্রশ্ন: আঞ্চলিক ভাষাকে কী বলে? উত্তর: উপভাষা।প্রশ্ন: দেশি ও বিদেশি কাজ বেশি ব্যবহূত হয় কোন ভাষায়?উত্তর: চলিত রীতিতে।পাঠ-২ প্রশ্ন: ব্যাকরণের প্রধান কাজ কী? উত্তর: ভাষার বিশ্লেষণ।প্রশ্ন: বাক্য কী দিয়ে তৈরি হয়?উত্তর: কিছু অর্থবোধক শব্দ দিয়ে।প্রশ্ন: ধ্বনির প্রতীক কী? উত্তর: বর্ণ।প্রশ্ন: শব্দ বিশ্লেষণ করলে কী পাওয়া যায়? উত্তর: বর্ণ।প্রশ্ন: ব্যাকরণ কখন এসেছে? উত্তর: ভাষা সৃষ্টির পর।প্রশ্ন: ব্যাকরণ কথাটির অর্থ কী?উত্তর: বিশেষরূপে বিশ্লেষণ।প্রশ্ন: ভাষার সংবিধান কী? উত্তর: ব্যাকরণ।প্রশ্ন: ভাষার নির্ভুল ব্যবহার সম্ভব হয় কখন?উত্তর: ব্যাকরণ জানা থাকলে।প্রশ্ন: দেশ, কাল ও সমাজভেদে ভাষার রূপের কী দেখা যায়?উত্তর: ভিন্নতা।প্রশ্ন: ভাষা কি সব সময় এক রকম থাকে? উত্তর: না।প্রশ্ন: ব্যাকরণকে কে শাসন করে? উত্তর: ভাষা।প্রশ্ন: ব্যাকরণের কাজের ভিত্তি কী?উত্তর: ধ্বনি ও বর্ণ, শব্দ ও পদ এবং বাক্য।প্রশ্ন: ‘ধ্বনিতত্ত্বে’ কী আলোচনা হয়ে থাকে?উত্তর: বর্ণপ্রকরণ, বর্ণের উচ্চারণ, বর্ণবিন্যাস, সন্ধি, ণত্ব ও ষত্ববিধান।